এক্সপ্লোর

Mamata Banerjee: 'সম্পত্তি বৃদ্ধি কেস! এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে।', কটাক্ষ মমতার

Mamata on Asset Case: বই লিখেই রোজগার তাঁর। আগেও বহুবার বলেছেন মুখ্যমন্ত্রী। এদিনও সেই প্রসঙ্গে মুখ খোলেন তিনি।

কলকাতা: তৃণমূল নেতৃত্বের সম্পত্তি বৃদ্ধি নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। সম্পত্তি বৃদ্ধি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেও নিশানা করছেন বিরোধীরা। যা নিয়ে সোমবার সরব হয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার টিমসিপির প্রতিষ্ঠা দিবসের সভায় বক্তব্য রাখেন মমতা। সেখানেই এই বিষয়ে বিরোধীদের কড়া সমালোচনা করেন তিনি। 

তিনি বলেন, 'আজ একজন বলছেন আমার নামেই কেস হয়েছে। সম্পত্তি বৃদ্ধির (Asset Case) কেস। আমার সম্পত্তি, এখানে কেন হবে আন্তর্জাতিক কোর্টে হবে। এখানে তো বিজেপি যা শিখিয়ে দেবে, তাই হবে।' তিনি আরও বলেন, 'এমপি হিসেবে ১২ বছর একটানা ১ লক্ষ টাকা পেনশন পেতাম, আমি নিই না। একটু যোগ করে দেখবেন। আমি মুখ্যমন্ত্রী হিসেব মাসে ৩-সাড়ে তিন লক্ষ টাকা পেতাম। এক পয়সাও নিইনি। বাইরেও চা-টা পয়সা দিয়ে খাই। সরকারি গাড়িতে চড়াও কম হয়, বিপদে না পড়লে।' সাংসদ বা মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বেতন নেন না। তিনি বই লেখেন, গান লেখেন সেটাই তাঁর আয়ের মূল উৎস। একথা আগেও বলেছেন তিনি। এদিনও মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েতে এক কথা। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'কেন বই বিক্রি করব? সেটাও তাঁদের জ্বালা। শুভা দা কেন আঁকা বিক্রি করবে, সেটাই তাঁদের জ্বালা। আমি যা বই লিখি, লোকে সেটা পড়ে, অনেক তথ্য পায়। প্রয়োজন বলে মনে করে। বাজারে সার্ভে কর, বই মেলায় বেস্ট সেলার কার বই? আমি তো শুধু একদিন যাই, আমি তো নিজে বিক্রিও করি না। ওই দিয়েই আমার চলে।' এদিন মমতা বলেন, '১ হাজার পাতার বই, একটু বসে লিখুন না। নিজে নিজে ১২৫টা বই লিখুন। এত কাজের মধ্যেও।'

পুরনো স্মৃতিচারণ:
এদিন বক্তব্য রাখতে গিয়ে পুরনো একটি ঘটনার প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, '১৯৯২ সালে আমতার কান্দুয়াতে গিয়েছিলাম। সেখানে ১২-১৪ জনের হাত কেটে দেওয়া হয়েছিল। তখন বই বিক্রির টাকা থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা, ২০ হাজার টাকা করে পরিবারগুলিকে দিয়ে এসেছিলাম। তার জন্য ৩০ হাজার টাকা আয়কর দিতে হয়েছে।'

সমাজসেবা করতেই রাজনীতিতে:
এদিন মুখ্যমন্ত্রী (Chief Minister) বলেন, 'আমি রাজনীতিতে এসেছি সমাজসেবা করব বলে। তোমরা প্রতিদিন বস, মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে কালি ছেটানোর চেষ্টা কর। মমতা বন্দ্যোপাধ্যায় সমাজসেবা করতে এসেছে মাথা উঁচু আদর্শ নিয়ে, দর্শন নিয়ে।'

হাইকোর্টে মামলা:
মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগে হাইকোর্টে (High Court) মামলা হয়েছে এদিন। একাধিক সরকারি সম্পত্তি বাজারদরের চেয়ে কম টাকায় কেনার অভিযোগ হয়েছে। ২০১১-য় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে পরিবারের সম্পত্তি বৃদ্ধির অভিযোগ উঠেছে। মামলাকারীর অভিযোগ, অস্বাভাবিক হারে মমতার পরিবারের সম্পত্তি বৃদ্ধি হয়েছে। তাঁর অভিযোগ, মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের নামে বহু সম্পত্তির হদিশ রয়েছে। সবগুলি কেনা হয়েছে ২০১৩ সালের পর। সেই বছরই ভুয়ো অর্থলগ্নি সংস্থার কেলেঙ্কারি প্রকাশ্যে আসে, অভিযোগ মামলাকারীর। সিবিআই-ইডি-আয়কর দফতর দিয়ে তদন্তের দাবি করে হাইকোর্টে মামলা করা হয়েছে।

আরও পড়ুন:  'ইডি-সিবিআই-কে দিয়ে বাড়ি বাড়ি গিয়ে লুঠ', তৃণমূলের সমাবেশে গর্জে উঠলেন মমতা
 

সেরা শিরোনাম

West Bengal News Live : নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
নন্দীগ্রামে গিয়ে একযোগে তৃণমূল ও সিপিএমকে নিশানা মুখ্যমন্ত্রীর
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
West Bengal Police: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য
নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে পুলিশ আউট পোস্টের পাশ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র ও প্রায় ১৫০ রাউন্ড কার্তুজ, এলাকায় চাঞ্চল্য

ভিডিও

Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget