এক্সপ্লোর

Mamata Banerjee:'ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র ১ বছর, তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে..', কাকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর ?

Mamata Attacks Suvendu: ছাব্বিশের ভোটের আগে কাকে হুঙ্কার মুখ্যমন্ত্রীর ?

শিবাশিস মৌলিক ও সন্দীপ সরকার, কলকাতা: নন্দীগ্রাম এবং ভবানীপুর। রাজ্য়ের দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্য়ে সবচেয়ে আলোচিত দুটো কেন্দ্র। বিরোধী দলনেতার মুখে আবার শোনা গেল ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুঙ্কার। পাল্টা কালিম্পং থেকে কাকদ্বীপ, যেখানেই শুভেন্দু অধিকারী দাঁড়াবেন, ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল। 

বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, ১৪৮-এর বেশি আসনে জিতে বিজেপি সরকার গড়বে। প্রাক্তন মুখ্যমন্ত্রী করব। ভবানীপুরে তো হারবেই,  সেটা তো ঘোষিত কর্মসূচি। তৃণমূল কংগ্রেস  রাজ্য় সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, কালিম্পং থেকে কাকদ্বীপ যেখান থেকে দাঁড়াবে ৫০ হাজার ভোটে হারাব। গত বিধানসভা নির্বাচনে গোটা রাজ্য়ের নজর ছিল নন্দীগ্রামের দিকে।কারণ লড়াই ছিল দুই মহারথীর, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর।

এবার বিধানসভা ভোটের বহু আগে থেকেই মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে ভবানীপুর থেকে হারানোর হুঙ্কার ছাড়ছেন শুভেন্দু অধিকারী। পাল্টা তাঁকে নন্দীগ্রাম থেকে হারানোর চ্য়ালেঞ্জ ছুড়ছে তৃণমূল। বিরোধী দলনেতা  শুভেন্দু অধিকারী বলেন, আপনাকে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিৎকার করছেন। শ্রীরামপুর তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, তবে এটা আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, নন্দীগ্রামে এবার ওঁকে(শুভেন্দু অধিকারী) হারিয়ে ছাড়ব। আর ওঁর বিধায়ক হিসেবে সময়সীমা মাত্র এক বছর। তারপরে রাস্তায় ঘুরে বেড়াবে। আগেও যেমন বলেছিলাম, আজও আবার বলে যাচ্ছি, একবছর বাদে রাস্তায় ঘুরে বেড়াবে। 

 ২০২৪ সালের লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভবানীপুর বিধানসভা কেন্দ্রে বিজেপির চেয়ে ৮ হাজার ২৯৭ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল। উল্টোদিকে গত লোকসভা নির্বাচনের ফল অনুযায়ী, শুভেনদু অধিকারীর নন্দীগ্রাম কেন্দ্রে তৃণমূলের চেয়ে ৮ হাজার ২০০ ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। অর্থাৎ লোকসভা নির্বাচনের নিরিখে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূল ও বিজেপি স্বস্তিতে রয়েছে।

আরও পড়ুন, '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে?' !

বিধানসভা ভোটের এখনও বছর খানেক বাকি। তাই লোকসভার নিরিখে যে দল এগিয়ে রয়েছে, তারা সেই ব্য়বধান ধরে রাখতে পারে, না কি অন্য় দল টেক্কা দেয় তার উত্তর সময়ই দেবে। এদিকে ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে শুভেনদু অধিকারীর দাঁড়ানোর জল্পনা তৈরি হলেও, শেষ অবধি শুভেন্দু জানিয়েছেন, তিনি ভবানীপুর থেকে ভোটে লড়বেন না। 

 

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
News Live: দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের
দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি নিয়ে হওয়া আন্দোলনে নিজেদের জারি করা বিধিনিষেধ নিয়েই এবার ক্ষমাপ্রার্থনা স্বরাষ্ট্রসচিবের

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget