এক্সপ্লোর

TMC BJP Target On Election: '২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে?' !

TMC BJP Target Fail : ২৬ এর আগে কে বাঁধলেন কত টার্গেট ? ভোট-ভবিষ্য়দ্বাণী কতটা মিলে যায় ?

ঐশী মুখোপাধ্যায়, কলকাতা: কারও টার্গেট ছিল ২০০ আসনে জয়। তো কেউ বিজেপিকে বাংলায় একটিও আসন না দেওয়ার ভবিষ্যদ্বাণী করেছিলেন। মেলেনি কারও কথাই। ফলে রাজনীতিবিদরা টার্গেট বেঁধে দিলে সেটাই যে মিলে যায়, এমনটা নয়। বাংলার রাজনীতিতে একাধিকবার দেখা গেছে এই তথ্য। 

একসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন, বাংলায় ২০০-র বেশি আসন পাবে বিজেপি। দু হাজার একুশের বিধানসভা ভোটের আগে ২০০ আসনের টার্গেট বেধে দিয়ে শেষ অবধি ৭৭টি আসনে জয়ী হয়েছিল বিজেপি। এই প্রেক্ষাপটে ২০২৬-এর বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারী যখন অন্তত ১৮০টি আসনের লক্ষ্য়মাত্রা ঠিক করছেন, তখন কটাক্ষের সুর শোনা যাচ্ছে তৃণমূলের গলায়।

সোশাল মিডিয়ায় তৃণমূলের IT সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, ২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র ৭৭ হল প্রায় ৩৮% । ৩৫-এর ১২ হল ৩৪% । বিধানসভা ট্রাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮% হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮% হয় ৬৮-টি আসন। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪%। অর্থাৎ ৬১-টি আসন।

কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন হল, অতীতে বিজেপির একারই কি ভবিষ্য়দ্বাণী ব্য়র্থ হয়েছে, না কি অতীতে তৃণমূলের ক্ষেত্রেও এমনটা হয়েছে? ২০১৭-এর ২১ জুলাইয়ে মঞ্চ থেকেই ২০১৯-এর লোকসভা ভোটের ভবিষ্যদ্বাণী করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, '১৯ সালেও মনে রাখবেন বিজেপিকে তাড়াব। একটা সিটও বাংলা থেকে নিতে দেব না। আর সারা দেশে লড়াই করব।' শেষ অবধি ২০১৯-এর লোকসভা ভোটের ফল বেরোনোর পর দেখা যায় মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভবিষ্য়দ্বাণী একেবারেই সঠিক প্রমাণিত হয়নি।

উল্টে ২০১৯-এর লোকসভা নির্বাচনে ঐতিহাসিক ভাল করে বিজেপি।বাংলা থেকে ১৮টি আসন পায়।আবার পাঁচ বছর বাদে ২০২৪-এর লোকসভা ভোটে অমিত শাহের গলায় শোনা যায় ৩৫টি আসনের কথা।সেসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন,বাংলায় ৩৫ এর বেশি সিট ভারতীয় জনতা পার্টিকে দিয়ে মোদীজিকে প্রধানমন্ত্রী বানান। ২৪ সালে ৩৫ সিট দিন, আমি বলছি, ২৫ এর দরকার নেই। ২৫ এর আগেই মমতা দিদির সরকার পড়ে যাবে।'ভোটের ফল বেরোনোর পর দেখা যায় বাংলা থেকে ৩৫টি আসন তো দূরের কথা।

আরও পড়ুন, রাস্তার উদ্বোধনে গিয়ে বিক্ষোভের মুখে দিলীপ, মেজাজ হারিয়ে বললেন, 'এরা কিছু করতে দেয় না, ঘেউ ঘেউ করে..'!

 মাত্র ১২টি আসনে জয়ী হয়েছে বিজেপি । তৃণমূল জয়ী হয় ২৯ টি আসনে।বিশেষজ্ঞরা বলছেন, ভোটের আগে ভবিষ্য়দ্বাণী করে আসলে সব দলেরই শীর্ষ নেতারা নেতা-কর্মীদের উদ্ধুব্ধ করার চেষ্টা করেন।"যদি তুমি সুখী হতে চাও, তাহলে এমন একটি লক্ষ্য নির্ধারণ কর, যা তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণ করবে, তোমার শক্তিকে মুক্ত করবে এবং তোমার আশাকে অনুপ্রাণিত করবে।" জীবনে টার্গেট সেট করা নিয়ে এমনই বলেছিলেন মার্কিন শিল্পপতি অ্যান্ড্রু কার্নেগি। রাজনীতিবিদরাও ভোটের লক্ষ্য়ে সেই পথেই হাঁটেন।

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget