এক্সপ্লোর

Mamata Banerjee News: কর্মীদের ভুলভ্রান্তিতে মুখ ফিরিয়েছেন মানুষ! বাঁকুড়ায় স্বীকার মমতা

Bankura News: মমতার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়ও। গত বিধানসভা নির্বাচনে পরাজিত হন সায়ন্তিকা।

বাঁকুড়া: দলীয় কর্মীদেরই ভুলভ্রান্তি ছিল হয়ত। নয়ত বা বিজেপি-র অপপ্রচার। কোথাও হয়ত মাথানত করে দিয়েছিলেন তাঁরা। তাই বিধানসভা এবং লোকসভা নির্বাচনে বাঁকুড়ার মানুষ তাঁদের ভুল বুঝেছেন। বুধবার বাঁকুড়ার সভা থেকে এমনই স্বীকারোক্তি করতে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee)। তবে তাঁর সরকারের আমলেই যে বীরভূম তথা জঙ্গলমহলে শান্তি ফিরেছে বলেও জানিয়ে দিলেন মমতা। 

এবুধবার মমতার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্য়োপাধ্যায়ও। গত বিধানসভা নির্বাচনে  তৃণমূলের প্রার্থী হয়ে বাঁকুড়ায় পরাজিত হন সায়ন্তিকা। আবার তৎকালীন বিজেপি (BJP) প্রার্থী এবং তৃণমূলে (TMC) প্রত্যাবর্তনকারী মুকুল রায়ের কাছে কৃষ্ণনগর উত্তরে হেরে যান অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। এ দিন সায়ন্তিকাকে পাশে নিয়েই মমতা বলেন, "নির্বাচনের প্রায় একবছর পর বাঁকুড়ায় এলাম। গত বিধানসভা নির্বাচনে আমরা বাঁকুড়ায় জিতিনি। চারটি আসন পেয়েছি মোটে। লোকসভা নির্বাচনেও বিষ্ণুপুরে জিতিনি। জিতিনি পুরুলিয়াতেও। তা সত্ত্বেও আমাদের সরকার এসেছে। তবে নিশ্চয়ই আমাদের কর্মীদের ভুলভ্রান্তি ছিল। হয়ত বিজেপি-র অপপ্রচারের কাছে মাথানত করেছিলাম। তাই হয়ত ভুল বুঝেছেন আপনারা।" ভোটে জিতলেও বিজেপি তার পর থেকে বাঁকুড়ায় কিচ্ছু করেনি বলেও অভিযোগ করেন মমতা। 

আরও পড়ুন: Singer KK Death: লাগামছাড়া ভিড়, অব্যবস্থা, দমবন্ধ পরিস্থিতি! কে কে-র মৃত্যুতে আয়োজকদের গ্রেফতারের দাবি অনুপমের

এ দিন মমতা আরও বলেবন, "এই বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর একদিন রক্তে ভেসে থাকত। রাস্তায় বেরোতে ভয় পেতেন মানুষ। মাওবাদী হামলায় আমাদের জঙ্গলমহল, আমাদের জঙ্গলসুন্দরী ভেসে গিয়েছিল। সেই বাঁকুড়ায় শান্তি ফিরেছে। শান্তি ফিরেছে বীরভূম, পুরুলিয়ায়। এতে প্রশাসনের যেমন ভূমিকা, তেমনই দলীয় কর্মীদেরও ভূমিকা রয়েছে। ভূমিকা রয়েছে আমাদের মা-মাটি-মানুষের।"

পঞ্চায়েত ভোটের আগে তিনদিনের জঙ্গলমহল সফরে গিয়েছেন মমতা। পুরুলিয়ায় ইতিমধ্যেই কর্মিসভা করেেন তিনি।  এ দিন বাঁকুড়ায় কর্মিসভা করেন। পঞ্চায়েত ভোটের আগে দলীয় কর্মীদের বার্তা দেন। এ দিন ফের ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না বলে মমন্তব্য করেন মমতা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget