এক্সপ্লোর

Mamata Banerjee: পার্কস্ট্রিটে-সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা, কাটলেন কেকও

Christmas Carnival: অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: বড়দিনের প্রস্তুতি তুঙ্গে। এদিন অ্যালেন পার্ক ও সেন্ট জেভিয়ার্স কলেজে বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেন সম্প্রীতির বার্তা। জমাটি শীত নেই তো কী! বড়দিনের উৎসব তো থাকবেই। সেই সঙ্গে রয়েছে ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর কেক। সঙ্গে আলোর সাজ।  

কী বার্তা মমতার:
অন্যান্য বছরের মতো এবার আলোর মালায় সেজে উঠেছে পার্কস্ট্রিট চত্বর। সন্ধে গড়াতেই রোশনাইয়ে চমক এলাকায়। এদিনই অ্যালেন পার্কে ক্রিসমাস ফেস্টিভ্যালের সূচনা করেন মুখ্যমন্ত্রী। বার্তা দেন, শান্তি ও সম্প্রীতির। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'একতাই শক্তি। দেশে ও বিশ্বে বজায় রাখতে হবে শান্তি সম্প্রীতি।'

কেক কেটে খাওয়ালেন:
অন্যদিকে, সেন্ট জেভিয়ার্স কলেজেও এদিন বড়দিনের উৎসবের সূচনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেক কেটে খাওয়ান সবাইকে।  এই বছর বড়দিনের পরেরদিনও ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এদিন বক্তব্য রাখতে গিয়েও সেই ছুটির প্রসঙ্গ টানেন মমতা বন্দ্যোপাধ্যায়।শান্তি ও সম্প্রীতির বার্তা দেওয়ার পাশাপাশি, এদিনের অনুষ্ঠানে ইতিবাচক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

এদিন পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে ক্রিসমাল কার্নিভালের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েল। উপস্থিত ছিলেন আরও একাধিক বিশিষ্ট অতিথি।

মমতার গান:
১৯৮৩ সালে মুক্তি পায় বাংলা ছবি 'প্রতিদান'। তাতে অভিনয় করেন শর্মিলা ঠাকুর, নাসিরুদ্দিন শাহ, রঞ্জিত মল্লিক, ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের মতো ডাকসাইটে অভিনেতারা তাতে অভিনয় করেন। সেই ছবির বিখ্যাত গান 'মঙ্গল দীপ জ্বেলে'। ঈশ্বরে অবিশ্বাসী নাসিরুদ্দিনকে আস্থার পথে আনতে শর্মিলা গানটি গাইছেন বলে দেখানো হয়েছিল ছবিতে। মঞ্চে মমতা যখন একের পর এক ভক্তিগীতি গেয়ে চলেছেন, পিছনের সারিতে বসেছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। সঙ্গীত থেকে রাজনীতির জগতে পদার্পণ করা বাবুল মমতার গানের সঙ্গে ঠোঁটও নাড়ছিলেন। সেই সময়ই আচমকা 'মঙ্গল দীপ জ্বেলে' গানটি ধরেন। 'তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু/বলো তার কী অপরাধ, জন্ম হয়েছে যার পাঁকে...' এই পর্যন্ত ঠিকঠাকই গানের বুলি আওড়ান মমতা। কিন্তু পরের লাইনে থাকা 'তোমার ক্ষমা দিয়ে তুমি, ফোটাও পদ্ম করে তাকে' এই অংশটুকু গাইতে গিয়ে সংশোধন ঘটান। বরং তিনি গেয়ে ওঠেন, 'তোমার ক্ষমা দিয়ে তুমি, আপন করে নাও তাকে'। সংশোধনের কারণ ব্যাখ্যা করে মমতা বলেন, "এটা আমি একটু চেঞ্জ করলাম। এই ভাবেই আমরা মনে করি...।" এর পর 'আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দষ্টি দাও' গানটিও গেয়ে ওঠেন মমতা। তার পর বলেন, "শিল্পীদের বলব, ভাল করে মনে রাখতে। আমি তো গান গাই না। বাবুল-ইন্দ্রনীলরা গায়। তারা যেন ভাল করে মানুষের কাছে গানগুলো তুলে ধরে।"

আরও পড়ুন: 'ফোনে আমন্ত্রণ পেয়েছি, অনুষ্ঠানে যাব', রাজ্যে আসছেন মোদি, খোঁজখবর মমতার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget