এক্সপ্লোর

Mamata Banerjee Inaugurates Infosys Campus: রাজারহাটে ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর, ৪ হাজারের বেশি কর্মসংস্থান ?

Job News: মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা বিশ্বের সর্বত্র কাজ করছেন। এবছরও ৪৫ হাজারের বেশি ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে পা রেখেছেন।"

কলকাতা : রাজারহাটে ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস । হাতিশালায় ১৭ একর জমিতে নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে বলে আশাবাদী তিনি।

ক্যাম্পাসের উদ্বোধনীতে তিনি বলেন, "আপনারা ইতিমধ্যেই ঘোষণা করেছেন, ৪ হাজারের বেশি কর্মসংস্থান হবে। এটা একটা ভাল উদ্যোগ। বাংলা এখন আইটি হাব। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তখন সেরকম সুযোগ ছিল না। বড় বড় দেশীয় ও বিশ্বমানের তথ্যপ্রযুক্তি সংস্থা যেমন- টিসিএস, উইপ্রো, কগনিজেন্ট, আইবিএম, এরিকসন, টেক মহিন্দ্রা, অ্যাসেঞ্চার, আইটিসি, ইনফোটেক, ব্রিটিশ টেলকমের মতো সংস্থা এখানে রয়েছে। আমাদের ইচ্ছা ছিল, ইনফোসিস এখানে আসুক। আজ আপনারা আমাদের সেই স্বপ্ন পূরণ করলেন। প্রতিভার দিক থেকে দেশের মধ্যে এক নম্বরে বাংলা। আমাদের এখানে রয়েছে দক্ষ কর্মীও।" 

মুখ্যমন্ত্রী বলেন, "আমাদের রাজ্যের ছেলে-মেয়েরা বিশ্বের সর্বত্র কাজ করছেন। এবছরও ৪৫ হাজারের বেশি ইঞ্জিনিয়ার এই ক্ষেত্রে পা রেখেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই কম্পিউটার ইঞ্জিনিয়ার। কাজেই, এটা ভবিষ্যতের জন্য খুবই উপকারের। আমাদের রয়েছে হিউম্যান ট্যালেন্ট পুলও। যার জেরে তথ্যপ্রযুক্তি হাব হিসাবে বাংলা এখন দেশের মধ্যে সবথেকে পছন্দের হয়ে উঠেছে। আমরা বাংলা সিলিকন ভ্যালি তৈরি করেছি। আমেরিকার আদলে যা তৈরি। আমরা সেখানে ২০০ একর জমি দিয়েছি। সেখানে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ৭৫ হাজার কর্মসংস্থান তৈরি হবে। ২৮টি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে। আরও ৪০টি কোম্পানি রয়েছে। তারা ইতিমধ্যে জমি নিয়েছে। এই সংস্থাগুলির মধ্যে ১১টি ডেটা সেন্টার তৈরি করছে। আমরা ইতিমধ্যে ২২টি আইটি পার্ক তৈরি করেছি।"

ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি সংস্থা ইনফোসিস সম্প্রতি ২০২৪-২৫ অর্থবর্ষে তাদের দ্বিতীয় ত্রৈমাসিকের ফলাফল (Infosys Result) প্রকাশ করে। এই ত্রৈমাসিকে সংস্থার রেভিনিউ এসে দাঁড়ায় ৪০,৯৮৬ কোটি টাকায়। আর এই মেয়াদের মধ্যে সংস্থা ৬৫০৬ কোটি টাকার মুনাফা করেছে যা কি না গত বছরের থেকেও ৪.৭ শতাংশ বেশি। আর এই বিপুল মুনাফার (Dividend Stock) কারণে ইনফোসিস শেয়ার পিছু ২১ টাকা ডিভিডেন্ড ঘোষণা করে। দারুণ পারফরম্যান্সের জন্য কিছু কিছু কর্মীদের ৯০ শতাংশ পর্যন্ত বোনাস দেওয়ার কথা ঘোষণা করে এই সংস্থা। ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের দারুণ মুনাফার (Bonus Announcement) পরেই এই ঘোষণা করে সংস্থা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget