এক্সপ্লোর

Mamata on Police : '৭ দিনের প্রশিক্ষণে থানায় কাজ', ৩ মাসের মধ্যে পুলিশে নিয়োগ সম্পূর্ণ করার বার্তা মুখ্যমন্ত্রীর

CM on Police Recruitment : ৩ বা ৬ মাসের পরিবর্তে ৭ দিনের ট্রেনিং ও ২১ দিনের ফিল্ডে কাজ করানোর পরামর্শ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা : ‘৩ মাসের মধ্যে পুলিশে সব নিয়োগ শেষ করতে হবে’, নবান্নের বৈঠকে নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। ‘৭ দিনের প্রশিক্ষণের পর থানায় কাজে লাগানো হোক, মাসে ৭ দিন প্রশিক্ষণ, ২১ দিন ফিল্ডে কাজ করাতে হবে’, নবান্নের বৈঠকে নির্দেশ  মুখ্যমন্ত্রীর। 

পুলিশ নিয়োগে মুখ্যমন্ত্রীর বার্তা

বৃহস্পতিবার নবান্ন সভাঘরে মন্ত্রী-আমলাদের সঙ্গে উৎকর্ষ বাংলা নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। ছিলেন বিভিন্ন বণিক মহলের সদস্যরা। যে বৈঠকের মাঝে প্রশাসনিক ও পুলিশের কর্তাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, '৩ মাসের মধ্যে পুলিশের সব নিয়োগ সম্পূর্ণ করতে হবে। আর ট্রেনিং যেটা তোমরা ৬ মাসে দিতে, ৩ মাসে দিতে, তার জায়গায় ৭ দিন ট্রেনিং দিয়ে এক একটা থানায় পাঠাও। ফোর্স বাড়াও। সেখান থেকে যখন ফিল্ড ট্রেনিং দেবে তখন ২১ দিন ফিল্ডে কাজ করাও। এই সিস্টেমে নিয়ে এসো।'

মুখ্যমন্ত্রীর 'ডিপ্লোমা চিকিৎসক' প্রস্তাব

পুলিশে নিয়োগ সম্পূর্ণ করার পাশাপাশি ডাক্তারি নিয়োগের ক্ষেত্রেও নতুন প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। ৫ বছরের ডিগ্রি কোর্সের পরিবর্তে ৩ বছরের ডিপ্লোমা কোর্সে ডাক্তারদের নিয়োগ করা যায় কি না, খতিয়ে দেখতে স্বাস্থ্যসচিবকে নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যসচিবকে বলেন, 'ডিপ্লোমা কোর্সের মাধ্যমে চিকিৎসক তৈরি করা যায় কি না বিষয়টা দেখ, তাহলে অনেক ছেলে-মেয়ে সুযোগ পাবে। যাঁরা অরিজিনাল ডাক্তার তাঁদের অনেক পড়াশোনা করতে হয়, পরীক্ষা দিতে হয়, অনেকটা সময় পড়াশোনা করতে হয়। যার সঙ্গে তারা কাজও করে। কিন্তু দিনে দিনে হাসপাতাল বাড়ছে, লোকসংখ্যা বাড়ছে, বাড়ছে হাসপাতালে বেড সংখ্যাও, তাই যদি ডিপ্লোমার মাধ্যমে কয়েকজন চিকিৎসক নিয়ে তাঁদের দিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসার কাজে লাগানো যায়, তাহলেও সবারই অনেকটা সুবিধা হবে বলেই মনে হয়।'

আরও পড়ুন- ডিপ্লোমা-ডাক্তারের প্রস্তাব মুখ্যমন্ত্রীর, একযোগে আক্রমণ বিরোধীদের, শুরু রাজনৈতিক তরজা

মুখ্যমন্ত্রীর যে ভাবনা সামনে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চিকিৎসক মহল। তাঁদের মতে, চিকিৎসা শাস্ত্র এমন একটা পেশা যেখানে 'সিভিক' কাউকে দিয়ে কাজ সম্ভব নয়। তেমনটা হলে সমাজে পড়তে পারে নেতিবাচক প্রভাব। প্রসঙ্গত, ২০০৯ সালে বামফ্রন্ট সরকারের তরফেও এমন প্রস্তাব সামনে আনা হয়েছিল। যদিও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। চিকিৎসক অরিন্দম বিশ্বাস বলেছেন, 'সব বিষয়ে শর্ট কার্ট সম্ভব নয়। চিকিৎসা শাস্ত্রে প্রয়োজন হয় অনেকটা পড়াশোনা। তার সঙ্গে ক্রমাগত কাজের অভিজ্ঞতার মাধ্যমে তৈরি হয় রোগীকে দেখা দক্ষতা। তাই তাড়াহুড়ো করে এভাবে চিকিৎসক তৈরির ভাবনা একেবারেই ভুল। এমনটা যদি হয়, তাহলে সমাজে তৈরি হতে পারে প্রবল নৈতিবাচক প্রভাব।' 

আরও পড়ুন: ফলাহারের সাতকাহন, কখন ফল খাবেন? কীভাবে ফল খাবেন?

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget