এক্সপ্লোর

Doctors Letter to Mamata Banerjee: পাহাড়-প্রমাণ দুর্নীতি, কর্মস্থলে নৈরাজ্য়ের অভিযোগ, বৈঠকের আগে মমতাকে চিঠি চিকিৎসকদের

West Bengal News: শুধুমাত্র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাই নয়, ২০২৪-এর ৯ই অগাস্টের পরই, সামনে চলে আসে স্বাস্থ্য় ব্য়বস্থায় পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ।

কলকাতা: সোমবার, ধনধান্য় সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্য়মন্ত্রী। তার আগে মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্য়ে খোলা চিঠি দিল জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্স। যেখানে, স্বাস্থ্য় ব্য়বস্থায় পাহাড়-প্রমাণ দুর্নীতি, কর্মস্থলে নৈরাজ্য়, ও হুমকি সংসকৃতি-সহ একাধিক অভিযোগে ফের আলোকপাত করা হয়েছে।

শুধুমাত্র তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনাই নয়, ২০২৪-এর ৯ই অগাস্টের পরই, সামনে চলে আসে স্বাস্থ্য় ব্য়বস্থায় পাহাড়-প্রমাণ দুর্নীতির অভিযোগ। কর্মস্থলে নৈরাজ্য় ও হুমকি সংস্কৃতির অভিযোগ, তা নিয়ে একাধিকবার তৃণমূল সরকারকে আক্রমণ শানিয়েছে, চিকিৎসকদের সংগঠন, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স। পথে নেমেছেন চিকিৎসকরা। এই আবহে, সোমবার, ধনধান্য় সভাগৃহে চিকিৎসকদের বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্য়মন্ত্রী।

তার আগে, শনিবার সাংবাদিক বৈঠক করলেন, জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্সরা। মুখ্য়মন্ত্রীর উদ্দেশ্য়ে খোলা চিঠি দিয়েছে তারা। যেখানে, সরকারি স্বাস্থ্য় পরিষেবায় বহু ওষুধ, চিকিৎসার যন্ত্রপাতির সঠিক গুণমান যাচাই সহ একাধিক বিষয় নিয়ে আলোকপাত করা হয়েছে। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের তরফে দাবি করা হয়েছে, বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে একাধিক কমিটি গঠনের কথা জানিয়েছিল স্বাস্থ্য় দফতর। সেই কমিটিগুলো অভিযোগ খতিয়ে দেখে রিপোর্টও দিয়েছে। কিন্তু রিপোর্টের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি বলে অভিযোগ চিকিৎসক সংগঠনের। উপরন্তু, যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত, কিংবা হুমকি সংস্কৃতির সঙ্গে জড়িত, তাঁদের বাঁচানোর উদ্য়োগ নেওয়া হয়েছে বলে দাবি করেও চিঠিতে উল্লেখ করা হয়েছে। জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টর্সের সদস্য উৎপল বন্দ্য়োপাধ্য়ায় বলেন, "রাজ্য় সরকার গঠনমূলক পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। কিন্তু তারপর দেখা গেছে রাজ্য় সরকারই ব্য়বস্থা নেয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ, তাদের ছেড়ে দেওয়া হয়েছে। সন্দীপ সহ বিভিন্নদের বিরুদ্ধে কোনও ব্য়বস্থাই নেওয়া হয়নি।''

এদিকে আর জি কর মেডিক্যাল কলেজে কর্তব্য়রত তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পর, ৭ মাস পেরতে চলল।এখনও মেয়ের ডেথ সার্টিফিকেটটুকু পাননি মা-বাবা। পরিবারের দাবি, আর জি কর হাসপাতালে গেলে, সেখান থেকে পাঠানো হয়েছে বরো অফিসে। আবার বরো অফিসে গেলে, বলা হয়েছে, যেহেতু আর জি কর হাসপাতালে ঘটনা ঘটেছে, তাই তারাই দেবে মৃত্য়ুর শংসাপত্র। নিহত তরুণীর পরিবারের কাছে এই মুহূর্তে শুধুমাত্র ক্রিমেশন সার্টিফিকেট রয়েছে। যেখানে স্পষ্ট উল্লেখ করা আছে, তরুণীর মৃত্য়ু হয়েছে, আর জি কর হাসপাতালে।


আরও পড়ুন: CPM State Conference: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, রাজ্য সম্মেলনের মঞ্চ থেকে প্রস্তুতির ডাক সিপিএমের

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget