এক্সপ্লোর

Mamata Banerjee : তল্লাশিতে তোলপাড়, শেক্সপিয়র সরণি থানায় পৃথক অভিযোগ দায়ের খোদ মুখ্যমন্ত্রীর !

Enforcement Directorate Raid : মূলত, নথি মিসিং এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো চুরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

আবির দত্ত, কলকাতা : আই প্য়াকের কর্ণধারের বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনা ঘিরে সংঘাত তুঙ্গে। এবার  ED ও CRPF-এর অজ্ঞাত-পরিচয় আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন মুখ্যমন্ত্রী। শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় জোড়া অভিযোগ দায়ের হয়েছে। একটি অভিযোগ মুখ্যমন্ত্রীর তরফে, অন্যটি পুলিশের তথ্য চুরি ও সরকারি কর্মীদের ভয় দেখানোর অভিযোগে অভিযোগ দায়ের করেছে পুলিশ।

মূলত, নথি মিসিং এবং তার সঙ্গে সঙ্গে সেগুলো চুরি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে, পুলিশের স্বতঃপ্রণোদিত মামলায় বলা হয়েছে, পুলিশের কাজে বাধা দেওয়া হয়েছে। অর্থাৎ, দুটি নির্দিষ্ট FIR হল শেক্সপিয়র সরণি থানায়। বিধাননগর ইলেকট্রনিক্স কমেপ্লেক্স থানায়ও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে। যার তথ্য এখনও সরকারিভাবে জানানো হয়নি। 

কয়লা পাচার মামলায় ইডির তল্লাশি অভিযান ঘিরে গতকাল উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সাত সকালে লাউডন স্ট্রিটে আই প্য়াক কর্ণধারের বাড়ি ও সল্টলেকের সেক্টর ফাইভে তাঁর অফিসে একযোগে অভিযান চালান ইডির তদন্তকারীরা। আর তল্লাশি চলাকালীন দুই জায়গাতেই পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও নিজেই নথি হাতে বেরিয়ে আসেন। কোথাও তার নিরাপত্তায় থাকা পুলিশ নথি নিয়ে এসে গাড়িতে তুলে দেন। ইডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ, পাল্টা ইডিও মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলছেন, এটা ক্রাইম। নির্বাচনের পুরো স্ট্র্যাটেজি ছিনিয়ে নিয়ে গিয়েছে। পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি নিয়ে গেছেন। যাতে বাধাপ্রাপ্ত হয়েছে তদন্ত প্রক্রিয়া।

ED-র তদন্ত চলাকালীন সেখানে পৌঁছে নথি-ল্য়াপটপ নিয়ে বাইরে চলে আসার পর, ইডির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করেছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। পাল্টা ইডিও মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছে। কিন্তু প্রশ্ন হল, ওইগুলিতে কী ছিল ? কী ছিল ফাইলে ? কী ছিল ল্য়াপটপে ? কী খুঁজতে ঢুকেছিল ED ? কী বের করে আনলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ? এর ফলে কয়লাকাণ্ডের তদন্ত ব্য়াহত হবে না তো ? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসে, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়। আপনারা সবাই জানেন, I-PAC আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের, এটা আমাদের অথরাইজড টিম। এবং সেই অথরাইজড টিমের কাছ থেকে সব  কাগজ ছিনিয়ে নেওয়া, সব লুঠ করা এবং টেবিলগুলো পুরো ফাঁকা পড়ে রয়েছে।" 

পাল্টা ইডির তরফে বিবৃতিতে দাবি কারা হয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বিশাল সংখ্য়ক পুলিশ অফিসারদের নিয়ে ঢোকার আগে পর্যন্ত, কাজকর্ম শান্তিপূর্ণ এবং পেশাদারিত্বের সঙ্গেই হচ্ছিল। মমতা বন্দ্য়োপাধ্য়ায় প্রতীক জৈনের ঠিকানায় আসেন এবং মূল প্রমাণ, ইলেকট্রনিক ডিভাইস সহ গুরুত্বপূর্ণ নথি নিয়ে বেরিয়ে যান। এরপর, মুখ্য়মন্ত্রীর কনভয় আই-প্য়াকের অফিসে যায়। যেখান থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, তাঁর সহযোগীরা এবং রাজ্য় পুলিশের কর্মীরা জোর করে নথি ও বৈদ্য়ুতিন প্রমাণগুলি সরিয়ে ফেলেন। এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়েছে। 

সেরা শিরোনাম

Tala Prattoy Durga Puja: ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
ভিড় নিয়ন্ত্রণে কী ব্যবস্থা, খতিয়ে দেখতে এবার টালা প্রত্যয়ে বিশেষ কমিটি, কী নির্দেশিকা এল?
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
Kunal Ghosh: যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..
যাদবপুরে সিপিএমের স্টলে কুণাল ঘোষ, কিনলেন বিমান বসুর ওপর লেখা বই, যা বললেন..

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget