এক্সপ্লোর

Mamata Banerjee: আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি, কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

Mamata On Murshidabad Violence: কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে ? শীঘ্রই 'প্রেসের সামনে' আনবেন, গুরুত্বপূর্ণ বক্তব্য মুখ্যমন্ত্রীর !

কলকাতা: ওয়াকফ অশান্তির সময়, মুখ্যমন্ত্রীর 'বারণ' উপেক্ষা করেই মুর্শিদাবাদে গিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ। গতকাল এই ইস্যুতে প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশও করেছেন তিনি। রাজ্যপালের '৩৫৬' ইঙ্গিত ঠিক পরপরই, দাঙ্গার পর আজ প্রথমবার মুর্শিদাবাদে যান মুখ্যমন্ত্রী। এদিন মুর্শিদাবাদে গিয়ে একটি বড় প্রশ্ন তুলে দিয়েছেন তিনি। 'আপনারা করছেন দাঙ্গা, গালাগালি খাচ্ছি আমি I' কাদের উদ্দেশে বললেন মমতা বন্দ্যোপাধ্যায় ?

আরও পড়ুন, পাকিস্তানকে কীভাবে প্রত্যাঘাত? দিল্লিতে ম্যারাথন বৈঠকে মোদি

'কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি ক্রসচেক করেছি'

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কয়েকজন ধর্মীয় নেতা সেজেছেন।  পালে বাঘ না পড়লেও, তাঁরা বাঘ বাঘ করে চিৎকার করে, রাজনৈতিক ফায়দা নেয়। এবং তাঁরাই কিন্তু দাঙ্গা ঘটিয়ে সবচেয়ে আগে পালিয়ে যায়। আমি কাউকে শত্রু বলে মনে করি না। .. কিন্তু দাঙ্গা যারা লাগায়, তাঁদের আমি মিত্র বলে মনে করি না। মুর্শিদাবাদ জেলাকে কেন্দ্র করে, মাত্র দুটি ওয়ার্ডে গন্ডোগোল হয়েছে, সেটাও কারা করিয়েছেন প্ল্যান করে, কীকরে করিয়েছেন, কীভাবে করিয়েছেন, আমি এই কটা দিন ধরে অনেক ক্রসচেক করেছি।এটা কিন্তু মানুষে মানুষে বিভাজন হচ্ছে। দু-তিনটে লোক আছে, তাঁরা এই গন্ডোগোল পাকাচ্ছে। তাঁরা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। মানে ধর্মের নামে বিধর্মী নেতা। অনেক বড় বড় কথা বলে। আর আর্থিক উৎস...আমার মনে হয় বিজেপির নেতাদের জিজ্ঞেস করবেন, তাঁরাই বলে দেবে। আমি পরিষ্কার বলছি, এর টোটাল সত্য সত্য তথ্য। আর কিছুটা আমার বাকি আছে, পেয়ে গেলে প্রেসের সামনে আসবে। কারা করেছে, কীভাবে প্ল্যান করে করেছে।'

'আন্দোলনের সময় ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, এটা ক্রিমিনাল অফেন্স..'

মমতার সংযোজন, 'মুর্শিদাবাদে বিএসএফ কেন গুলি চালিয়েছিল, বিএসএফ গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটত না। এখানে একটি সেবাশ্রম আছে, তাঁর কুকীর্তি সবাই জানেন, কীভাবে মানুষকে উস্কানি দেন ? বেলডাঙা থেকে শুরু করে সুতি, ধুলিয়ান, প্রত্যেকটা কাজ জানি। ওয়াকফ আন্দোলনের সময় ৪৮ ঘণ্টা লাইট নিভিয়ে রেখেছিলেন, এটা ক্রিমিনাল অফেন্স। অন্ধকার করছেন কেন মুখকে লুকিয়ে রাখবেন বলে ? আপনারা কী লুকোতে চেয়েছিলেন ? পুলিশকে বলেছি সিআই অফিস ওখান থেকে পাশে সরিয়ে নেবে। কুৎসিত ঘটনা ঘটলে সিসিটিভিতে ওঠে। উনি সেন্ট্রাল প্রোটেকশনে আছেন, হেভি লোডেড ভাইরাস, দেশকে বিক্রি করে দিচ্ছে', মুর্শিদাবাদে গিয়ে দাঙ্গা নিয়ে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
যাদবপুরে 'আবার সার্জিক্যাল স্ট্রাইকের' হুঁশিয়ারি দিলীপ ঘোষের, অর্জুন বললেন 'নেশার আখড়া'
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
SFI-ABVP Clash: যাদবপুরের পর মেদিনীপুর কলেজে SFI-ABVP সংঘর্ষে তুলকালাম, একাধিক সমর্থক জখম
Howrah: তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার অভিযোগ তাঁর বিরুদ্ধে, গ্রেফতার তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর
Amit Shah : 'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?
'মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে পায়ে ধরে ক্লান্ত হয়ে গিয়েছিলাম', কী প্রসঙ্গে বললেন অমিত শাহ ?

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget