এক্সপ্লোর

Mamata Banerjee: 'দুয়ারে সরকারে আরও ২ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হল', ঘোষণা মমতার

Mamata on Duare Sarkar:শিলিগুড়িতে সরকারি প্রকল্প অনুষ্ঠানের মঞ্চ থেকেই দুয়ারে সরকার নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। 

শিলিগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে ফের উত্তরবঙ্গ সফরে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন ভাষা দিবসের দিন শিলিগুড়িতে সরকারি প্রকল্প অনুষ্ঠানের মঞ্চ থেকেই দুয়ারে সরকার নিয়ে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (CM)। 

এদিন মমতা বলেন- 

  • 'বাংলা যা পারে, অন্যরা তা পারে না'
  • '৩ মাস পরপর দুয়ারে সরকার হয়'
  • 'দুয়ারে সরকারে ৯ কোটির বেশি লোক এসেছেন'
  • 'সাড়ে ৭ কোটির বেশি মানুষ দুয়ারে সরকারের পরিষেবা পেয়েছেন'
  • 'আজকের সভা থেকে ২ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়া হল' 

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'তিন মাস পর পর আমাদের এখানে দুয়ারে সরকার হয়।দুয়ারে সরকারে আমাদের নতুন নতুন মানুষ আসে। নতুন নতুন মানুষ পরিষেবা চায়। অনেকে হয়তো পেয়ে গিয়েছে। কিন্তু কেউ হয়তো মিস করেছে। দুয়ারে সরকার যখন হয়, তখন সে এসে বলে, দাদা আমার লক্ষ্মীর ভাণ্ডারটা হয়নি। আমার কন্যাশ্রীটা হয়নি। আমার ছেলেটা সবুজ সাথী পায়নি। আমার মেয়েটা স্মার্ট কার্ড পায়নি। আমার একটা পাট্টা চাই। নানারকম। সেগুলি নিয়ে প্রায় ৯ কোটি লোক এসেছে দুয়ারে সরকারে। এবং আমরা প্রায় সাড়ে ৭ কোটি আমরা পরিষেবা ইতিমধ্যেই পৌঁছে দিয়েছি।' এরপরেই মমতা বলেন, 'আজকের এই মিটিং থেকে ২ লক্ষ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়া হল। সংখ্যাটা কিন্তু কম নয়।' 

আরও পড়ুন, 'কোনও বন‍্ধ হবে না, আজ থেকে বাইরে কোনও কর্মসূচি করা যাবে না, ছেড়ে কথা বলব না', হুঁশিয়ারি মমতার

দুয়ারে সরকার কোথায় ও কবে ?

 এলাকায় সরকার নির্দিষ্ট দিনে ও সরকার নির্দিষ্ট স্থানে হাজির হয়ে পরিষেবা দিচ্ছেন আধিকারিকরা। নানাবিধ সরকারি পরিষেবা নিয়ে এসেছেন ৯ কোটিরও বেশি মানুষ, তথ্যসূত্র - (ds.wb.gov.in)। তবে ক্যাম্প কোথায়, কবে হবে, তা নিয়ে ধোঁয়াশা এখনও যাঁদের রয়েছে , তাঁরা অনায়াসেই নিজ নিজ এলাকায় দুয়ারে সরকারের ক্যাম্পের ঠিকানা খুঁজে বের করে ফেলতে পারবেন। অনলাইনে রয়েছে এই সুবিধা। 

কীভাবে নিজেই জেনে নিতে পারবেন কোথায়, কবে ক্যাম্প 

  • ds.wb.gov.in-দুয়ারে সরকারের সরকারি ওয়েবসাইট এটি। ক্লিক করুন। 
  • পাতার ডানদিকে সিটিজেন কর্নার পাবেন। সেখানে Find Your Camp - অংশে ক্লিক করুন। 
  • এরপর যে পাতাটি খুলবে, সেখানে নিজের জেলা সিলেক্ট করুন। 
  • পরে ব্লক/লোকাল বডি অংশে যান। 
  • সেখান থেকে গ্রাম পঞ্চায়েত/ওয়ার্ড সিলেক্ট করে নিন। 
  • দেখবেন, আপনার এলাকার ক্যাম্পের তারিখ এবং ক্য়াম্প কোথায় হবে সামনে চলে আসবে। লিখে নিন। আর সেইমত সকাল সকাল নির্দিষ্ট দিনে পৌঁছে যান ক্যাম্পে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget