এক্সপ্লোর

Mamata Banerjee: আমরা অনেক চাকরির ব্যবস্থা করেছি, আবার করব : মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee On Job: "সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই  ঢেলে কর্মসংস্থান হবে। কেউ কেউ চায় না আমাদের ভাইবোনেদের ঢেলে কর্মসংস্থান হোক। শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে।'' মন্তব্য মমতার

কলকাতা: আমি কারও চাকরি খেতে চাই না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। উত্তরবঙ্গ (North Bengal) সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। এদিন শিলিগুড়িতে সভা থেকে তিনি বলেন, "আমরা অনেক চাকরির ব্যবস্থা করেছি, আবার করব। বাধা দিয়ে, কুৎসা করে চাকরি আটকানোর চেষ্টা চলছে।''

আমি কারও চাকরি খেতে চাই না, বার্তা মমতার: বুধবার শিলিগুড়িতে (Siliguri) দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে অংশ নেন মমতা। সেই মঞ্চে দাঁড়িয়েই ফের চাকরি নিয়ে মন্তব্য শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)বলেন, "বাংলায় কোচ ফ্যাক্টরি হচ্ছে, দেউচা পাঁচামি হচ্ছে, তাজপুর বন্দর হচ্ছে। শুধু বাগডোগরা নয়, আরও বিমানবন্দর তৈরি হবে। সারা বাংলায় ঢেলে কাজ হচ্ছে। আমি চাই ঢেলে কর্মসংস্থান হবে। কেউ কেউ চায় না আমাদের ভাইবোনেদের ঢেলে কর্মসংস্থান হোক। শুধু বাধা দিয়ে কুৎসা রটনা করছে। চাইছে যাতে চাকরি দেওয়া বন্ধ হয়ে যাক। আমি কারোর চাকরি খাব না। আমরা চাকরি বন্ধ করব না। আমরা চাকরি রেগুলার দেব। কালও আমি এখানে অনেক চাকরি দিয়ে গিয়েছি। যখন যেটা প্রয়োজন হাজার বার করব।'' 

নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) তোলপাড় সারা রাজ্য। জেলে প্রাক্তন শিক্ষামন্ত্রী (Former Education Minister) থেকে SSC-র প্রাক্তন চেয়ারম্যান। হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতিও। SSC, Group C, Group D থেকে টেট উত্তীর্ণরা রাস্তায় নেমে আন্দোলন করছেন। ভুয়ো নিয়োগের অভিযোগে চাকরি হারিয়েছেন এমন সংখ্যাও নেহাত কম নয়। এই আবহে ফের রাজ্যের কর্মসংস্থান নিয়ে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কর্মসংস্থানে বাধা দেওয়া হচ্ছেও বলেও সরব হলেন তিনি। 

এদিকে ৫১ ঘণ্টা পার। করুণাময়ীতে আমরণ অনশন আন্দোলনে ২০১৪’র প্রাথমিকের TET উত্তীর্ণ নন ইনক্লুডেড চাকরিপ্রার্থীরা। গতকাল থেকে চলছে অনশন। সোমবারের পর মঙ্গলবার, পরপর দু’রাত তাঁরা খোলা আকাশের নfচে রাস্তায় কাটালেন। গতকালের মতো আজও অনশনরত চাকরিপ্রার্থীদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন। সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board Of Primary Education) অফিসের সামনে আমরণ অনশনে বসেছেন কয়েকশো চাকরিপ্রার্থী। তাঁরা জানিয়েছেন, নিয়োগ না পাওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে। 

আরও পড়ুন: Mamata Banerjee: 'আমি নই, টাটাকে তাড়িয়েছে সিপিএম', শিলিগুড়িতে বললেন মমতা

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget