এক্সপ্লোর

Mamata Banerjee: নবান্নে সর্বদল বৈঠকে গরহাজির বিরোধীরা, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

West Bengal News: নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, মঙ্গলবারের সেই বৈঠকে যোগ দেয়নি রাজ্য়ের প্রধান তিন বিরোধী দল বিজেপি, বাম, কংগ্রেসের কেউই।

কলকাতা: পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Foundation Day) নিয়ে নবান্নে সর্বদল বৈঠকে অংশ নেবে না বলে আগেই জানিয়ে দিয়েছিল বিজেপি। না যাওয়ার কথা জানায় বাম-কংগ্রেসও। ইন্ডিয়ার শরিক দলগুলোর এহেন আচরণ নিয়ে আজ ক্ষোভ প্রকাশ করেন মুখ্য়মন্ত্রী (CM Mamata Banerjee)। এদিকে, এদিনের বৈঠকে পশ্চিমবঙ্গ দিবসের কোনও নির্দিষ্ট দিন ঠিক হয়নি। এব্য়াপারে বিদ্বজ্জনদের মতামত জানতে চাওয়া হয়েছে।

ক্ষোভ প্রকাশ করলেন মুখ্য়মন্ত্রী: রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গ দিবসের দিন ঠিক করতে, নবান্নে সর্বদলীয় বৈঠক ডেকেছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, মঙ্গলবারের সেই বৈঠকে যোগ দেয়নি রাজ্য়ের প্রধান তিন বিরোধী দল বিজেপি, বাম, কংগ্রেসের কেউই। জাতীয় স্তরে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বাম-কংগ্রেসের সঙ্গে একমঞ্চে এসেছে তৃণমূল। যদিও, এরাজ্য়ে বাম-কংগ্রেস যেমন বুঝিয়ে দিয়েছে, তারা তৃণমূল-বিরোধিতার অবস্থান বজায় রাখবে, তেমন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ও প্রকাশ্য়ে এই দুই দলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠকে বিজেপির পাশাপাশি বাম-কংগ্রেসের গরহাজিরা নিয়ে অবশ্য় সরব হয়েছেন মুখ্য়মন্ত্রী।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমার সবচেয়ে খারাপ লেগেছে, বাস্তব হল এটা, ধরুন একটা মিটিং ডাকলাম, আপনার আমাকে পছন্দ হতে পারে, নাও পারে, বিজেপি আমাকে চিঠি দেবে, সেটা আমি বিশ্বাস করি। কিন্তু আমি যখন ইন্ডিয়া টিমে আছি, অ্য়ালায়েন্সে, এবং সব ব্য়াপারে যাই, আমি কিন্তু কারও বিরুদ্ধে একটি কথাও বলি না। CPM, CPI-এর বক্তব্য়, হঠাৎ এত কী প্রয়োজন পড়ল মিটিং ডাকার?’’

২০ জুন দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করে বিজেপি।  এবছর এই দিনে রাজভবনেও পালিত হয় পশ্চিমবঙ্গ দিবস। এরপরই একটি বিশেষ দিনকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে তৎপর হন মুখ্য়মন্ত্রী। দিন ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়। যার উপদেষ্টা ছিলেন ইতিহাসবিদ সুগত বসু। মঙ্গলবার নবান্নে এনিয়ে বৈঠক ডাকেন মুখ্য়মন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি রাজ্য়পালকে বলেছিলাম। তিনি শোনেননি। বিশে জুন, হোম মিনিস্ট্রি থেকে নোটিফিকেেশন দিয়েছে, আমরা জানি না। বাংলার ব্য়াপার বাংলা জানবে না? মনে রাখবেন, সময়ে প্রতিবাদ না করলে, বেআইনি জিনিসটাই আইনি হয়ে যাবে। ২০ শে জুন নাকি প্রতিষ্ঠা দিবস। আমরাও প্রতিবাদ জানিয়েছি। ভুল টা ঠিক না করলে আগামী প্রজন্ম ক্ষমা করবে না। কিন্তু আমরা একটা দিন না করলে, ওরা এটাকেই করে দেবে।’’

তবে, এদিনের বৈঠকেও পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য় নির্দিষ্ট কোনও দিন ঠিক হয়নি। বৈঠকে উপস্থিত বিদ্বজ্জনদের ৫ই সেপ্টেম্বরের মধ্য়ে নবান্নে মতামত জানাতে বলা হয়েছে। ৭ তারিখ এনিয়ে বিধানসভায় আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Mamata Banerjee: কীভাবে তৈরি করবেন মিষ্টি? মুখ্যমন্ত্রীর টিপস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget