এক্সপ্লোর

Mamata Banerjee: 'ল্যান্ডিংটা ঠিকমতো দেখতেই পেলাম না, একজনের ছবি ভেসে উঠল', চন্দ্রযান নিয়ে মোদিকে খোঁচা মমতার

Mamata Banerjee on Modi: মমতা বলেন, 'আমার একটা জিনিস অদ্ভুত লাগল, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য একজনের ছবি ভেসে উঠল। তাঁর ভাষণ শুরু হল।'

আশাবুল হোসেন, কৃষ্ণেন্দু অধিকারী এবং শিবাশিস মৌলিক, কলকাতা: চন্দ্রযান ৩-এর (Chandrayaan-3) অবতরণ দেখতে টিভির সামনে বসে ছিলাম। কিন্তু দেখতেই পাইনি। অবতরণ হওয়া মাত্রই একজনের ছবি ভেসে উঠল। এভাবেই নাম না করে নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চন্দ্রযান ২-এর মতো এবারও চেয়েছিলেন অভিযান ব্যর্থ হোক। সফল হয়েছে বলে, এসব বলছেন। পাল্টা কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।   

মমতা বলেন, 'আমার একটা জিনিস অদ্ভুত লাগল, ল্যান্ডিংটা লোকে দেখতে চায়, ল্যান্ডিংটা হওয়ার সঙ্গে সঙ্গেই অন্য একজনের ছবি ভেসে উঠল। তাঁর ভাষণ শুরু হল। ল্যান্ডিংটা ঠিকমতো দেখতেই পেলাম না।' পাল্টা মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, 'উনি এবারও চেয়েছিলেন যাতে অভিযান ব্যর্থ হয়, সেটা হয়নি বলে আজ এসব কথা বলছেন।' 

পৃথিবী থেকে সাধারণ ভাবে চাঁদের দূরত্ব ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার। সেই বিশাল দূরত্ব পেরিয়ে চাঁদের মাটিতে পৌঁছে গেছে ভারতের চন্দ্রযান। ছবির পাশাপাশি, চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা নিয়ে গবেষণার তথ্যও পাঠাতে শুরু সে।

কিন্তু, সেই চন্দ্রযান নিয়ে এখনও রাজনীতির উত্তাপ কমছে না পৃথিবীতে। চন্দ্রযান ৩-এর ল্যান্ডিংয়ের সময়, ইসরোর লাইভে প্রধানমন্ত্রীর ছবি দেখানো নিয়ে এবার নাম না করে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী বলেন, 'ল্যান্ডিংটা দেখাই গেল না। বসেই ছিল রেডি হয়ে সব, ল্যান্ডিংটা দেখাই গেল না। আমি নিজে টিভির সামনে বসে ছিলাম, ভাবছি কীভাবে ল্যান্ডিংটা করছে, স্মুথ ল্যান্ডিং, না টাফ ল্যান্ডিং, না রাফ ল্যান্ডিং না স্ট্রং ল্যান্ডিং দেখবার জন্য পেলাম না দেখতে। ফলে বন্ধ করে দিলাম টিভি।

আরও পড়ুন, 'মগের মুলুক নাকি, নির্বাচিত সরকারের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করবেন না', রাজ্যপালকে আক্রমণ মমতার

মোদিকে আক্রমণ করতে গিয়ে, এদিন ইন্দিরা গান্ধীর সময়ের কথাও টেনে আনেন তৃণমূল নেত্রী। মমতার কথায়, 'এর আগেও আপনারা জানেন, ইন্দিরা গাঁধী চাঁদে মানুষ পাঠিয়েছিলেন, ছোট ছিলাম। ইন্দিরা গাঁধী যখন চাঁদে পৌঁছল, রাকেশকে জিজ্ঞাসা করেছিলেন, ওপর থেকে ভারতকে কেমন লাগছে? ও বলেছিল, সারে জাহা সে আচ্ছা - এই কথাটা আমি আজও মনে রাখি। তার কারণ, সেদিন থেকে গর্ব হয়েছে। ইসরোর বিজ্ঞানীদের রাজপথে সম্বর্ধনা দিতে চাই। 

এদিকে, চন্দ্রযান ৩-এর সাফল্যের পর, সূর্যের দিকে আদিত্য এল ওয়ান-কে পাঠানোর পরিকল্পনা নিয়ে ফেলেছে ইসরো।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
DA Hike : কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে ঢুকবে ২০ শতাংশ DA-সহ বেতন ? সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget