এক্সপ্লোর

Mamata Banerjee On RG Kar Verdict : 'আমরা তো পরপর তিনটে কেসে...' সঞ্জয়ের সাজা ঘোষণার আগে কী বললেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee On RG Kar : সঞ্জয়ের বিরুদ্ধে যা যা দোষপ্রমাণ হয়েছে, তাতে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন । অপেক্ষা এখন বিচারকের সিদ্ধান্তের। 

কলকাতা :  আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় আজ দোষী সাব্য়স্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা আদালত চত্বর। বিচারক আগেই জানিয়ে দিয়েছেন, সঞ্জয়ের বিরুদ্ধে যা যা দোষপ্রমাণ হয়েছে, তাতে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন । অপেক্ষা এখন বিচারকের সিদ্ধান্তের। 

আরজি করে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর গোড়ায় কড়া অবস্থান নেন মুখ্যমন্ত্রী। 'যথাযথ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে' বলে আশ্বাস দেন তিনি।  ১২ অগাস্ট, দেহ উদ্ধারের ৩ দিন পর, ১২ অগাস্ট আর জি কর মেডিক্যালের নিহত চিকিৎসকের বাড়িতে গিয়ে তাঁর মা-বাবার সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। শুরু থেকেই সঞ্জয় রায়ের মৃত্যুদণ্ড চেয়ে এসেছেন তিনি। সাজা ঘোষণার আগেও বললেন সেই কথা। 

সোমবার আদালতের শাস্তি ঘোষণার আগে এই বিষয়ে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'ফাঁসির দাবিতে আমি নিজে মিছিল করেছিলাম। সবাই করেছে। ফাঁসির সাজা হবে কি না সেটা জজেদের উপর ডিপেন্ড করে। কীভাবে কেস সাজানো হয়েছে তার ফর ডিপেন্ড করে। আমরা তো পরপর তিনটে কেসে ফাঁসি করে দিয়েছি। আমাদের পুলিশ ৫৪ দিনের মধ্যেও করেছে। আমরা প্রত্যেকটাই ৫৩-৫৪ দিনের মধ্যেই করেছি। কিন্তু জজেরা একটু টাইম নেন। কারণ তাঁদের দেখতে হয়। আমি জুডিশিয়ারিকেও থ্যাঙ্কস জানাই। আমাদের টিম অফ ইনভেস্টিগেশনকেও থ্যাঙ্কস জানাই। ' 

সোমবার সকাল ১০.৪০ মিনিটে শিয়ালদা আদালতে আনা হয় সঞ্জয়কে। আদালতের সামনে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় ছিল। গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয় আদালতে ঢোকার রাস্তা।  নিরাপত্তা তত্ত্বাবধানে রয়েছেন ২ জন কলকাতা পুলিশের DC পদমর্যাদার অফিসার। এ ছাড়াও  আছেন AC পদমর্যাদার ৫ জন অফিসার, ১৪ জন ইনস্পেক্টর। আছেন ৩১ সাব ইনস্পেক্টর, ASI ৩৯ জন এবং ২৯৯ জন কনস্টেবল। কোর্ট চত্বরে মোতায়েন থাকছেন ৮০ জন মহিলা পুলিশও । মৃত্যুদণ্ড না যাবজ্জীবন, কী সাজা হবে সঞ্জয়ের। আর জি করে চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় কিছুক্ষণের মধ্যেই জানাবে শিয়ালদা কোর্ট। অপেক্ষায় গোটা দেশ। নির্যাতিতার পরিবারের সঙ্গেই ফাঁসির সাজা চেয়েছে সিবিআই।                           

আরও পড়ুন : 

 'অভিযোগ মিথ্যে', পুলিশি তলব আটকাতে হাইকোর্টে আসফাকুল্লা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Ayushman Bharat: কবে থেকে চালু হবে 'আয়ুষ্মান ভারত' প্রকল্প ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Independence Day : বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে
বজ্র ও বন্দেমাতরম, স্বাধীনতার বহু বছর আগেই ভারতের জাতীয় পতাকার নকশা ভগিনী নিবেদিতার হাতে

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget