এক্সপ্লোর

Mamata Banerjee SIR: 'কতজনের বাড়িতে যাবেন BLO-রা? SIR-এর 'সুপার এমার্জেন্সি' বললেন মমতা, দাবি জানালেন স্থগিতের!

Mamata Banerjee Election Commission SIR News: মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'SIR-এর নামে সুপার এমার্জেন্সি, স্থগিত করা উচিত। SIR নিয়ে সুর চড়িয়ে এবার স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • রাজ্যে SIR নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মুখ্যমন্ত্রী SIR স্থগিত করার দাবি তোলেন, সুপার এমার্জেন্সির অভিযোগ।
  • SIR নিয়ে কাজ করতে গিয়ে BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে।
  • ভোটার তালিকা নিয়ে সংশয়, বঞ্চনা-প্রতারণা মানব না বললেন মুখ্যমন্ত্রী।

কলকাতা: রাজ্যে চলছে SIR। আর তা নিয়ে চড়ছে রাজনীতির পারদ। উত্তরবঙ্গ সফরে গিয়ে উত্তরকন্যা থেকে এসআইআর নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর স্থগিত করারও দাবি করেন মুখ্যমন্ত্রী। 

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'SIR-এর নামে সুপার এমার্জেন্সি, স্থগিত করা উচিত। SIR নিয়ে সুর চড়িয়ে এবার স্থগিতের দাবি মুখ্যমন্ত্রীর। SIR-এর নামে ঘুরিয়ে সুপার এমার্জেন্সি করেছেন। নির্বাচন কমিশন সব ফর্ম দেয়নি। ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হলে কীভাবে SIR হবে?সরকার ৩ মাস যাতে কাজ করতে না পারে, তার জন্য সুপার এমার্জেন্সি। নিজেদের কাজ সামলে ২ ঘণ্টায় কতজনের বাড়িতে যাবেন BLO-রা? অনেক ফর্ম এসেই পড়েনি, বিজেপির পার্টি অফিসে রেখে দিয়েছে'। 

মমতা বন্দ্যোপাধ্যায় এও বলেন, 'আমি এখনও মনে করি স্থগিত হয়ে যাওয়া উচিত। ২টো করে কপি দেওয়ার কথা, একটা করে দিয়েছে। এটাকে কি ক্ষমা করা উচিত? আপনারা যত আঘাত করবেন, তত প্রত্যাঘাত করব। ১৪ জন যে মারা গেল, কমিশনের থেকে কোনও বার্তা আছে? অসমে কেন SIR হচ্ছে না, হলেই তো হারবে। বিহারেও বলছে অনুপ্রবেশকারী, কোথা থেকে অনুপ্রবেশকারী এল? কোথা থেকে এল রোহিঙ্গা? আমরা তো জানি না। ১৯৭১-এর মার্চ পর্যন্ত যারা এসেছে তাঁরা ভারতের নাগরিক। কয়েকদিন আগে বললেন ২০২৪ সালে যাঁরা এসেছেন, তাঁরা থাকতে পারবেন। এদের ভোটার তালিকায় নাম তোলা হচ্ছে কিনা আমার সন্দেহ আছে। এসব বঞ্চনা, ছলনা, প্রতারণা মানব না'।                      

SIR-আবহে এক বিএলও-এর মৃত্যু নিয়েও সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'আমি দেখেছি এক জন বিএলও মারা গিয়েছেন। আইসিডিএস, আশা কর্মীদের কাজে লাগান। শিক্ষকদের চাকরিও খেয়ে নিল, আর আমাদের দোষ দিচ্ছে। আধার কার্ডে টাকা নিল, এখন বলছে কোনও কার্ড বৈধ নয়। আপনি কি আমার প্রশ্নের উত্তর দিতে পারবেন? আমাদের সঙ্গে খেলা অত সহজ নয়, আমরা খেলার আগে পিচটা দেখে নিই। আমরা প্রতি পদে ধরব, প্রত্যেকটা ভোটারের ভোট করতে হবে। বিজেপির কথায় নয়, জনগনের কথায় নির্বাচন কমিশন চলবে'।      

প্রসঙ্গত, SIR সংক্রান্ত কাজের চাপে BLO-র মৃত্যুর অভিযোগ উঠল মেমারিতে। মৃতার পরিবারের দাবি, BDO চাপ দেওয়াতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ওই অঙ্গনওয়াড়ি কর্মী। গোটা ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমানের জেলাশাসক। 

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget