এক্সপ্লোর

Mamata Banerjee : এবার '২টি জরুরি বিষয়' নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?

SIR News: 'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েকদিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : SIR স্থগিতের জন্য় দিনকয়েক আগেই সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি লিখলেন তিনি। দু'টি বিষয় নিয়ে জরুরি চিঠি বলে উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাতে লেখা হয়েছে, 'চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে কাজ করানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন রাজ্যের CEO। বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানোর কথা বলা হয়েছে। অথচ CEO অফিস ১০০০ ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে এবং ৫০ জন সফ্টওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন।' এই প্রসঙ্গ তুলে তাঁর প্রশ্ন, 'ইতিমধ্যেই জেলায় এই কাজ চলছে, নতুন করে কী প্রয়োজন পড়ল? বাইরের এজেন্সিকে দিয়ে পুরো এক বছরের জন্য একই কাজ করানোর উদ্যোগ নেওয়ার কী প্রয়োজন পড়ল CEO-র ?'

 

'SIR' স্থগিতের আবেদন জানিয়ে কয়েকদিন আগে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জ্ঞানেশ কুমারকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছিলেন, 'আমি অনুরোধ করছি দয়া করে চলমান প্রক্রিয়া স্থগিত করতে হস্তক্ষেপ করুন, দমনমূলক পদক্ষেপ বন্ধ করুন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা দেওয়া হোক এবং বর্তমান পদ্ধতি ও সময়সীমা পুনর্বিবেচনা করা হোক। আমার বিশ্বাস, এই নিয়ে দেরি না করে আপনি পদক্ষেপ নেবেন।'

রাজ্যে SIR শুরু হওয়ার পর থেকেই কাজের চাপে একাধিক BLO-র মৃত্যুর অভিযোগ উঠেছে। কাজের চাপে অনেক BLO অসুস্থ হয়ে পড়ছেন বলে অভিযোগ তুলেছে তাঁদের পরিবার। এই আবহে, মুখ্য নির্বাচন কমিশনারকে দেওয়া ৩ পাতার চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, 'আমি আপনাকে চিঠি লিখতে বাধ্য হচ্ছি কারণ SIR-কে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গেছে। ট্রেনিংয়ে বড়সড় ত্রুটি রয়েছে। বাধ্যতামূলক নথি নিয়ে স্বচ্ছতার অভাব রয়েছে। এই প্রবল কাজের চাপের মধ্যে BLO-রা যেভাবে দায়িত্ব পালন করছেন আমি তার প্রশংসা করছি। BLO-রা সীমার ঊর্ধ্বে উঠে কাজ করছেন। জলপাইগুড়ির মালবাজারে একজন BLO-র দায়িত্বপ্রাপ্ত অঙ্গনওয়াড়ি কর্মী SIR-সংক্রান্ত চাপে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ।'

এর কয়েক ঘণ্টার মধ্য়েই, মুখ্য় নির্বাচন কমিশনকে পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী লেখেন, ভোটে ফায়দা তুলতে তৃণমূল কংগ্রেসের বহু বছরের ভোটব্যাঙ্ক অযোগ্য ও অবৈধদের রক্ষা করার চেষ্টা করছেন। বর্তমান SIR-এর গুরুত্ব নিয়ে বাড়িয়ে বলার কোনও জায়গাই নেই। 

X হ্য়ান্ডলে চিঠির ছবি শেয়ার করে শুভেন্দু অধিকারী লেখেন, মুখ্য়মন্ত্রীর রাজনৈতিক উদ্দেশ্য়প্রণোদিত চিঠির পর্দাফাঁস করেছি। তিনি (মমতা বন্দ্য়োপাধ্য়ায়) আতঙ্কে এই চিঠি লিখেছেন, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীকে রক্ষা করতে, যাদের নাম তৃণমূল নেতারা তালিকায় ঢুকিয়েছিলেন রিগিং করার জন্য়।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget