এক্সপ্লোর

Mamata Banerjee: 'টাকা খাওয়ার জন্য রাজ্যের বদনাম হচ্ছে', জমি-জবরদখল নিয়ে মমতার তোপে পুরসভাগুলি

Mamata on Municipal Service: জমি-জবরদখল নিয়ে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্য়ায়।

কলকাতা: লোকসভায় (Lok Sabha Election 2024) তৃণমূলের দুরন্ত সাফল্যের পরেও শহর এলাকার ভোটব্য়াঙ্কে বড়সড় ধাক্কা লেগেছে তৃণমূলের। সারা রাজ্য়ের একাধিক পুর এলাকায় ভোটপ্রাপ্তির নিরিখে বিজেপির পিছনে তৃণমূল। এই আবহে পুর পরিষেবা নিয়ে নবান্নে বৈঠক মমতার। আর সেই বৈঠকে পুর পরিষেবার বেহাল দশা নিয়ে আক্রমণাত্মক মুখ্য়মন্ত্রী (Mamata Banerjee)। খোদ মমতা তুললেন পুর পরিষেবায় দুর্নীতির কথা।   

এতদিন পুর-পরিষেবা নিয়ে, জমি জবরদখল নিয়ে আক্রমণ শানাতেন বিরোধীরা। এবার সেই অভিযোগই মমতার মুখে। নবান্ন সভাগৃহের মিটিংয়ে মমতার (CM Mamata Banerjee) তোপ, 'কোথাও জবরদখল হলে, সঙ্গে সঙ্গে কেন পদক্ষেপ নয়? কেউ টাকা খেয়ে, কেউ খাইয়ে এসব করছে।' এভাবে টাকার বিনিময়ে এসব কাজের জন্য রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে বলে অভিযোগ করেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর তোপ, 'একটা গ্রুপ তৈরি হয়েছে, খালি জায়গা দেখলেই লোক বসাচ্ছে। একেই কেন্দ্র টাকা দিচ্ছে না, টাকা খাওয়ার জন্য রাজ্যের বদনাম হচ্ছে। এসবে রাজ্যের ভাবমূর্তি খারাপ হচ্ছে।' মানুষ উন্নয়ন না পেলে সেই পুরসভা, পঞ্চায়েত রাখার দরকার কী?- এমন প্রশ্নও শোনা যায় মমতার মুখে। 

'জমি বণ্টন এবার কেন্দ্রীয় ভাবে, ডিএম থেকে জনপ্রতিনিধি-সবার এক অবস্থা। ট্যাক্স বাড়ানো, লোক বসানো ছাড়া পুরসভা কোনও দায়িত্ব পালন করছে না', গড়িয়াহাট, হাতিবাগানে হকার নিয়ে পুরসভাকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। 'নোংরা করে রেখে দিয়েছে গোটা এলাকা। বেআইনি নির্মাণ, কেন গ্রেফতার নয়? কেন ভাঙা হচ্ছে না?', তোপ মমতার।

জল নিকাশির সমস্যা, পানীয় জলের সমস্যা থেকে আলোর সমস্যা- একাধিক অভিযোগ উঠেছে পুরসভার কাজ নিয়ে। সব কিছু নিয়েই তোপ দেগেছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর তোপ, 'জল নিকাশির জন্য় নর্দমা বনধ হয়ে যাচ্ছে। খাল ভরাট করে দিচ্ছে। মাফিয়া রাজ চলছে। সিপিএমের সময় থেকে শুরু হয়েছিল। সামনে ডেঙ্গি আসছে বর্ষার আগে নর্দমা পরিষ্কার করতে হবে। পুকুর-জলাশয় ভরাট হলে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করতে হবে। ভেঙে দিতে হবে যত বড় নেতারই হোক, যত বড় পুলিশ অফিসার যুক্ত থাকুন না কেন।'

দুর্গাপুরের প্রসঙ্গও আলাদা করে তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী। তাঁর তোপ, 'দুর্গাপুরের হালও খুব খারাপ। কাউন্সিলর নেই যেখানে সেখানে একটা ফর্মূলা বের কর। আমি এখনও মনে করি অযোগ্য় লোকেদের দিয়ে কাজ করানো উচিত নয়। প্রত্য়েকটা পুরসভায় গিয়ে মানুষ হয়রান হয়। আমরা সব সার্টিফিকেট অনলাইন করে দিয়েছি। তারপরেও ট্রেড লাইসেন্স সব পেতে মানুষকে হয়রান হতে হয়। ভাল করে ভিজিল্য়ান্স করলে বেরিয়ে আসবে কে কত টাকা নিয়েছে।' পুরসভার নিজে থেকে কর বাড়ানো নিয়েও তোপ দেগেছেন তিনি। মমতার প্রশ্ন, 'হঠাৎ করে রবি ঘোষ একদিন ঘোষণা করে দিল কোচবিহারে কর বাড়িয়ে দেওয়া হল। তুমি কে ভাই? সরকারের অনুমতি ছাড়া কর বাড়ানো যাবে না। সম্পত্তি কর কালেকশনও অনলাইনে হবে।'

আরও পড়ুন: বড়া পাও বেচে দিনে ৪০ হাজার টাকা আয়! ইনি কে জানেন?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
21 July: ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার,
২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ পেতেই ক্ষুব্ধ নিহতদের পরিবার, "দিদিই বা এরকম করবে কেন ?", শহিদদের পরিবারকে কী পরামর্শ মুখ্যমন্ত্রীর ?

ভিডিও

Delhi CJP Protest: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
TMC 21st July : ২১ জুলাইয়ের ঠিক আগে ব্য়াপক অস্বস্তিতে পড়লেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়!
21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget