এক্সপ্লোর

Mamata Banerjee: মূল্যবৃদ্ধি বা রাজ্যের বকেয়া, কেন্দ্রের নীতি আয়োগের বৈঠকে সরব মমতা

Mamata Banerjee Delhi Visit: পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন বক্তব্য রাখলেও, বক্তার তালিকায় ছিলেন না মুখ্যমন্ত্রী। 

আশাবুল হোসেন এবং সমীরণ পাল, নয়া দিল্লি ও কলকাতা: ‘আজাদি কা অমৃত মহোৎসব’ (Azadi Ka Amrit Mahotsav) উদযাপন কমিটির বৈঠকে যোগ দিয়ে গতকাল বক্তব্য রাখতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে আজ নীতি আয়োগের (NITI Aayog) বৈঠকে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, জাতীয় শিক্ষা নীতি থেকে মূল্যবৃদ্ধি বা রাজ্যের বকেয়ার বিষয়ে সরব হন তিনি।

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে রাষ্ট্রপতি ভবনের শনিবারের বৈঠকে উপস্থিত থেকেও কথা বলার সুযোগ পাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ’নিয়ে বাংলাকে বঞ্চনা ও মুখ্যমন্ত্রীকে অপমানের অভিযোগে যখন সরব হয়েছে তৃণমূল। 

তখন, রবিবার নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উদযাপন কমিটির বৈঠকে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, কংগ্রেস শাসিত রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গহলৌত, সিপিএম শাসিত কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বক্তব্য রাখলেও, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন বক্তব্য রাখলেও, বক্তার তালিকায় ছিলেন না মুখ্যমন্ত্রী। 

এদিকে এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী অবশ্য বলেছিলেন, 'বেশ করেছে বলতে দেয়নি'। 

আরও পড়ুন, শাহ-নিয়ন্ত্রণাধীন সমবায় মন্ত্রকের কাজের প্রশংসা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে চিঠি তৃণমূল নেতার

তবে রবিবার নীতি আয়োগের বৈঠকে বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, জাতীয় শিক্ষা নীতি নিয়ে কথা বলেন তিনি। রাজ্য সরকারের অভিযোগ শিক্ষা কেন্দ্র-রাজ্য যুগ্ম তালিকাভূক্ত হলেও, জাতীয় শিক্ষা নীতি তৈরির ক্ষেত্রে তাদের সঙ্গে কোনও আলোচনা করা হচ্ছে না। সূত্রের খবর এ’বিষয়টি এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও শক্তিশালী করার কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৈলবীজ, ডাল-সহ কৃষিপণ্যে ভারতকে আত্মনির্ভর করার ইস্যুতেও এদিন আলোচনা হয়। সূত্রের খবর, এই প্রসঙ্গে বলতে গিয়ে, কেন্দ্রীয় সরকারের কাছে লাগামছাড়া মূল্যবৃদ্ধি নিয়ে পদক্ষেপ করার দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে রাজ্যের বকেয়ার বিষয়টি নিয়েও মুখ্যমন্ত্রী সরব হন বলে সূত্রের খবর। সব মিলিয়ে, মুখ্যমন্ত্রীর দিল্লি সফর ঘিরে তুঙ্গে উঠেছে তরজা।

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget