এক্সপ্লোর

Mamata Banerjee: 'এখানে গ্রেফতার হয়েছে, বিশ্বভারতীতে কী হচ্ছে?' আলিয়াকাণ্ডের সঙ্গেই বিশ্বভারতীরও প্রসঙ্গ তুলে সরব মমতা

CM On Aliiah University: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী টেনে আনলেন বিশ্বভারতী প্রসঙ্গও।  

সুমন ঘড়াই, আবির ইসলাম ও কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ: আলিয়া বিশ্ববিদ্যালয়কাণ্ড নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বলতে গিয়ে এদিন মুখ্যমন্ত্রী টেনে আনলেন বিশ্বভারতী প্রসঙ্গও।  

সম্প্রতি আলিয়াকাণ্ডে সরগরম রাজ্য। তার রেশ ধরে ফের সামনে চলে এল বিশ্বভারতী-রাজ্য সরকার চাপানউতোর। সম্প্রতি আলিয়া বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের ঘরে ঢুকে, উপাচার্যকে TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট কদর্য ভাষায় শাসানি, হুমকি দিয়েছিলেন। যার ভিডিও ভাইরাল (Viral) হয়। তারফলে নিন্দার ঝড় ওঠে রাজ্যের শিক্ষামহলে। প্রতিবাদে সরব হয় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের (Student) একটি বড় অংশ। তারপরেই অভিযুক্ত ছাত্রনেতাকে গ্রেফতার (Arrest) করে পুলিশ। এই পরিস্থিতিতে সোমবার নবান্নের সাংবাদিক বৈঠক থেকে পাল্টা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতীর প্রসঙ্গ টেনে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

কী বলেছেন মুখ্যমন্ত্রী?
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'আমাদের এখানে একজনকে অ্যারেস্ট করেছে দেখেছেন তো? বিশ্বভারতী বোলপুরে কী হচ্ছে একটু দেখুন? ওখানে ভিসি গ্রেফতার হয়েছেন?' তিনি আরও বলেন, 'পুলিশ ব্যবস্থা নিয়েছে। যারা পড়ে সবাই ভাল। কারও অভিযোগ থাকতেই পারে। অল্প কটূ কথা বলেছে গ্রেফতার করেছে। বিশ্বভারতীতে কজন গ্রেফতার?'

কড়া প্রতিক্রিয়া বিরোধীদের:
মুখ্যমন্ত্রীর বক্তব্যের বিরোধিতা করে সমালোচনা করেছেন রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য। তিনি বলেন, 'এই সংস্কৃতি তৃণমূলেরই।' গোটা বিষয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বামেরাও। 

বিশ্বভারতীর বার্তা:
সোমবার সকালেই আলিয়াকাণ্ডে গ্রেফতারির প্রসঙ্গ টেনে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্বভারতী (Viswabharati) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। দুপাতার প্রেস বিজ্ঞপ্তিতে আলিয়ার ঘটনায় রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করা হয়েছে। ছাত্র নেতা গিয়াসউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য রাজ্য সরকারকে অভিনন্দন। জানানো হয়েছে। তবুও প্রশ্ন তোলা হয়েছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক লিখেছেন, 'মাননীয়া মুখ্যমন্ত্রী নিশ্চয় চান না যে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গুন্ডামির আখড়া হোক। বিশ্বভারতী যেহেতু কেন্দ্রীয় প্রতিষ্ঠান, তাই এ ধরনের অসভ্যতা, অভদ্রতা এবং অমানবিক ব্যবহারের সম্মুখীন হয় হামেশাই। অনলাইন পরীক্ষার দাবিতে বিশ্বভারতীতে সাম্প্রতিক রাতভর ঘেরাও, রেজিস্ট্রারের পদত্যাগ, পাঁচিল দেওয়া নিয়ে অশান্তি সহ একাধিক ঘটনার উল্লেখ করে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ আনা হয়েছে বিজ্ঞপ্তিতে।  

আরও পড়ুন: গ্রেফতার আলিয়াকাণ্ডে অভিযুক্ত ছাত্রনেতা গিয়াসুদ্দিন মণ্ডল

সেরা শিরোনাম

Baranagar Woman Death: পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
পাবজি খেলা নিয়ে বচসা, সেই থেকেই খুনের পরিকল্পনা! বরানগরের তরুণী হত্যা মামলায় বিস্ফোরক তথ্য
West Bengal News LIVE: বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
বিচারব্যবস্থাকে আক্রমণ, অভিষেকের ভূূমিকায় ক্ষুব্ধ হাইকোর্ট, 'কোন কোন বিচারক বিজেপির, আর কে কে তৃণমূলের?'
Weather Today: বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
বঙ্গোপসাগরে আজই তৈরি হবে নিম্নচাপ! ১৫ নভেম্বর শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ, কোন কোন জেলায় কী প্রভাব?
Buxa Tiger Reserve: অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য
অন্তঃসত্ত্বা ছিল বক্সার বাঘিনী, অতিরিক্ত ঘুমপাড়ানি গুলি ব্যবহারের ফলেই নষ্ট হয়েছে ভ্রুণ? অভিযোগ ঘিরে রহস্য

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget