এক্সপ্লোর

Mamata Banerjee At Dubai : শিল্পসন্ধানে এবার দুবাইয়ে মুখ্যমন্ত্রী, আজ দুপুরেই সেখানে শিল্প বাণিজ্য সম্মেলন, কে কে থাকছেন?

Mamata Banerjee : শুক্রবার দুপুরে দুবাইয়ে শিল্প বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকবেন বাংলার শিল্পপতিরা।

আশাবুল হোসেন, কলকাতা : স্পেনের পরে এবার শিল্প সন্ধানে দুবাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। (Mamata Banerjee) দুবাই বন্দর পরিদর্শনের পরে সেখানকার কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, শিল্প দফতরের প্রধান সচিব বন্দনা যাদব-সহ পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা। ছিলেন দুবাইয়ে নিযুক্ত ভারতীয় কনস্যুলেট এবং বণিকসভা ফিকির প্রতিনিধিরাও। (Mamata Banerjee At Dubai)

সূত্রের খবর, বাংলায় শিল্প-বাণিজ্য ক্ষেত্রের উন্নয়নে বন্দরের ব্যবহার আর বিভিন্ন পরিকাঠামো সংক্রান্ত বিষয়ে বিশদে আলোচনা হয় বৈঠকে। কথা হয়, শিল্পতালুক-সহ অন্যান্য বিষয়েও। দুবাই বন্দরের আধিকারিকদের বাংলায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যসচিব। 

বৃহস্পতিবার সকালেই বার্সেলোনা থেকে দুবাই এসে পৌঁছন মুখ্যমন্ত্রী। শুক্রবার দুপুরে দুবাইয়ে (Dubai Business Summit) শিল্প বাণিজ্য সম্মেলন। উপস্থিত থাকবেন হর্ষ নেওটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা -সহ দেশের বিশিষ্ট শিল্পপতিরা, থাকবেন দুবাইয়ের শিল্পপতিরাও। এরপর প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী।

এর আগে স্পেনে আয়োজিত  একটি শিল্প সম্মেলনের মঞ্চ থেকে, ফের বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় বিনিয়োগের আহ্বান জানান মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী শিল্পপতিরাও। মুখ্যমন্ত্রী বলেন, ' বিশ্বের দ্বিতীয় কোল-বেল্ট বাংলায় আসছে। আমরা তিনটি ইকনমিক করিডর করছি। আমাদের রাজ্য়ে হেলিকপ্টার পরিষেবা রয়েছে, ২৬টি স্টেশন রয়েছে। ১০০টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক শুরু করেছি। '  

তিনি আরও বলেন, ' আমাদের ন্য়াশনাল করিডর রয়েছে, যার মধ্য়ে বাংলাদেশ আছে, ভুটান আছে, নেপাল আছে, মায়ানমার আছে, এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার একটা অংশও আছে। এটা উত্তর-পূর্বের গেটওয়ে। আমি অত্য়ন্ত গর্বের সঙ্গে বলছি, আমরা ৯৯ শতাংশ নাগরিককে সামাজিক সুরক্ষা প্রকল্পের অন্তর্ভুক্ত করেছি। সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এই সব প্রকল্পে অন্তর্ভুক্ত। '  

বাংলায় লগ্নি টানতে ১১ দিনের স্পেন সফরে গিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। এর আগে রবিবার বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যোগ দিয়ে ঐক্যবদ্ধ ভারতের বার্তা দেন তিনি। সম্প্রতি পয়লা বৈশাখের দিনে সরকারিভাবে 'পশ্চিমবঙ্গ দিবস' পালনের প্রস্তাব পাস হয় বিধানসভায়। বার্সেলোনায় প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে সে প্রসঙ্গও উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেন, 'দেশের বাইরে থাকলেও যেন এই প্রতিষ্ঠা দিবস পালন করো। যেখানেই কাজ কর, জন্মভূমির কথা ভুলো না। ফিরতে চাইলে স্বাগত।' বার্সেলোনায় ৩ দিন ছিলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার যোগ দেন শিল্প সম্মেলনে। তারপরই তাঁর দুবাই যাত্রা।                

আরও পড়ুন : 

'ইডির দায়ের করা ইসিআইআরের ভিত্তিতে কোনও কড়া পদক্ষেপ নয়', হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Nirmal Ghosh: লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
লটারির টাকা আত্মসাৎ-এর পর ফের নয়া কাণ্ড ফাঁস, কী অভিযোগ নির্মল ঘোষের বিরুদ্ধে ?
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget