এক্সপ্লোর

Mamata Banerjee: 'কথায় কথায় চাকরি খাবেন না, দরকারে আবার পরীক্ষা নিন', আইনজীবীদের সামনেই বললেন মমতা

SSC Case: নিচুতলায় বসে কেউ যদি অন্যায় করেও থাকেন, তার দায় কেন ছাত্রযৌবনকে নিতে হবে, প্রশ্ন তোলেন মমতা।

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ভূরি ভূরি অভিযোগ উঠে আসছে। আদালতের নির্দেশে প্রায় নিত্যদিনই চাকরি যাচ্ছে বহু ছেলেমেয়ের। যোগ্যতার নিরিখে নয়, বেআইনি ভাবে তাঁরা চাকরি পেয়েছিলেন বলে অভিযোগ। সেই নিয়ে টানাপোড়েনের মধ্যে মুখ খুললেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  আইনজীবীদের সামনে কথায় কথায় চাকরি না খাওয়ার আর্জি জানালেন। 

মঙ্গলবার আলিপুর কোর্টের একটি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখানেই চাকরিহারাদের নিয়ে মুখ খোলেন তিনি। বলেন, "আমি জীবনে জেনেশুনে কারও অন্যায় করিনি। ক্ষমতায় আসার পর একজন সিপিএম ক্যাডারেরও চাকরি খাইনি। তবে তোমরা কেন খাচ্ছো! দেওয়ার ক্ষমতা নেই, কাড়বার ক্ষমতা আছে! সিপিএম-এর আমলে অশোক গঙ্গোপাধ্যায়ের একটা রায় দেখেছিলাম। চাকরি মামলা ছিল। বলেছিলেন, সংশোধন করে নাও যদি ভুল থাকে। চাকরি খাওয়ার কথা বলেননি।"

নিচুতলায় বসে কেউ যদি অন্যায় করেও থাকেন, তার দায় কেন ছাত্রযৌবনকে নিতে হবে, প্রশ্ন তোলেন মমতা। বলেন, "এখন রোজ কথায় কথায় ৩ হাজার, ৪ হাজার চাকরি বাদ। নিচুতলায় যদি কেউ অন্যায় করে থাকে, আমাদের গণতান্ত্রিক দল। সবাই আমার তৃণমূলের ক্যাডার নয়, সরকারের ক্যাডার নয়...নিচে বসে যদি কেউ অন্যায় করে, আমি ন্য়ায়ের পথেই থাকব। ব্য়বস্থা নেব অন্যায়ের বিরুদ্ধে। এটা আমার চিরকালের স্বভাব। কালও দুই জন আত্মঘাতী হয়েছেন। অন্য কেউ ভুল করে থাকলে, তার দায়িত্ব তারা নেবে কেন? আজ একটা ছেলেমেয়ে বিয়ে করে সংসার করছে। চাকরি করে বলে বাবা-মাকে দেখতে পারছে। হঠাৎ করে চাকরি চলে গেলে খাবে কী?"

নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্যরা। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হয়েছেন। মঙ্গলবারই শান্তনু এবং কুন্তলকে বহিষ্কার করেছে তৃণমূল। এ দিন মমতা বলেন, "অন্যায় করলে কড়া পদক্ষেপ করুন। কেউ ভুল করলে, নিজেকেই দায় নিতে হবে। কোনও দয়া নেই তাদের জন্য। ছেলেমেয়েগুলি যেন এই পরিস্থিতির শিকার না হন! আইন অনুযায়ী, চাকরি ফিরিয়ে দিন। সুযোগ দেওয়া হোক একবার। আলাদা ব্যবস্থা হোক। আপনারা সিদ্ধান্ত নিন। দরকার হলে আবার পরীক্ষা নিন। কাল জলপাইগুড়িতে আত্মঘাতী হয়েছেন একজন। কোন দলের সমর্থক জানি না। কিন্তু পরিবারটা কাঁদছে। মন কাঁদছে আমারও। কথায় কথায় লোকের চাকরি খাবেন না। এটা রাজনীতি নয়। চাকরি দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু কিল মারার গোঁসাই হয়েছে কিছু রাজনৈতিক দল। কত মামলা পড়ে রয়েছে। রোজ শুধু জনস্বার্থ মামলার শুনানি হচ্ছে। জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থজড়িত মামলা। সবাই নন, কেউ কেউ। আইনজীবীদের বলব, একটু ভেবে দেখবেন।"

এ দিন মমতা আবেগপ্রবণ সুরে মমতা আরও বলেন, "আমাকে আপনাদের পছন্দ না হতে পারে, আমার দলকে পছন্দ না হতে পারে, আমার সরকারকে না পছন্দ হতে পারে এত মানবিক কাজ করার পরও। যা ইচ্ছে দু'বেলা গালি দিন। আমাকে মারুন দরকার হলে। আমি কিছু মনে করব না। কিন্তু রাজ্যটাকে বদনাম করবেন না। ছাত্রযৌবনের খাওয়ার অধিকার কেড়ে নেবেন না দয়া করে। আমি মানবিক ভাবে সকলের পাশে ছিলাম,আছি, থাকব এমন মামলায়।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ratna On Nirmal Ghosh:
"বাবা বেশি ক্রিমিনাল, কারণ আমার মেয়ের মৃতদেহটাকে ওর বাবাই... ", RG Kar কাণ্ডের পর ভয়াবহ অভিযোগ অভয়ার মায়ের, কার “ধরা পড়ার” কথা বললেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, কী জানালেন ?
South 24 Parganas News : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবি, উদ্ধার ৯ মৎস্যজীবীর মৃতদেহ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, কী জানালেন ?
West Bengal News Today Live Updates: 'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
'তৃণমূলের সব অ্যাকাউন্ট আমরা ফ্রিজ করিনি', আদালতে সওয়াল ED-র
Municipal Recruitment Scam: নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?
নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর দাবি ED-র, কাদের সুপারিশে চাকরি ?

ভিডিও

Tollywod News: টলিপাড়ার জট কাটাতে নন্দনে বৈঠকে বিজেপির ৪ বিধায়ক | ABP Ananda Live
BJP Government : ৩ তৃণমূল-ত্যাগীর রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ। ABP Ananda live
21st July: ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে গান্ধী মূর্তির পাদদেশে 'ঋতব্রত-তৃণমূল | TMC News
CPIM Leader Arrested in Baruipur Case : উস্কানি-দাঙ্গা, বারুইপুর গণপ্রহার-কাণ্ডে একাধিক অভিযোগ লাহেকের বিরুদ্ধে
Chhok Bhanga 6ta : বারুইপুরে অশান্তিতে উস্কানির ঘটনায় ধৃত সিপিএম নেতাকে আদালতে পেশ। ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget