এক্সপ্লোর

Mamata Banerjee: 'বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়', হাইকোর্টের বিচারপতিদের সামনেই বললেন মমতা

Calcutta High Court: বৃহস্পতিবার নব মহাকরণ ভবনের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়। সেখানে বিচারপতি, বিচারক এবং আইজীবীদের সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার কথা শোনা গেল মমতার মুখে।

আশাবুল হোসেন, কলকাতা: দেশের বিচার ব্যবস্থাকে সম্মান করলেো, দু'একজন তল্পিবাহকের কাজ করেন বলে এর আগে আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পর গত কয়েক মাস তাঁদের দলের একের পর এক নেতা-মন্ত্রীর নাম উঠে এসেছে দুর্নীতি মামলায়। একাধিক বার রাজ্য সরকারকে ভর্ৎসিতও হতে হয়েছে আদালতে (Calcutta High Court)। সেই আবহে এ বার বিচারব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সাফ বক্তব্য, "বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়।"

নব মহাকরণের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দিলেন মমতা

বৃহস্পতিবার নব মহাকরণ ভবনের চাবি কলকাতা হাইকোর্টের হাতে তুলে দেওয়া হয়। সেখানে বিচারপতি, বিচারক এবং আইজীবীদের সামনেই বিচারব্যবস্থার নিরপেক্ষতার কথা শোনা গেল মমতার মুখে। এ দিন মমতা বলেন, "কত মানুষ রোজ আদালতে আসেন। বিচারব্যবস্থা গণতান্ত্রিক দেশের স্তম্ভ। সাধার মানুষ তাই বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন। সুবিচারের আশায় দিনের পর দিন অপেক্ষা করে থাকেন। সব জায়গায় বিশ্বাসভঙ্গ হলে, বিচারব্যবস্থাই সাধারণ মানুষকে বিশ্বাস ফিরিয়ে দেয়। বিচার কখনও একপক্ষ হয় না, নিরপেক্ষ হয়।"

এ দিন মমতা আরও বলেন, "গণতান্ত্রিক দেশে বিচারব্যবস্থা, সংবাদমাধ্যম এবং গণতান্ত্রিক পরিকাঠামোর গুরুত্ব সংবিধানে উল্লেখিত রয়েছে। কোনও একটি বিশ্বাসযোগ্যতা হারালে বাকিগুলির উপর থেকে বিশ্বাস চলে যায়। এর উপর গণতান্ত্রিক দেশের ভবিষ্যৎ নির্ভর করে।"

আরও পড়ুন: West Bengal News Live Updates: স্কুলে নিয়োগ দুর্নীতি তদন্তে সুবীরেশ ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

বাম আমলে ডালহৌসির মহাকরণ থেকেই রাজ্যের সরকার চলত। জায়গা কম পড়লে পরে বিকল্প ব্যবস্থা হিসেবে তৈরি হয় নব মহাকরণ ভবন। সেখানে বেশ কিছু সরকারি দফতর সরিয়ে আনা হয়। মন্ত্রীদের কয়েক জনও সেখানে বসতেন। আদালতের কাজের জন্য সম্প্রতি সেখান থেকে বেশ কিছু দফতর সরানো হয়, যাতে আদালতের কাজে গতি আসে। তার পর এ দিন পূর্ত দফতরের থেকে নিয়ে চাবি তুলে দেওয়া হল আদালতের হাতে। 

গণতান্ত্রিক ব্যবস্থায় বিচারব্যবস্থার নিরপেক্ষতার উপর জোর মমতার

এ দিন মমতা জানান, রাজ্যে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট বন্ধ করে দেওয়া হয়েছিল। তৃণমূল ক্ষমতায় আসার পরে ৮৮টি ফাস্ট ট্র্যাক কোর্ট চালু করে। এই মুহূর্তে ১৯টি মানবাধিকার কোর্ট রয়েছে। তিনি বলেন, "তিন-চার বছর ধরে বহু মামলা বকেয়া পড়ে রয়েছে। সেগুলির মামলার দ্রুত নিষ্পত্তি হোক।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
West Bengal News Live : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !
খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার !

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget