এক্সপ্লোর

Mamata On ED Raid : 'বিজয়া করতে গিয়ে দেখছে বালুর ঘরে রেড হচ্ছে', গর্জে উঠলেন মমতা

Mamata Banerjee Update : মুখ্যমন্ত্রী বলেন, 'আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবে না বিজেপি। মুখ বুজে সহ্য করছি'

কলকাতা : পুজোর পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়( Mamata Banerjee) । সকলকে শুভ বিজয়া জানিয়ে বক্তব্য শুরু করেই তিনি গর্জে উঠলেন তৃণমূল নেতাদের বাড়িতে ইডি ( ED ) তল্লাশি নিয়ে। মুখ্যমন্ত্রী বললেন, 'এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে'। 

সকাল গড়িয়ে দুপুর। রেশন ( Ration Scam ) বণ্টন দুর্নীতি মামলায় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে দ্বাদশীর দিন ম্যারাথন তল্লাশি চালাচ্ছে ইডি। পুজো মিটতেই প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেকের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি । আর সেদিন সকালেই তাঁর বাড়িতে 'বিজয়া করতে' হাজির তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তিনি না-জেনেই এসেছেন, জানালেন সাংবাদিকদের। সেই প্রসঙ্গ টেনেই মুখ্যমন্ত্রী বলেন, বিজয়া করতে গিয়ে দেখা গেল জ্যোতিপ্রিয়র বাড়িতে রেড হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, 'আর কত লোককে জেলে ঢোকাবেন, এসব করেও ভোট পাবে না বিজেপি। মুখ বুজে সহ্য করছি'

বৃহস্পতিবার ED-র অভিযানের দিনই জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে বিজয়া করতে হাজির হন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। হাতে ছিল মিষ্টির প্যাকেট। বেলা ১২টা ২৫-এ জ্যোতিপ্রিয় মল্লিকের ২৪৪ নম্বর বাড়িতে যান সব্য়সাচী। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বিধাননগর পুরসভার চেয়ারম্যান জানান, তিনি মন্ত্রীকে বিজয়ার শুভেচ্ছা জানাতে এসেছেন। অনুমতি নেই বলে তাঁকে ফিরিয়ে দেন কেন্দ্রীয় বাহিনী।   

আরও পড়ুন :

শান্তিনিকেতন হেরিটেজ হয়েছে রবীন্দ্রনাথের জন্য, কবিগুরুর নাম না ফেরালে...হুঁশিয়ারি মমতার



মুখ্যমন্ত্রী বলেন, 'জেলায় জেলায় পুজো কার্নিভালে নেতা-মন্ত্রীরা ব্যস্ত, তখন জ্যোতিপ্রিয়র বাড়িতে তল্লাশি চালাচ্ছে। এভাবে মুখ বন্ধ করা যাবে না, নোংরা খেলা চলছে'। মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, এভাবে কেউ কিছু বলল, তার ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালানো যায় কি ? মুখ্যমন্ত্রী বলেন, 'সুপ্রিম কোর্টও বলেছে যথাযোগ্য প্রমাণ থাকতে হবে' 

কিছুদিন আগে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই তল্লাশির প্রসঙ্গ টেনে তিনি বলেন 'ববির স্ত্রী বলেছেন, ঘি-এর কৌটোটাও উল্টে দিচ্ছে'। মুখ্যমন্ত্রীর দাবি কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি করতে গিয়ে 'কটা শাড়ি আছে, তারও ছবি তুলছে...একটাও বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে তল্লাশি হয়েছে ? বিজেপির চোরেদের বাড়িতে কেন তল্লাশি হয় না ? কারও বিরুদ্ধে কেউ কথা বললেই তল্লাশি হয়...সবকা বিকাশ নয় সবকা সর্বনাশ'। তিনি আরও বলেন. 'লোকসভা নির্বাচনের কিছুদিন বাকি, কিছু রাজ্যে ভোট আছে। রাজস্থানে মুখ্যমন্ত্রীর ছেলের বাড়িতেও তল্লাশি হয়েছে। যারা কেন্দ্রীয় এজেন্সির মাথায় ছিলেন তাদের সরিয়ে দেওয়া হয়েছে। ' 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
জনরোষে অভিষেক, ঝাঁটা, চোর স্লোগান, কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ঘটনাস্থলে পুলিশ
Abhishek Banerjee:
"অভয়ার বাড়িতে কতবার গিয়েছেন?" দরজার বাইরে অভিষেকের অপেক্ষায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় মহিলারা
Family Planning: জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
জন্ম নিয়ন্ত্রণ করে পরিবার পরিকল্পনা নিয়ে পদক্ষেপের পথে রাজ্য?
Abhishek Banerjee: প্রবল জনরোষ, অভিষেককে ডিম-জুতো, 'ওঁর এটাই প্রাপ্য', সোনারপুরে ক্ষোভে ফুঁসছে জনতা
প্রবল জনরোষ, অভিষেককে ডিম-জুতো, 'ওঁর এটাই প্রাপ্য', সোনারপুরে ক্ষোভে ফুঁসছে জনতা

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget