এক্সপ্লোর

Mamata Banerjee: নেতা-পুলিশ লোভ সংবরণ করুন, যত কেউকেটাই হোন, গ্রেফতার করা হবে, হকার ইস্যুতে কড়া বার্তা মমতার

Mamata Nabanna Meeting: বৃহস্পতিবার নবান্নে ফের প্রশাসনিক বৈঠক করেন মমতা।

কলকাতা: সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে কড়া বার্তা দিয়েছিলেন। কিন্তু তাতে ব্যাপক উচ্ছেদ শুরু হয়েছে শহর জুড়ে। রাতারাতি হকার, ফুটপাতের দোকানপাট উঠিয়ে দিচ্ছে পুলিশ। বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছে রুটিরুজির মাধ্যম। সেই নিয়ে ফের পুলিশ ও প্রশাসনকে কড়া বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজেরাই বসাবেন, নিজেরাই তুলবেন, তা হওয়ার জো নেই বলে বার্তা দিলেন। নেতা-পুলিশকে লোভ সংবরণ করতে বললেন। (Mamata Banerjee)

বৃহস্পতিবার নবান্নে ফের প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে হকার উচ্ছেদ অভিযান নিয়ে পুলিশ এবং প্রশাসনকে তীব্র ভর্ৎসনা করলেন তিনি। পুলিশ ও নেতাদের উদ্দেশে মমতা বলেন, "হাতিবাগানে রাস্তা দখল হয়ে গিয়েছে। এতে আমাদের কাউন্সিলরদেরও অনেক দোষ আছে। তাঁরা ভাবছেন, দিয়ে দিলাম, মাসে চাঁদা পেলাম, হয়ে গেল। ডাল-ভাত-মাছ-তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কী লাগে? এখন তো কারও বাড়িতে গেলে মিষ্টিও নিয়ে যাওয়া হয় না, ডায়বিটিস না হয়ে যায়। বাঁচার জন্য কতটুকু লাগে? বাঁচার জন্য যতটুকু প্রয়োজন, ঠিক ততটুকু কাজে লাগান। তার বেশি নয়। বেশি লোভ ভাল নয়। লোভ সংবরণ করুন। এর জন্য স্থানীয় নেতা-পুলিশ সবচেয়ে বেশি দায়ী। প্রথমে বসাবেন, তার পর বুলডোজার দিয়ে তুলবেন, এই নীতি মানি না। প্রথম থেকেই কড়া হতে হবে। যে কাউন্সিলের এলাকায় এটা হবে, যে নেতার এলাকায় হবে, তিনি গ্রেফতার হবেন। ডাবগ্রামে কিন্তু জেলা সভাপতিকে গ্রেফতার করিয়েছি। সরকারের জমি নিয়ে ২-৩ লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া চলবে না।" (Mamata Nabanna Meeting)

আরও পড়ুন: Mamata Banerjee: 'বহিরাগতদের জায়গা দেওয়া যাবে না', হকার ইস্যু নিয়ে কেন একথা বললেন মমতা?

মমতা আরও বলেন, "বলছি না হকারদের সরিয়ে দেওয়া হোক। একটা নির্দিষ্ট জোন করা হোক। বেআইনি কিছু হলে পুলিশ, ডিএম, যেই হোন, ছাড়া হবে না। পুলিশ, হকার নেতারা গরিব হকারদের কাছে থেকে চাঁদা তুলবেন না। গড়িয়াহাটে তো হাঁটারই জায়গা নেই! হকার জোনের পাশে কোনও বিল্ডিংয়ে অগ্নি নির্বাপণের ব্যবস্থা রাখা হোক।" নির্দিষ্ট পরিকল্পনা হাতে পেলে সরকারের তরফে ফান্ডের ব্যবস্থা করা যেতে পারেও জানান তিনি। 

গতকাল দিনভর শহর জুড়ে পুলিশের বুলডোজার অভিযান দেখা যায়। নির্বিচারে এই উচ্ছেদ অভিযান ঘিরে প্রশ্ন ওঠে। সেই প্রসঙ্গে এদিন মমতা জানান, কারও চাকরি খাওয়ার, কাউকে বেকার করে দেওয়ার অধিকার নেই সরকারের। লক্ষ লক্ষ মানুষের জীবিকার প্রশ্ন জড়িয়ে রয়েছে এক্ষেত্রে। তাই প্রত্যেক পুরসভা, মহকুমা একই নীতিতে চলবে। হকারদের জন্য সার্ভে করে আলাদা জায়গা দেখা হোক। হকারদের না সরিয়ে দেওয়া  একটা নির্দিষ্ট জোন করতে হবে বলে জানিয়েছেন মমতা। প্রচুর বেকার ছেলেমেয়ে রয়েছে, তাঁদের ইন্টার্ন রাখলেও কাজ সহজ হবে বলে জানান তিনি।

সেরা শিরোনাম

News Live Updates: নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
নির্বাচনের পরেও চাঁচলে অব্যাহত কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব, ইশা খান চৌধুরী, মৌসম নুরদের সামনেই হাতাহাতি, ধস্তাধস্তি
Dushyant Nariala SSC Chairman: SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
SSC-র নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারিওয়ালা, ঘোষণা শুভেন্দু অধিকারীর, লিখলেন, 'নতুন পশ্চিমবঙ্গে...'
Mamata Banerjee FB LIVE: মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
মমতার মুখে অন্নপূর্ণা যোজনার প্রসঙ্গ? ফেসবুক লাইভে এসে বললেন...
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget