এক্সপ্লোর

Mamata Banerjee Update: 'দাম চেয়েছিল ২৫ কোটি টাকা, আমি না বলে দিই', পেগাসাস নিয়ে বললেন মমতা

Mamata on Pegasus: মমতা বলেন, যে ভাবে রাজনৈতিক অভিসন্ধি পূরণে পেগাসাস ব্যাবহার করা হচ্ছে, বিচারক-অফিসারদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তা কখনওই কাম্য নয়।

কলকাতা:  দিল্লির অলিন্দ ছাড়িয়ে পেগাসাস (Pegasus Controversy) বিতর্ক ঢুকে পড়েছে বাংলার রাজনীতিতেও। তা নিয়ে গেরুয়া শিবির যখন তীক্ষ্ম আক্রমণ চালিয়ে যাচ্ছে, সেই সময় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানিয়ে দিলেন, শুধু বাংলা নয়, দেশের সব রাজ্যেই পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল। কিন্তু পত্রপাঠ সেই প্রস্তাব খারিজ করে দেন তিনি।

বৃহস্পতিবার নবান্ন থেকে উচ্চমাধ্যমিক এবং উপ নির্বাচন নিয়ে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানেই ফের পেগাসাস বিতর্কে মুখ খোলেন তিনি। বলেন, “ওরা সব জায়গাতেই বিক্রি করতে এসেছিল। আমাদের পুলিশের কাছেও বিক্রি করতে এসেছিল ওরা। প্রায় ৪-৫ বছর আগে। দাম বলেছিল ২৫ কোটি টাকা। আমার কাছে খোবর এসে পৌঁছয়। আমি বলেছিলাম, না, আমাদের চাই না।”

পেগাসাস কেনায় না বলার পিছনে মমতা যুক্তি দেন যে, দেশদ্রোহিতার মোকাবিলায় অথবা দেশের নিরাপত্তাজনিত কারণে পেগাসাসের ব্যবহার এক জিনিস। কিন্তু যে ভাবে রাজনৈতিক অভিসন্ধি পূরণে পেগাসাস ব্যাবহার করা হচ্ছে, বিচারক-অফিসারদের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, তা কখনওই কাম্য নয়।

আরও পড়ুন: Mohammed Salim: সূর্যকান্ত জমানায় ইতি, নতুন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

ঝালদায় নিহত কংগ্রেস নেতার (Jhalda Congress Leader Murder) ভাইপো অডিও ক্লিপ এনে তৃণমূলের তরফে চাপসৃষ্টির অভিযোগ এনেছেন সম্প্রতি। সেই প্রসঙ্গে বুধবার পেগাসাস নিয়ে বিধানসভায় মুখ খোলেন মমতা। সাধারণ কথাবার্তা রেকর্ড করে ভাইরাল করে দেওয়াকে পেগাসাসকাণ্ডের সঙ্গে তুলনা করেন তিনি। সেখানেই জানান যে, বছর তিনেক আগে বাংলার কাছেও পেগাসাস কেনার প্রস্তাব এসেছিল।

মমতার এই মন্তব্যকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। মমতাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। সেই আবহেই এ দিন ফের পেগাসাস নিয়ে মুখ খুললেন মমতা।

ইজরায়েলি (Israeli Spyware Pegasus) প্রযুক্তি সংস্থা এনএসও-র তৈরি স্পাইওয়্যার হল পেগাসাস। ফোনে আড়িপাতা, ইমেল হ্যাক করার কাজে এই স্পাইওয়্যার ব্যবহার করা হয়। ভারতে পেগাসাস ঘিরে বিতর্কের সূত্রপাত গত বছর। দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তদন্তে জানা যায়, কেন্দ্রীয় সরকার ওই স্পাইওয়্যার কিনে বিরোধী শিবিরের নেতা, রাজনৈতিক কৌশলী, সমাজকর্মী, সাংবাদিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, ধর্মগুরু, নির্বাচন কমিশনের আধিকারিক এমনকি সিবিআই আধিকারিকদের উপর নজরদারি চালানো হয়, তাঁদের ফোনে আড়িপাতা হয়।

রাহুল গাঁধী থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর, প্রাক্তন সিবিআই প্রধান অলোক বর্মা, প্রাক্তন জেএনইউ ছাত্রনেতা উমর খালিদ, প্রয়াত সমাজকর্মী স্ট্যান স্বামী-সহ কমপক্ষে ৩০০ জনের ফোনে আড়িপাতা হয়। এর মধ্যে গত বছর জেলবন্দি অবস্থায় মৃত্যু হয় স্ট্যান স্বামীর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Kharagpur News : হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget