এক্সপ্লোর

Anubrata Mandal Arrested: বীরভূমের জন্য স্বাধীনতা দিবস! অনুব্রতর গ্রেফতারিতে মন্তব্য অনুপমের, বললেন, ‘খেলা সবে শুরু’

Anupam Hazra: বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তার পরই জায়গায় জায়গায় নকুলদানা, গুড়-বাতাসা বিলির ছবি উঠে আসে সংবাদমাধ্যমে।

বোলপুর: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে তোপ দেগেই ছেড়েছিলেন তৃণমূল (TMC)। গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) বীরভূমের (Birbhum News) তৃণমূল সভাপতি গ্রেফতার হওয়ার পরই সরব হলেন বিজেপি (BJP) নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। খেলা সবে শুরু হল বলে দাবি করেছেন তিনি (Anubrata Mandal Arrested)। একই সঙ্গে আজকের দিনটি বীরভূমের মানুষের জন্য ‘স্বাধীনতা দিবস’ বলেও মন্তব্য় করেন অনুপম। 

অনুব্রতর গ্রেফতারিতে মুখ খুললেন একদা সতীর্থ অনুপম

বৃহস্পতিবার বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেফতার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)। তার পরই জায়গায় জায়গায় নকুলদানা, গুড়-বাতাসা বিলির ছবি উঠে আসে সংবাদমাধ্যমে। নির্বাচনী মরসুমে নকুলদানার কথা উঠে এসেছিল অনুব্রতর মুখেই। সেই সূত্র ধরেই তাঁর গ্রেফতারির পর নকুলদানা বিলি করতে নেমে পড়েন বিরোধীরা। 

সংবাদমাধ্যমে তা নিয়ে একরকম সন্তুষ্টি প্রকাশই করতে দেখা যায় অনুপমকে। তিনি বলেন, ‘‘দিদিমণি তো বিভিন্ন ইস্যুতে কারণে অকারণে নানা দিবস ঘোষণা করেন। আজকের দিনটিকে নকুলদানা দিবস হিসেবে উদ্‌যাপন করা হোক। লোকে মনে রাখবেন। কারণ বীরভূমের মানুষের কাছে আজ স্বাধীনতা দিবস।’’

আরও পড়ুন: Anubrata Mondal Arrested: গরুপাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার অনুব্রত মণ্ডল

সিবিআই-এর হাতে অনুব্রতর গ্রেফতারি প্রসঙ্গে অনুপম বলেন, ‘‘রাজনীতির সঙ্গে কোনও ভাবে যুক্তই নন যাঁরা, সেই সমস্ত মানুষও আজ স্বতঃস্ফূর্ত ভাবে মিষ্টি বিতরণ করছেন। এ থেকে বোঝা যায়, সাধারণ মানুষ কতটা চাপে ছিলেন। এককথায় বলা যায়, খেলা শুরু হল সবে। সবে ক্যাপ্টেনের উইকেট পড়েছে। চোরে ভরে গিয়েছে। দেখবেন বীরভূম খালি হয়ে যাবে।’’

অনুব্রত গ্রেফতার হওয়ার পর ফেসবুকেও তা নিয়ে মুখ খোলেন অনুপম। সিবিআই-এর গাড়িতে অনুব্রতর ওঠার ভিডিও পোস্ট করে লেখেন, ‘ইতিহাস সাক্ষী, ক্ষমতার ঔদ্ধত্য গণতন্ত্র বেশিদিন বরদাস্ত করে না; তাই শেষ পরিণতি টা সম্ভবত এ রকমই হয়। নিজের বাড়ির সামনেই ‘চোর চোর’ স্লোগান শুনতে শুনতে গ্রেফতার হলেন ‘বীরভূমের উন্নয়নের কাণ্ডারী’। জনসাধারণের এতদিনের চাপা রাগের বহিঃপ্রকাশ। ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করা যায়, জনপ্রিয় হওয়া যায়না।’

বার বার হাজিরা এড়ানোর পর গ্রেফতার হলেন অনুব্রত

গরুপাচার মামলায় এর আগে দশবার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। অসুস্থতার কারণ দেখিয়ে তার মধ্যে ন’বারই হাজিরা দেননি তিনি।  বুধবারও একই কারণ দেখিয়ে হাজিরা এড়ান। তার পরই তাঁকে গ্রেফতার করতে তৎপর হয় সিবিআই। সেই মতো এ দিন বোলপুরের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget