এক্সপ্লোর

Independence Day 2023:স্বাধীনতা দিবসের জমজমাট অনুষ্ঠান রেড রোডে, মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

Mamata on Independenceday2023: স্বাধীনতা দিবস উপলক্ষে সম্মানিত করা হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। সকাল থেকেই কড়া নিরাপত্তা শহরে।

কলকাতা: রেড রোডে স্বাধীনতা দিবসের জমজমাট অনুষ্ঠান। মুখ্যমন্ত্রীকে (CM Mamata Banerjee) গার্ড অব অনার। উড়ন্ত কপ্টার থেকে পুষ্পবৃষ্টি। আমলা ও পুলিশ আধিকারিকদের আলাদা করে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীকে গার্ড অব অনার

আজ ৭৭ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে রাজ্য। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন রেড রোডে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এদিন সকালে রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল ১০ বাজতেই একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা চলে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ

অপরদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশজুড়ে সমারোহ। লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অ-কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসেবে এই নিয়ে দশমবার। এদিন সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপন করেন মোদি। এরপর পৌঁছন লালকেল্লায়। সেখানে তাঁকে স্বাগত জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং তিন বাহিনীর প্রধানরা।

প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার

অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন ক্ষেত্রের ১ হাজার ৮০০ জন। লালকেল্লায় পৌঁছনোর পর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। এরপর ২১ বার তোপধ্বনির মধ্যেই জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। আকাশপথে পুষ্পবৃষ্টি করে সেনা কপ্টার। স্বাধীনতার ৭৬ বছর পূর্তি উপলক্ষ্যে দিল্লি-সহ সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। 

'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি'

কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদিরদুর্নীতির রাক্ষস দেশকে লুটে খেয়েছিল, এদিন নাম না করে কংগ্রেস সরকারকে নিশানা নরেন্দ্র মোদির। 'দেশের সর্বনাশ করেছে পরিবারবাদ আর তোষণের রাজনীতি। এসব রাষ্ট্রের চরিত্রের পক্ষে কলঙ্কজনক। দেশের গণতন্ত্রে বিকৃতি এনেছে পরিবারবাদী, ভাইপোবাদী দলগুলি' বার্তা প্রধানমন্ত্রীর। সঙ্গে তাঁর নেতৃত্বে বিজেপির শাসনকালে দেশের পরিবর্তনের কথা উল্লেখ করতে গিয়ে মোদির বার্তা, '২০১৪-য় এমন সরকার আপনারা গড়েছিলেন, যার ভিত্তিতে মোদি সংস্কার করতে পেরেছে। রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম, এখন ভারতের মূল মন্ত্র'।

আরও পড়ুন, 'কোনও রাজনৈতিক দলের দায়িত্বে কেন একটা পরিবার ?', প্রশ্ন মোদির

শুধু এবারই নয়, এর আগেও নাম না করে পরিবারবাদ নিয়ে তোপ দেগেছেন মোদি। প্রসঙ্গত, বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগে নানাভাবে মোদির নিশানায় কংগ্রেস কিংবা রাজ্য স্তরে তৃণমূল। একদিকে নাম না করে গাঁধী পরিবারকে তোপ দেগেছেন তিনি। এবং অতীতে একাধিকবার প্রধানমন্ত্রী নিশানায় এসেছেন 'পিসি-ভাইপোও।'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
'যন্তরমন্তরে প্রতিবাদী পডুয়াদের ভুল বোঝানো হয়েছিল', ইস্তফার পর প্রথম মুখ খুললেন ধর্মেন্দ্র প্রধান
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
অভয়ার স্মরণে 'অভয়া ক্লিনিক' কলকাতায়, চলছে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা
Abhishek Banerjee PA: ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়
ফের ভবানী ভবনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক, দ্বিতীয় হাজিরা দিতে এলেন সুমিত রায়

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Weather Update: ৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
৬ জেলায় জারি হলুদ সতর্কতা, রবিবার ঝড়বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গের কোন কোন জেলা?
Weather Alert: রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
রবিবার ছুটির দিন ঝড়বৃষ্টি কোন কোন জেলায়? দুর্যোগ থেকে স্বস্তি মিলবে কবে? কী জানাল হাওয়া অফিস
Embed widget