এক্সপ্লোর

Naushad Siddiqui: ডিএ-র মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা, গ্রেফতার হামলাকারী

DA Protest: ময়দান থানার হাতে গ্রেফতার হামলাকারী শেখ আব্দুল সালাম।

ডিএ-র মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা, গ্রেফতার হামলাকারী। গ্রেফতার হামলাকারী তৃণমূলের টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য। ধৃত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ আব্দুল সালাম। ময়দান থানার হাতে গ্রেফতার হামলাকারী শেখ আব্দুল সালাম। হুমকি, মারধর, আটকে রাখার চেষ্টার অভিযোগে মামলা রুজু। 

এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা

ডিএ মঞ্চে ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। মাইক হাতে বক্তব্য রাখছিলেন ভাঙড়ের বিধায়ক! সেইসময় সামনে চলে আসেন ওই ব্যক্তি। আর কয়েক মুহূর্তের কথোপকথন, তারপরই হঠাৎ ISF বিধায়ককে সজোরে ধাক্কা। আর এই ঘটনা ঘিরে ধর্মতলায় DA-ধর্নামঞ্চে ছড়িয়ে পড়ে তুমুল বিশৃঙ্খলা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য বলে শনাক্ত করা গিয়েছে। যদিও বিধানসভা নির্বাচনে আগে থেকেই তিনি তৃণমূলের সঙ্গে নেই বলে জানিয়েছেন স্থানীয় জোড়াফুল নেতৃত্ব।

ডিএ আন্দোলন মঞ্চে নৌশাদ সিদ্দিকিকে ধাক্কা। অভিযুক্ত হাওড়ার বাঁকড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে আটক করেছে পুলিশ। যদিও ডোমজুড়ের তৃণমূল বিধায়কের দাবি, অভিযুক্তকে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। ময়দান থানা সূত্রে খবর, অভিযুক্ত জানিয়েছেন, ডোমজুড়ে নিজের এলাকার সংখ্যালঘু মানুষের সমস্যা নৌশাদের কাছে তুলে ধরতে চেয়েছিলেন। জানাতে না পারার ক্ষোভেই এই ঘটনা ঘটান তিনি।

আরও পড়ুন: Santanu Banerjee: ১০ কাঠা জমিতে গেস্টহাউস, আনাগোনা ছিল নীলবাতির গাড়ির! হুগলির জুড়ে রাজপাট শান্তনুর

শনিবার দুপুর পৌনে ৩টে তখন বাজে ঘড়িতে। বকেয়া ডিএ-র দাবিতে মঞ্চে বক্তৃতা করছিলেন নৌশাদ সিদ্দিকি। সেখানে তাঁকে বলতে শোনা যায়, "আশীর্বাদ করবেন যেন মাথা তুলে বাংলার মানুষের জন্য কথা বলতে পারি।"

সেই সময়, বক্তব্য শুনতে শুনতে আন্দোলনকারীদের ভিড়ে বসে থাকা কালো শার্ট পরা ওই ব্যক্তি,হেলমেট হাতে এগিয়ে আসেন। বক্তব্য থামিয়ে এগিয়ে যান নৌশাদও। এর পর তিনি নৌশাদ সিদ্দিকিকে প্রশ্ন করেন, সংখ্যালঘুদের জন্য় কী করেছেন? উত্তরে নৌশাদ কিছু বলতে শুরু করেছিলেন। ততক্ষণে, আন্দোলনকারীরা এই ব্যক্তির পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। কিন্তু কেউ কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যক্তি সজোরে ধাক্কা মারেন আইএসএফ বিধায়ককে। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে ফেলেন আন্দোলনকারীরা। যদিও নৌশাদ বহলতে থাকেন, "এটা একটা নাটক। ওঁকে কিছু কোরো না।"

সেরা শিরোনাম

Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Bankura SFI Book Stall: বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
বাঁকুড়ায় SFI-র বুক স্টলে হামলার অভিযোগ, বাধা দিতে গিয়ে আক্রান্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী
TMC MLA Arrested: ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস
ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূল বিধায়ক, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের পরেশরাম দাস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget