এক্সপ্লোর

Maneka at CGO: সময় বিভ্রাট! ইডির তলবে আজ ফের সিজিও কমপ্লেক্সে মেনকা

১২ সেপ্টেম্বর টুয়েলভ থার্টি AM বলে উল্লেখ ছিল ইডি নোটিসে, দাবি মেনকার আইনজীবীর। ইডির অফিসের দরজা বন্ধ থাকায় ফিরে যেতে হয় মেনকাকে।

কলকাতা: কয়লাকাণ্ডে ইডির তলবে সিজিও কমপ্লেক্সে ঢুকলেন মেনকা গম্ভীর। সোমবার বেলা ১২.৪০ নাগাদ ইডি দফতরে পৌঁছন অভিষেকের শ্যালিকা। গতকাল মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছেছিলেন মেনকা গম্ভীর। ১২ সেপ্টেম্বর টুয়েলভ থার্টি AM বলে উল্লেখ ছিল ইডি নোটিসে, দাবি মেনকার আইনজীবীর। ইডির অফিসের দরজা বন্ধ থাকায় ফিরে যেতে হয় মেনকাকে।

সোমবার সকালে ইডি সূত্রের খবর, PM-এর জায়গায় লেখা হয়েছে AM। এতেই বিভ্রান্তি। কিন্তু ইডি-র পাল্টা প্রশ্ন, রাতে অফিসে কাউকে না পেয়ে কেন কারও সঙ্গে যোগাযোগের চেষ্টা করেননি মেনকারা? কেন তাঁরা ফোন করেননি বা ই-মেল? খবর সূত্রের। মেনকাকে আবার নোটিস দেওয়া হবে,  নাকি মেলে পাঠানো হবে প্রশ্নমালা, তা ঠিক করতে উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ করা হবে বলে খবর , ইডি সূত্রে। 

মেনকা গম্ভীরকে তলব সংক্রান্ত নোটিসে সময় লিখতে ভুল হয়েছে, সময় বিভ্রাট নিয়ে দাবি ইডি সূত্রে । রবিবার মধ্যরাতের কিছু পরে, কয়লাকাণ্ডে ইডির ( ED ) তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির হন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ( Abhishek Banerjee ) শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হয়  মেনকা গম্ভীরকে। কেন তাঁকে এমন সময়ে তলব, তারপরও কেন ভোঁভা ইডির দফতর। ওঠে প্রশ্ন। 

কয়লাকাণ্ডে ইডির তলবে মধ্যরাতে সিজিও কমপ্লেক্সে হাজির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। কিন্তু, মাঝরাতে বন্ধ ছিল ইডির অফিস। কাউকে ডেকে সাড়া না পেয়ে মিনিট ২০ অপেক্ষা করেই ফিরতে হল মেনকা গম্ভীরকে। রাত তখন ১২টা ২০। আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা। মেনকা গম্ভীরের আইনজীবী জানিয়েছেন, ১২ সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি AM’-এ তাঁর মক্কেল মেনকা গম্ভীরকে কয়লাকাণ্ডে তলব করেছিল ইডি। নির্ধারিত সময়ের ১০ মিনিট আগেই তাঁরা পৌঁছে যান সিজিওয়।

কিন্তু, এসে দেখেন, সিজিওয় ঢোকার মেন গেট তালাবন্ধ। কর্তব্যরত এক জওয়ানকে তাঁরা বলেন, আমাদের ডেকেছে, তাই এসেছি। তারপর জওয়ান দরজা খুলে দিতেই তাঁরা হেঁটে ভিতরে ঢোকেন। লিফটে করে পৌঁছে যান ইডির অফিসে। পাঁচ মিনিট অপেক্ষা করার পর নীচে নেমে আসেন। মেনকা গম্ভীর ও তাঁর আইনজীবীর দাবি, ইডি দফতরে গেলেও কারও কোনও সাড়া পাননি, অফিস বন্ধ ছিল। এরপর রাত ১২টা ৪০ নাগাদ আইনজীবীর সঙ্গে সিজিও কমপ্লেক্স ছাড়েন মেনকা গম্ভীর। মেনকা গম্ভীরের নামে লুকআউট সার্কুলার থাকায় শনিবার রাতে ব্যাঙ্কক যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকেই ফিরতে হয় তাঁকে। ওই দিন রাতে বিমানবন্দরেই ইডি তাঁকে নোটিস ধরিয়েছিল। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget