এক্সপ্লোর

SSC Scam: বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক, দাবি ইডির

SSC Scam: বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক?

কলকাতা: বিদেশ সফর নিয়ে তথ্য গোপন করেছেন মানিক-পুত্র সৌভিক, দাবি ইডির। আদালতে ইডি-র দাবি, ২০১৭ সালে দু’-দু’বার লন্ডন যান সৌভিক। প্রথমবার ২ মে, দ্বিতীয়বার ৯ জুলাই। ইডি-র দাবি, বাড়িতে যাচ্ছেন বলে ভিসা-য় উল্লেখ করেছিলেন মানিক-পুত্র। যদিও ইডি-র কাছে এই তথ্য গোপন করেছিলেন সৌভিক। বিচারক জানতে চান, এর মানে কি আপনি বলতে চাইছেন, ব্রিটেনে বাড়ি রয়েছে? ইডি-র দাবি, বাড়ি না থাকলে, সৌভিক কীভাবে পারপাস অফ ভিজিট রেসিডেন্সিয়াল বলে অভিবাসন দফতরে জানান এবং কেন সেই তথ্য গোপন করা হয়েছিল? ইডি-র দাবি, মলদ্বীপ থেকে ভিয়েতনাম, নিয়োগ দুর্নীতির টাকা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে। আদালতে মানিক-পুত্রের আইনজীবী বলেন, কলকাতায় থাকা সত্ত্বেও কেন লুক আউট সার্কুলার জারি করা হল? জবাবে ইডি-র আইনজীবী জানান, লন্ডনে বাড়ি রয়েছে এবং সেই তথ্য গোপন করা হয় বলেই সৌভিকের নামে লুক আউট সার্কুলার জারি করা হয়। 

তথ্য গোপনের অভিযোগ: কেন্দ্রীয় এজেন্সির দাবি, অভিবাসন দফতরে দেওয়া সৌভিকের বয়ানের সঙ্গে ইডি-র কাছে দেওয়া বয়ান মিলছে না। ২০১৭-র মে ও জুলাই মাসে ২ বার লন্ডন যান মানিক-পুত্র সৌভিক। প্রথমে লন্ডন-যাত্রার কথা গোপন করার চেষ্টা করেন। এরপর পাসপোর্ট দেখিয়ে জিজ্ঞাসা করা হলে লন্ডন যাত্রার কথা ভুলে গিয়েছিলেন বলে দাবি করেন মানিক-পুত্র। পরে দাবি করেন, পড়াশোনার জন্য লন্ডন গিয়েছিলেন। যদিও ইডি-র দাবি, অভিবাসন দফতরে রেসিডেন্সিয়াল পারপাসে লন্ডন-যাত্রার কথা জানিয়েছিলেন মানিক-পুত্র। কেন তথ্য গোপন করেছিলেন সৌভিক, জানতে চাইছে ইডি, খবর সূত্রের।

আজ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যর স্ত্রী, ছেলে ও মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলের ইডি-র মামলায় আত্মসমর্পণ করে জামিন-আবেদনের শুনানি হয়। ইডি-র দাবি, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যর স্ত্রী শতরূপার সঙ্গে মৃত ব্যক্তির অ্যাকাউন্ট ও মানিক-পুত্র সৌভিকের দুটি সংস্থার অ্যাকাউন্টে চাকরি-বিক্রির টাকা ঢুকেছিল। এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন মানিক। গত রবিবার মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডলকেও গ্রেফতার করে সিবিআই। মানিক ভট্টাচার্যর স্ত্রী ও ছেলেকে ধমক দিলেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। এজলাসে বসে কথা বলছিলেন মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক। বিচারক তাঁদের উদ্দেশ্যে বলেন, এমন আচরণ করবেন না। আপনারা স্বাধীন নন। অনেক কথা বলছেন। এরকম করলে কলকাতা পুলিশকে ডেকে হাজতে পাঠিয়ে দেব। মানিকের স্ত্রী ও ছেলেকে ভর্ৎসনা করেন ইডি-র বিশেষ আদালতের বিচারক। 

আরও পড়ুন: Calcutta High Court: 'আপনি এখন বাল্মীকি...', কাকে বার্তা বিচারপতি বিশ্বজিৎ বসুর?

সেরা শিরোনাম

West Bengal News Live : ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর দরবারে হাজির মহিলা
ফুটপাথবাসীকে ধমক পুরমন্ত্রীর, মুখ্যমন্ত্রীর দরবারে হাজির মহিলা
NCPI MP: তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদকে সুপ্রিম-নোটিস, 'মোদির মত তো কাজও করেন না এঁরা', কটাক্ষ কল্যাণের
তৃণমূলত্যাগী ২০ NCPI সাংসদকে সুপ্রিম-নোটিস, 'মোদির মত তো কাজও করেন না এঁরা', কটাক্ষ কল্যাণের
TMC News: তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…
তৃণমূলের দুই শিবিরকে সভায় অনুমতি দিল আদালত, জমায়েতে দেওয়া হল এই শর্ত…
Teacher Recruitment Case: যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে, কী জানাল দেশের শীর্ষ আদালত?
যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আর্জি সুপ্রিম কোর্টে, কী জানাল দেশের শীর্ষ আদালত?

ভিডিও

TMC Vs TMC News | ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এমনই অভিযোগ তুললেন আমডাঙার বিধায়ক কাশেম সিদ্দিকি
Durgapur - TMC News | দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘিরে তুমুল বিক্ষোভ দেখাল স্থানীয়দের একাংশ
SSKM Hospital News | SSKM-এর ট্রমা কেয়ারের সামনে গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক মহিলার | ABP ANANDA LIVE
Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে হামলার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি | ABP ANANDA LIVE
Mamata Banerjee on Annapurna Yojana | অন্নপূর্ণা যোজনা নিয়ে বঞ্চনার অভিযোগে সরব হলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget