এক্সপ্লোর

Manjusha Death: 'আগেও আত্মহত্যা করতে গিয়েছিল মঞ্জুষা, বাঁচিয়েছিলেন স্বামী', বলছেন বন্ধু শঙ্খদীপ

Manjusha Death: আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সদ্য প্রয়াত বিদিশা দে মজুমদারের বন্ধু ছিলেন তিনি।

কলকাতা: একের পর এক অভিনেত্রীর রহস্যমৃত্যু। ১২ দিনে ৩ জন। ১৫ মে গরফার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেত্রী পল্লবী দের ঝুলন্ত দেহ। দুদিন আগে নাগেরবাজারে ফ্ল্যাট থেকে মডেল অভিনেত্রী বিদিশা দে মজুমদারের ঝুলন্ত দেহ উদ্ধার। আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার বিদিশার বন্ধু অভিনেত্রী-মডেল (Actress Model) মঞ্জুষা নিয়োগীর (Manjusha Nuyogi) ঝুলন্ত মৃতদেহ।

আজ সকালে পাটুলির বাড়ি থেকে উদ্ধার হয় অভিনেত্রী মঞ্জুষা নিয়োগীর ঝুলন্ত দেহ। সদ্য প্রয়াত বিদিশা দে মজুমদারের বন্ধু ছিলেন তিনি। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে যে বান্ধবীর মৃত্যুর পর থেকেই ডিপ্রেশনে ভুগছিলেন মঞ্জুষা। তাহলে কি সেই অবসাদ থেকেই আত্মঘাতী হলেন? বিবাহিত মঞ্জুষা চার পাঁচ দিন আগেই বাপের বাড়িতে আসেন। মৃত অভিনেত্রীর মায়ের কথায়, 'বিদিশা ওর বান্ধবী ছিল। একসঙ্গে ওরা অনেক কাজ করেছে। কাল সারাদিন বিদিশার কথাই বলছিল। বারবার বলছিল যে আমিও বিদিশার মতো করব।'

মঞ্জুষার বন্ধু শঙ্খদীপ মুখোপাধ্যায়ের অবশ্য মত অন্য। তিনি বলছেন, ‘বিদিশার মৃত্যুর পর ডিপ্রেশনের জেরে আত্মহত্যার সম্ভাবনা নেই মঞ্জুষার। আগেও আত্মহত্যা করতে গিয়েছিলেন মঞ্জুষা। কোনওমতে সে যাত্রা তাঁকে বাঁচান অভিনেত্রীর স্বামী।'

আরও পড়ুন: Aryan Khan Case: 'কোনও মাদক মেলেনি', কর্ডেলিয়া ক্রুজ কাণ্ডে আরিয়ান খানকে ক্লিনচিট

মঞ্জুষার মায়ের আরও দাবি, 'কালও ভাল মনে শ্যুটিং সেরে এসেছিল। বিয়ের পর জামাই বলতো যে এত কাজ একসঙ্গে করতে হবে না। এই ইন্ডাস্ট্রিতে ছিল বলে শরীর রোগা রাখত, খাওয়া-দাওয়া কম করত। আমিও বলতাম ভাল করে খাওয়া দাওয়া করত। না খেলে রোগ হবে। কিন্তু তার আগেই ও নিজেকে শেষ করে দিল।'

গত ১৫ মে পল্লবী দে-র দেহ উদ্ধার, তার ঠিক দশ দিন পর বিদিশা দে মজুমদারের দেহ উদ্ধার। এবং তার মাত্র দুই দিনের মাথায় বন্ধু মঞ্জুষা নিয়োগীর দেহ উদ্ধার। সব মিলিয়ে গোটা ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। কী কারণে এমন একের পর এক মৃত্যুর ঘটনা, কোন মানসিকতা থেকে এই পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত, উঠছে প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: ‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
‘দিদি অভিষেককে সরিয়ে দিলেই পুরনোরা ফিরে আসবে, নেতা হতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হয়’, মমতার হাত ছেড়ে ‘ঋতব্রত-তৃণমূলে’ রবীন্দ্রনাথ ঘোষও
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: সেবাশ্রয়ে 'চিকিৎসা'র ফলে পা বাদ, ফের FIR অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে
News Live Updates: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও, শিবির বদলে বিস্ফোরক তৃণমূল জমানার প্রাক্তন মন্ত্রী
Baruipur Incident: বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরে গণপিটুনিকাণ্ডে আরও ২ জনকে গ্রেফতার করল পুলিশ

ভিডিও

TMC News: 'উনি তো আমন্ত্রিত নন', 'ঋতব্রত-তৃণমূল'-র বৈঠকে নির্মল ঘোষের উপস্থিতি নিয়ে বললেন ঋতব্রত
Suvendu Adhikari News: 'আমরা চাই না, কোনও সংস্থা সরাসরি জমি কিনে আরেকটা সিঙ্গুর-নন্দীগ্রাম হোক', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Sukanta Majumdar: 'সব ব্যাঙ-এর মতো লাফ দিয়ে দিয়ে এদিকে, ওদিকে যাচ্ছে', তৃণমূলকে কটাক্ষ সুকান্ত মজুমদারের
TMC News:
BJP News: বাঁকুড়ায় জেলা প্রশাসনের বৈঠক ছেড়ে ক্ষোভ উগরে দিলেন বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: ৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
৩০ বছর আগে উপহার পেয়েছিলেন মাফলার, টুপি আর গ্লাভস; নিউজিল্যান্ড গিয়ে সেই সব কথাই বললেন নরেন্দ্র মোদি
Argentina vs Switzerland: স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
স্যুইস প্রতিরোধ গুঁড়িয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্তিনা, সামনে এবার ইংল্য়ান্ড
FIFA World Cup 2026: ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
ভাগ্য সহায় ছিল বলেই জিতেছে দল, সেমিফাইনালে পৌঁছলেও ক্ষুব্ধ ইংল্যান্ড কোচ টুশেল
FIFA World Cup 2026: জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
জুডের জোড়া গোলে ইংল্যান্ডের জয়, পেলে, মারাদোনার তালিকায় নাম লেখালেন বেলিংহ্যাম
FIFA World Cup Final: বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
বিশ্বকাপ ফাইনালের মাঠ কিনে বাড়িতে সাজিয়ে রাখার সুযোগ! ফিফা করল বড় ঘোষণা
Cockroach Janta Party Protests: ‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
‘আমি মহাত্মা গাঁধী নই, অন্যের মধ্যে নায়ক না খুঁজে…’, ধর্নামঞ্চ থেকে দেশকে বার্তা সোনম ওয়াংচুকের, ১৫ দিন ধরে অনশনে
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Embed widget