এক্সপ্লোর

Manoj Kumar Agarwal: 'কেউ যদি অমান্য করার চেষ্টা করে...', কাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি মনোজ আগরওয়ালের?

Chief Secretory Manoj Kumar Agarwal: মনোজ কুমার আগরওয়াল বললেন, "আগামী ১০০ দিনে সংকল্প পত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে, সেই সব সংকল্প পূরণ করা হবে। সব সেক্রেটারিদের নিয়ে মিটিং করব।"

কলকাতা: রাজ্যের নতুন মুখ্যসচিব হলেন মনোজ কুমার আগরওয়াল। মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ থেকে মুখ্যসচিবের দায়িত্ব নিলেন তিনি। ফলে, আগের মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালাকে করা হল প্রিন্সিপাল রেসিডেন্ট কমিশনার। মুখ্যসচিব হয়েই একাধিক বিষয় নিয়ে এবিপি আনন্দে মুখ খুললেন মনোজ কুমার আগরওয়াল।     

আরও পড়ুন: যোগ্য মানুষ মুখ্যমন্ত্রী হয়েছেন, সন্তানতুল্য শুভেন্দুর কৃতিত্বে খুশি প্রাক্তন তৃণমূল বিধায়ক ফিরোজা বিবি

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক থেকে রাজ্যের মুখ্যসচিব, আগামী ১০০ দিনে কী কী করতে চাইবেন তিনি? মনোজ কুমার আগরওয়াল বললেন, "আগামী ১০০ দিনে সংকল্প পত্রে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সরকারের তরফে, সেই সব সংকল্প পূরণ করা হবে। আজ আমি সব সেক্রেটারিদের নিয়ে মিটিং করব। তারপর বলতে পারব কত দিনে কী হবে।"     

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে যা যা নির্দেশ দেওয়া হয়েছে, তা যাঁরা অমান্য করবে তাঁদের জন্য কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন তিনি। মনোজ কুমার আগরওয়াল বললেন, "গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তিনি একটা মুক্ত, পরিচ্ছন্ন, স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে চান। আমি সব লেভেলে মিটিং করব। সব লেভেলে আমার বার্তা পৌঁছে দেব। তারপর যদি কেউ তা অমান্য করার চেষ্টা করে, তাহলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।"     

আরও পড়ুন: দুষ্কৃতীদের কারণে ২ বছর ঢুকতে পারেনি, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে পঞ্চায়েতে প্রবেশ করলেন বিজেপির প্রধান 

শিক্ষা আর স্বাস্থ্য, সব থেকে গুরুত্বপূর্ণ। আর সেই বিষয় দুটোকেই সর্বাগ্রে গুরুত্ব দেওয়া হবে বলছেন মনোজ কুমার আগরওয়াল। রাজ্যের নতুন মুখ্যসচিব বলছেন, "আমি তো অনেকদিনই কোনও সরকারের মধ্যে ছিলাম না। গত ৪ - ৫ বছরই এমন ছিল। ফলে, আমাকে আগে মূল্যায়ন করতে হবে কী অবস্থা রয়েছে। তারপরই আমি বলতে পারব যে আমরা আসলে কী কী করতে পারব বা ধাপে ধাপে কী কী করব। তার কতটা কী সময় লাগবে। কিন্তু নিশ্চয় স্বাস্থ্য আর শিক্ষা এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। পরিস্থিতি যাই হোক না কেন, এই দুই ক্ষেত্রের উন্নতি সর্বাগ্রে প্রয়োজন।" এর পাশাপাশি তিনিও নিশ্চিত করলেন যে কোনও সরকারি প্রকল্প বন্ধ হবে না, সব সরকারি প্রকল্পই যেমন চলছে তেমনই চলবে।     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget