এক্সপ্লোর

Kasba Case:'মনোজিৎকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, DNA টেস্টের সময় না জানিয়ে খাওয়ানো হয়েছে ট্যাবলেট..' ! কসবাকাণ্ডে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর

Kasba Law College Case:কসবা ল' কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রদের ফের হেফাজতে চায় পুলিশ

কলকাতা : কসবা ল' কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত মনোজিৎ মিশ্রদের ফের হেফাজতে চায় পুলিশ। সাউথ ক্যালকাটা ল' কলেজে গণধর্ষণকাণ্ডে ধৃত প্রাক্তন টিএমসিপি নেতা মনোজিৎ মিশ্র সহ ৪ জন।  পুলিশের হাতে এসেছে ফরেন্সিক রিপোর্ট, ডিজিটাল এভিডেন্সের রিপোর্ট এবং গেট প্যাটার্ন রিপোর্ট। পুলিশ সূত্রে খবর, রিপোর্টের সঙ্গে মনোজিৎ মিশ্র, প্রমিত মুখোপাধ্যায়, জেব আহমেদ ও নিরাপত্তারক্ষীর বয়ান মেলানো হবে। আরও ২ দিনের জন্য মনোজিৎ, প্রমিত ও জেব আহমেদকে নিজেদের হেফাজতে চায় পুলিশ। নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে ৩ দিনের জন্য হেফাজতে চায় পুলিশ। 

আরও পড়ুন, আইনত একজনও BLO-কে বদল করতে পারেন না মুখ্যমন্ত্রী : শুভেন্দু

অপরদিকে, পাল্টা একাধিক অভিযোগ এনেছেন  মনোজিতের আইনজীবী। তাঁর অভিযোগ, মনোজিৎকে ইঞ্জেকশন দেওয়া হয়েছে।  ডিএনএ টেস্টের সময় না জানিয়ে ট্যাবলেট খাওয়ানো হয়েছে মনোজিৎকে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ এনে দেখা হোক বলে দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি আরও অভিযোগ তোলা হয়েছে মনোজিতের আইনজীবীর তরফে। পরীক্ষার জন্য পুলিশের গাড়ি থেকে নামানো পর্যন্ত হয়নি মনোজিৎকে বলে অভিযোগ। সই করতে পারলেও কেন টিপ ছাপ নেওয়া হয়েছে ? এই প্রশ্নও তুলেছেন তিনি। 

সম্প্রতি  মনোজিৎ মিশ্রকে নিয়ে আদালতে কড়া প্রশ্নের মুখে পড়েছিল পুলিশ। ২০২৩ ও ২০২৪ সালের দুই মামলায় তাঁকে শ্য়োন অ্য়ারেস্ট দেখিয়েছিল পুলিশ। এতদিন কী করছিল রাজ্য, প্রশ্ন তোলে আদালত। এরপরেই গতমাসে মনোজিৎ সব চারজনকে ৫ অগাস্ট পর্যন্ত জেল হেফাজত বাড়ানোর নির্দেশ দেয় আদালত। গতমাসেই কসবা গণধর্ষণকাণ্ডে ইতিমধ্য়েই পুলিশের তরফে আলিপুর আদালতে তথ্যপ্রমাণ উদ্ধারের বিস্তারিত রিপোর্ট জমা দেওয়া হয়ছিল ।সূত্রের খবর সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে তদন্তে নেমে ৪টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল। যার মধ্য়ে দুটি ফোন ছিল মনোজিৎ মিশ্রর এবং আরেকটি ধৃত কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়ের।

ইতিমধ্য়েই এই ঘটনার পুনর্নির্মাণ করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ।  পুলিশের তরফে আদালতে দেওয়া রিপোর্টে, ঘটনাস্থল থেকে উদ্ধার বিভিন্ন সামগ্রীর নথিও তুলে দেওয়া হয়েছে।সূত্রের খবর, ২৭ জুন সন্ধেয় পুলিশ কলেজের ইউনিয়ন রুম থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। সংগ্রহ করা হয় চুলের টুকরো ও সোয়াব।গার্ডরুম থেকে হলুদ রঙের কাপড় ও একটি কার্ড বোর্ডের টুকরো থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। গার্ডরুম থেকেই একটি হকি স্টিকও বাজেয়াপ্ত করে পুলিশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
Halisahar TMC Worker Death Mystery: 'হাত-পা বেঁধে পেরেক মারা হয়েছে, গরম জলে রাখা হয়েছিল', মুখ্যমন্ত্রীর কাছে চাঞ্চল্যকর অভিযোগ নিহত TMC কর্মীর স্ত্রীর
News Live : প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
প্রশ্নফাঁস কাণ্ডে উত্তাল রাঁচি, পড়ুয়াদের ঝাড়খণ্ড বিধানসভা ঘেরাও অভিযান
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget