এক্সপ্লোর

Panchayat Election 2023: ভোটের মুখে ফের দলবদল, তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ একাধিক নেতাকর্মীর

পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই রক্তাক্ত বাংলা। ভয়ঙ্কর ভাঙড়। কুরুক্ষেত্র ক্যানিং। ইন্দাস থেকে মুরারই জেলায় জেলায় দিকে দিকে অশান্তি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) মুখে বাঁকুড়ায় দলবদল। ছাতনায় তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন একাধিক নেতাকর্মী। কংগ্রেসের দাবি, এর ফলে শক্তিশালী হল তাদের সংগঠন। দলত্য়াগীদের আমল দিতে নারাজ তৃণমূল ও বিজেপির স্থানীয় নেতৃত্ব।

তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ: পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বেই রক্তাক্ত বাংলা। ভয়ঙ্কর ভাঙড়। কুরুক্ষেত্র ক্যানিং। ইন্দাস থেকে মুরারই জেলায় জেলায় দিকে দিকে অশান্তি। গ্রাম-বাংলার ক্ষমতা দখলের এই লড়াইয়ে হিংসার অবিরাম আস্ফালনের মধ্যেই চলছে দলবদলের খেলা। পঞ্চায়েত ভোটের মুখে জঙ্গলমহল অধ্যুষিত বাঁকুড়া জেলায় তৃণমূল ও বিজেপিতে ভাঙন। ঘাসফুল ও পদ্মফুল ছেড়ে কংগ্রেসের 'হাত' ধরলেন একাধিক নেতা ও কর্মী। ছাতনায় তৃণমূল পরিচালিত মেট্যালা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কবিতা মাণ্ডি যোগ দিলেন কংগ্রেসে। বিজেপির ছাতনা মণ্ডল কমিটির সদস্য নিত্যানন্দ গঙ্গোপাধ্যায়ও গেরুয়া শিবির ছেড়ে কাঁধে তুলে নিলেন কংগ্রেসের পতাকা। কংগ্রেস সূত্রে দাবি, এই দু'জন ছাড়াও মেট্যালা ও তেঘরি অঞ্চলের তৃণমূল ও বিজেপির বেশ কিছু সক্রিয় কর্মী তাঁদের দলে যোগ দিয়েছেন।

তৃণমূলত্যাগী উপপ্রধানের বক্তব্য, নেতৃত্বের ব্যবহারে খুব্ধ হয়েই তাঁর এই দলবদল। বিজেপিত্যাগী মণ্ডল নেতার অভিযোগ, দলে কাজ করার সুযোগ পাচ্ছিলেন না তিনি। যদিও বাঁকুড়ার বিজেপি বিধায়ক তাঁকে আমল দিতে নারাজ। কয়েক মাস আগে এই ছাতনাতেই তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন শতাধিক কর্মী। এবার ভোটের মুখে যোগদান হল কংগ্রেস শিবিরে।

এদিকে ভাঙড়ে শাসকের 'অপারেশন-মনোনয়ন'। আক্রান্ত এবিপি আনন্দ। ছবি তুলতে বাধা। সাংবাদিকদের হুমকি। মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও অগ্নিগর্ভ ভাঙড়। গতকালের ধুনধুমার কাণ্ডের পর, আজও দুষকৃতীদের মুক্তাঞ্চল বিডিও অফিস চত্বর। সকাল ১১টায় মনোনয়ন শুরু হতে না হতেই আবার বোমার আওয়াজে কাঁপল ভাঙড় এক নম্বর বিডিও অফিস চত্বর। কোথায় ১৪৪ ধারা! রাজ্য নির্বাচন কমিশনের যাবতীয় বিধিনিষেধকে হেলায় উড়িয়ে বাঁশ, লাঠি, গাছের ডাল হাতে নিয়ে মনোনয়ন জমা দিতে হাজির তৃণমূল ও যুব তৃণমূলের কর্মী সমর্থকরা। রুমালে মুখ ঢেকে ডান্ডা হাতে ISF-কে ঠান্ডা করতে রাস্তায় নেমেছেন তারা। মুখে মুখে ঘুরছে অ্যাকশনের কথা। প্রকাশ্যেই ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির পিঠের চামড়া তোলার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। সকাল থেকেই কার্যত তৃণমূলের দখলে গোটা বিডিও অফিস চত্বর। নেতৃত্বে রয়েছেন শাসক দলের দাপুটে নেতা আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল। মুক্তাঞ্চল ভাঙড়ে সংবাদ মাধ্যমকে কাজে বাধা। ছবি তুলতে দেওয়া হচ্ছে না চিত্র সাংবাদিককে। সকাল থেকে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও, অশান্তির সময় তল্লাটে কোনও পুলিশকর্মীর দেখা নেই। 

আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget