এক্সপ্লোর

Howrah: দিনভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়ার একাধিক এলাকা, দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

একাটানা বৃষ্টির ফলে জলমগ্ন হাওড়া শহরের একাধিক এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ অল্প বৃষ্টিতেই জল জমে যায়। যদিও পরিস্থিতি মোকাবিলায় যাাবতীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে পুরসভার তরফে।

সুনীত হালদার, হাওড়া: সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি। জলমগ্ন দক্ষিণবঙ্গের একাধিক এলাকা। দফায় দফায় প্রবল বর্ষণের জেরে জলমগ্ন হাওড়া শহরও। অবিরাম বৃষ্টির ফলে হাওড়া পৌরসভা এলাকার কমপক্ষে ২৫টি ওয়ার্ড জলমগ্ন হয়ে পড়ে। 

সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি থামার কোনও নামই নেই। হাওড়া পৌরসভা এলাকায় কোথাও গোড়ালি সমান জল জমেছে তো কোথাও আবার এক হাঁটু সমান জল দাঁড়িয়ে গেছে। সালকিয়া, টিকিয়াপাড়া, রামরাজাতলা, বেলগাছিয়া, পঞ্চাননতলা, ঘুসুড়ি এবং লিলুয়ার বেশ কিছু এলাকায় বৃষ্টির জেরে জল দাঁড়িয়ে গেছে। এমন পরিস্থিতিতে স্বভাবতই চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। 

রাস্তাঘাটে জল জমে দুর্ভোগে দিন কাটাচ্ছেন হাওড়াবাসী। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আজকাল অল্প বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যাচ্ছে রাস্তায়, জল ঢুকছে ঘরের ভিতরেো। হাওড়া পুরসভাকে বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের। অন্যদিকে হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তীও জল জমার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, 'জল যাতে দ্রুত নেমে যায় তার জন্য এগারোটি পাম্প হাউস চালানো হচ্ছে। একইসঙ্গে অতিরিক্ত আরও ছাব্বিশটি পাম্প চালানো হচ্ছে।' এর পাশাপাশি লকগেটগুলিও বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এত পরিষেবা সত্ত্বেও জল জমার কারণ হিসেবে অতিরিক্ত বৃষ্টিকে দায়ী করছেন তিনি। 

এদিকে জল জমা নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জমা জল নিয়ে তৃণমূলের বিরুদ্ধে কটাক্ষ করেছে পদ্মশিবির। বিজেপি যুব মোর্চার সভাপতি ওমপ্রকাশ সিংহ বলেন, 'হাওড়া পুরসভা কোনও কাজ করছে না। তাই জল জমছে। প্রায় তিন বছর হাওড়া পৌরসভা ভোট নেই। প্রশাসক পরিবর্তন করা হচ্ছে। এখানে পৌরসভার কাজ না করে ভবানীপুরে নির্বাচনে লড়তে ব্যস্ত তৃণমূল নেতারা।' এই জমা জলকে তিনি 'তৃণমূল মেড বন্যা' আখ্যাও দিয়েছেন। শুধু শহুরে এলাকাতেই নয়, উলুবেড়িয়াতেও  প্রবল বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: Digha: প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
South Eastern Railway: রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?
রেলের বড় অফিসার গ্রেফতার ! কেন CBI-এর জালে সত্যম কুমার ?

ভিডিও

TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং
Rahul Gandhi: 'দিল্লিতে পড়ুয়াদের মারধরের নির্দেশ কে দিল ?', স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি রাহুলের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget