এক্সপ্লোর

Digha: প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের একাধিক এলাকা

নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আর তার জেরেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস।

ঋত্বিক প্রধান ও অমিতাভ রথ, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম:  প্রবল বৃষ্টিতে দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস। পর্যটকের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। মত্স্যজীবীদেরও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘার পাশাপাশি, জলমগ্ন পূর্ব মেদিনীপুরের এগরা ও কাঁথির বিস্তীর্ণ এলাকা। জল-যন্ত্রণা ঝাড়গ্রামের বিভিন্ন এলাকাতেও।

ফুঁসছে সমুদ্র! গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ! নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। আর তার জেরেই দিঘায় প্রবল জলোচ্ছ্বাস। একই ছবি শঙ্করপুর, মন্দামণিতেও! বৃষ্টির জেরে আবহাওয়া খারাপ থাকায়, সৈকত শহরে এসে বিপাকে পড়েছেন পর্যটকরা। দিঘাতে বেড়্রাতে আসা পর্যটক সিরাজ মণ্ডল বলেন, "বেড়াতে এসেছিলাম। আবহাওয়া খারাপ। প্রশাসনের তরফে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপাতত হোটেলবন্দি।"  উপকূলবর্তী এলাকা ছাড়াও প্রবল বর্ষণে জলমগ্ন এগরা ও কাঁথি। অনেক বাড়িতে জল ঢোকায় দুর্ভোগে বাসিন্দারা। 

পূর্ব মেদিনীপুরের এগড়ার বাসিন্দা শঙ্কর শিট বলেন, "জল নিকাশি সম্পূর্ণ বেহাল। রাস্তা পুকুর বোঝা যাচ্ছে না। বাড়িতেও জল ঢুকছে।" রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি বলেন, "পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে। সেচ দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। ব্ল্যাক স্টোন মজুত রাখা হয়েছে। এখনও কোনও পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন হয়নি। তবে ক্যাম্প তৈরি রাখা হচ্ছে। প্রয়োজনে ব্যবহার করা হবে।" 

এদিকে, ঝাড়গ্রামের সাঁকরাইলে রাস্তার উপর দিয়ে বইছে কেলেঘাই নদীর জল। ডুলুং, সুবর্ণরেখা নদীর জলস্তর বেড়ে যাওয়ায় ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় দেখা দিয়েছে প্লাবণের আশঙ্কা। ইতিমধ্যেই চাষের জমি জলমগ্ন হওয়ায় মাথায় হাত কৃষকদের। 

নিম্নচাপ এর জেরে দক্ষিণবঙ্গের উপকূল এলাকার জেলা জুড়ে প্রবল বৃষ্টি শুরু। গভীর রাত থেকেই ভারী বৃষ্টি হচ্ছে উপকূল এলাকাগুলিতে। যার ফলে নীচু এলাকাগুলিতে জল জমতে শুরু করেছে। গ্রামগুলিতে অধিকাংশ পুকুর ডুবে গিয়ে রাস্তা ভাসিয়ে দিয়েছে। কিছু কিছু নীচু এলাকার বাড়িগুলিতে জল ঢুকতে শুরু করেছে। অধিকাংশ রাস্তাগুলি জলমগ্ন হয়ে যায়। 

 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপে পদপিষ্ট অনেকে, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা, ছড়িয়ে পড়ে জুতো-বোতল
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ
Durga Puja 2026 : প্রবল ভিড়ে পদপিষ্ট ! বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা ; আপাতত বন্ধ চোরবাগান সর্বজনীনের পুজো মণ্ডপ
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget