এক্সপ্লোর

Howrah Fire: হাওড়ার রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Howrah Fire Update: ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

সুনীত হালদার, হাওড়া: হাওড়ার (Howrah) শিবপুরে (Shibpur) রঙের কারখানায় ভয়াবহ আগুন (Massive Fire)। বার্জার পেইন্টসের (Berger Paints) কারখানায় ভয়াবহ আগুন লাগে। গোটা আকাশ ভরে গেছে কালো ধোঁয়ায়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের তিনটি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়।

শিবপুরে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি দেখলে শিউরে উঠতে হয়। কারখানার ওপরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ভরে গেছে। আজ দুপুরে শালিমারের বার্জার পেইন্টসের কারখানায় হঠাৎ আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে। ওই কারখানায় প্রচুর পরিমাণে রাসায়নিক মজুত করা আছে। ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকলকর্মীদের কাজে বেশ বেগ পেতে হচ্ছে। 

কারখানার আশেপাশে ঘনবসতি পূর্ণ এলাকা। বাসিন্দারাই সর্বপ্রথম আগুন লাগার খবর দেন শিবপুর থানায়। সেখান থেকে খবর দেওয়া হয় দমকলে। এরপর একে একে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চলছে। কারখানার ভিতরের অংশ দাউদাউ করে জ্বলছে। জল এবং ফোম ছড়িয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে। তবে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন: KMC Job Fraud : কলকাতা পুরসভায় 'চাকরি পাইয়ে দেওয়ার টোপ', লক্ষ লক্ষ টাকা খোয়া গেল চাকরিপ্রার্থীর

জানা গেছে, যেই সময়ে আগুন লাগে তখন ভিতরে শ্রমিকেরা কাজ করছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই তাঁরা বেরিয়ে আসেন। কারখানার ভিতরে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয় কিন্তু তা সম্ভব হয়নি। দমকল সূত্রে খবর, আরও বেশ কয়েকটি ইঞ্জিন ইতিমধ্যেই রওনা হয়েছে ঘটনাস্থলের উদ্দেশে। তবে আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আসবে তা এখনই জানা যাচ্ছে না।

আরও পড়ুন: TET Candidate Protest : ' ফেল করেও চাকরি অনেকের', রুটি সামনে রেখে TET উত্তীর্ণদের প্রতিবাদ নবান্নের সামনে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget