এক্সপ্লোর

Rubella Vaccine: আচমকাই বাড়ল হাম-রুবেলা! ভারত সরকারকে সতর্ক করল হু

Kolkata Health Report: এই প্রেক্ষাপটেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

ঝিলম করঞ্জাই এবং অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: হঠাৎ করে বেড়েছে হাম ও রুবেলার প্রকোপ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর কেন্দ্র (Center)। ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে ১০০ শতাংশ ভ্যাকসিনেসন (Vaccination) করতে হবে। তৈরি করতে হবে টাস্কফোর্স (Task Force)। রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্যমন্ত্রক (Health Minister)। তৎপর কলকাতা পুরসভাও।

করোনা (Coronavirus) পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে।  কিন্তু, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে তার ধাক্কা এখনও সামলে ওঠা যায়নি। বিশেষ করে, শিশুদের হাম ও রুবেলার ভ্যাকসিনেশনেশনের প্রক্রিয়া অনেকটাই বাধা পেয়েছে। বিশ্বস্বাস্থ্য সংস্থা সংস্থা ও মার্কিন সংস্থা Centers for Disease Control and Prevention বা CDC-র তরফে দাবি করা হয়েছে, গত এক বছরে বিশ্বজুড়ে প্রায় ৪ কোটি শিশু ভ্যাকসিনেশনেশন থেকে বঞ্চিত হয়েছে।  

এই প্রেক্ষাপটেই রাজ্যগুলিকে চিঠি পাঠিয়েছে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। হু (WHO) ও ইউনিসেফের ২০২১-এর তথ্য তুলে ধরে, সেখানে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে হাম ও রুবেলা ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছে ৮৯ শতাংশ শিশু এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ৮২ শতাংশ। এর ফলে স্বাভাবিকভাবেই রোগ বৃদ্ধির আশঙ্কা বেড়ে গেছে!!

রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্প্রতি হামের প্রকোপ বেড়েছে। বিহার, গুজরাত, হরিয়ানা, ঝাড়খণ্ড, কেরল ও মহারাষ্ট্রে। বৃহন্মুম্বই পুরসভার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত বাণিজ্যনগরে হাম ও রুবেলায় আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু হয়েছে। মুম্বইয়ের ২২ জায়গায় প্রকোপ অস্বাভাবিক বেড়ে গেছে। বিশেষত পূর্ব মুম্বইয়ে।

আরও পড়ুন, 'আমি যাই না, সবাই আমার সঙ্গে সেটিং করতে আসে', মোদির সঙ্গে মিটিং নিয়ে মন্তব্য মমতার

কোভিড আবহে সারা বিশ্বে শিশুদের টিকাকরণ প্রভাবিত হয়েছে, সেক্ষেত্রে হামের প্রকোপ বাড়ছে, ভারতেও নজরে এসেছে। হু ও ভারত সরকারও সতর্ক করেছে। এই নিয়ে খুব শীঘ্রই পদক্ষেপ করা হবে। শিশুরোগ বিশেষজ্ঞ প্রভাসপ্রসূন গিরি বলেন, "রোগীগুলির সমস্যা সম্পর্কে বলেছে। এটা কম হয়েছে, তাতে কী সমস্যা হয়েছে?"  পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়েছে কেন্দ্র। রাজ্যগুলিকে পাঠানো চিঠিতে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০২৩-এর ডিসেম্বরের মধ্যে হাম ও রুবেলার টিকাকরণ ১০০ শতাংশ করতে হবে। জরুরি ভিত্তিতে টাস্কফোর্স গঠন করতে হবে রাজ্য সরকারকে। বিশেষ নজর দিতে হবে ৯ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে। তার জন্য বিশেষ অভিযান চালাতে হবে।

হাম ও রুবেলার ভ্যাকসিনেশনে গতি আনতে, তৎপর হয়েছে কলকাতা পুরসভাও। সম্প্রতি প্রত্যেক কাউন্সিলরকে নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, আগামী ৯ জানুয়ারি থেকে এক মাস, হাম ও রুবেলার ভ্যাকসিনেশনের বিশেষ কর্মসূচি শুরু হবে। স্কুলগুলির পাশাপাশি, অঙ্গনওয়াড়ি কেন্দ্র পাড়ায় পাড়ায় টিকাকরণ কেন্দ্র চালু হবে। ৯ মাস থেকে ১৫ বছরের নীচে, সব ছেলেমেয়েদের হাম ও রুবেলার ভ্যাকসিন দেওয়া হবে।আগে ভ্যাকসিন দেওয়া থাকলেও এই কর্মসূচিতে ফের ভ্যাকসিন নিতে হবে।

হাম-রুবেলার বাড়বাড়ন্ত ঠেকাতে একযোগে মাঠে নেমেছে, কেন্দ্র থেকে রাজ্য। লক্ষ্য একটাই - রক্ষা করতে হবে ছোটদের। 

সেরা শিরোনাম

Mamata Banerjee: মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন ইন্দ্রনীল সেন? চাঞ্চল্যকর দাবি ED-র
RG Kar Case: আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
আর জি কর কাণ্ডের তদন্ত নিয়ে নতুন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, কী বললেন বিচারপতি?
West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Haroa: বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক
বোমাবাজিতে উত্তপ্ত হাড়োয়া, আহত ৫ বিজেপি কর্মী-সমর্থক

ভিডিও

Akhruzzaman |
Weather Update Today | শেষ বর্ষার বৃষ্টি, আজ ও কাল কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Kalyan Banerjee | CM Suvendu Adhikari-কে 'কুরুচিকর আক্রমণ', Kalyan Banerjee-এর বাড়ির সামনে বিক্ষোভ দেখাল BJP কর্মী-সমর্থকরা
Anubrata Mondal |
West Bengal New Syllabus Row | ভারতের 'দর্শন-গৌরব'কে তুলে ধরতে পাঠ্যক্রমে একাধিক বদল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget