এক্সপ্লোর

Calcutta Medical College: এখনই কড়া পদক্ষেপ নয়, পরীক্ষায় গণ গরহাজিরায় সিদ্ধান্ত মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের

Medical College Exam: পরীক্ষায় MBBS পড়ুয়াদের গণ গরহাজিরায় এখনই কড়া পদক্ষেপ করছে না কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বাকি পরীক্ষার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন অধ্যক্ষ!

সন্দীপ সরকার, কলকাতা: এখনই কড়া পদক্ষেপ নয়। কলকাতা মেডিক্যালে (Calcutta Medical College) থার্ড সিমেস্টারের (Third Semester) পরীক্ষায় গণ গরহাজিরায় এমনই সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে আজ ও কাল পরীক্ষায় কি হাজির থাকবেন ডাক্তারি পড়ুয়ারা? প্রশ্ন সংশ্লিষ্ট মহলে।

গণ গরহাজিরায় এখনই কড়া পদক্ষেপ নয়: পরীক্ষায় MBBS পড়ুয়াদের গণ গরহাজিরায় এখনই কড়া পদক্ষেপ করছে না কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। বাকি পরীক্ষার পরই এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়ে দিলেন অধ্যক্ষ! সোমবার থেকে কলকাতা মেডিক্যাল কলেজে শুরু হয়েছে MBBS’র থার্ড সিমেস্টারের পরীক্ষা। কিন্তু সেই পরীক্ষা গণহারে বয়কট করেছেন ডাক্তারি পড়ুয়ারা। সম্প্রতি করোনা থাবা বসায় কলকাতা মেডিক্যাল কলেজে। গত শুক্র ও শনিবার আক্রান্ত হন ১৪ জন পড়ুয়া। এই পরিস্থিতিতে সংক্রমিতদের জন্য আলাদা ঘরে পরীক্ষার ব্যবস্থা করে কর্তৃপক্ষ।  বাকি পড়ুয়াদের পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক করা হয়। সেইমতো প্রয়োজনীয় কিটের ব্যবস্থাও করা হয়। পরীক্ষার খাতা, প্রশ্নপত্র নিয়ে শিক্ষকরা অপেক্ষা করলেও, পরীক্ষা দিতে আসেননি ২৫০ জন পড়ুয়ার একজনও।

ন্যাশনাল মেডিক্যাল কমিশনের নিয়ম অনুযায়ী, এই ধরনের পরীক্ষাগুলিকে ইন্টারন্যাল অ্যাসেসমেন্ট বলা হয়। প্রত্যেক বছর ন্যূনতম তিনটি করে সিমেস্টারের পরীক্ষা নিতে হয় মেডিক্যাল কলেজকে। সেই তিনটি পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বরের গড় নম্বর অনুযায়ী পাস করলে, তবেই রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় বসার অনুমতি পান পড়ুয়ারা। কিন্তু কী কারণে একেবারে গণহারে পরীক্ষা দিতে এলেন না পড়ুয়ারা? এত সাহসই বা তাঁরা কোথা থেকে পেলেন? রাজ্যের চিকিত্‍সক মহলে প্রশ্ন ওঠে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে বুধবার বৈঠকে বসেছিল কলেজ কাউন্সিল। সূত্রের খবর, সেখানে অনেকেই গরহাজির পড়ুয়াদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। কিন্তু সে পথে হাঁটেননি কলকাতা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ রঘুনাথ মিশ্র বলেন, “ওদের সঙ্গে আমাদের কোনও শত্রুতা বা লড়াই নেই। এটা সন্তান-অভিভাবকের সম্পর্ক। অন্যায় করলে, প্রথম দিনই ত্যয্যপুত্র করে দিতে পারি না। তাই এখনই ব্যবস্থা নিচ্ছি না। এখনও পরীক্ষা বাকি রয়েছে। তারপর টিচারদের সঙ্গে কথা বলব।’’ এই অবস্থায় বৃহস্পতি ও শুক্রবার ফের MBBS পড়ুয়াদের থার্ড সিমেস্টারের পরীক্ষা রয়েছে। সেখানে কি হাজির হবেন পড়ুয়ারা? সেদিকেই তাকিয়ে চিকিত্‍সক মহল।

আরও পড়ুন: Mamata Banerjee Update: 'ধান কেটে বিক্রি করে আলুর চপ কিনতাম', ছোটবেলার স্মৃতিচারণ মমতার

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalighat TMC On 21 July: “আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
“আহতদের ১৫ হাজার টাকা দিয়েছেন, লজ্জা লাগে না?” , ২১ জুলাইয়ের রিপোর্ট পেশ করে নিশানা মুখ্য়মন্ত্রীর, কী প্রতিক্রিয়া কালীঘাট তৃণমূলের ?
CM Suvendu Adhikari: ১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
১০০০ টাকা বেড়ে হচ্ছে ১৫০০ টাকা, মাসিক আর্থিক সহায়তা বাড়ল এইখাতে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কবে থেকে কার্যকর হবে ? ব্যাঙ্ক ট্রান্সফার নিয়ে রইল বিস্তারিত
West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Kalighat TMC:কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ
কলকাতা হাইকোর্টে অস্বস্তিতে 'কালীঘাট-তৃণমূল', অন্তর্বর্তী নির্দেশের আবেদন খারিজ

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget