এক্সপ্লোর

Mamata Banerjee Update: 'ধান কেটে বিক্রি করে আলুর চপ কিনতাম', ছোটবেলার স্মৃতিচারণ মমতার

Durgapur News: সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে দলকে কাজে মনোসংযোগ করার বার্তাও দিতে দেখা যায় মমতাকে।

দুর্গাপুর: রাজনীতিতে চুল পাকিয়ে ফেললেও, সংসারের কাজেও যে তিনি সমান দক্ষ, হবার বার তা প্রমাণিত হয়েছে। এ বার কৃষিকর্মেও নিজের দক্ষতার কথা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ছোট থেকে পরিশ্রম করে বড় হয়েছেন, মাঠে ধান রুয়েছেন, ধান কেটেছেন, আবার সেই টাকায় আলুর চপ খেয়ে মনের স্বাদও মিটিয়েছেন বলে জানালেন মমতা। 

দুর্গাপুরে প্রশাসনিক বৈঠক মমতার

বুধবার দুর্গাপুরে (Durgapur News) প্রশাসনিক বৈঠকে যোগ দেন মমতা। সেখানেই এমন মন্তব্য করেন তিনি। বলেন, "আমি ধান পুঁততে পারি, আবার ধান কাটতেও পারি। সবার থেকে ভাল ধান পুঁতে দেব, ধান কেটে দেব।"  নিজের ছোটবেলার অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে তিনি আরও বলেন, "ধান বিক্রি করে আলুর চপ কিনতাম।"

আরও পড়ুন: Mamata Banerjee: 'একেবারে উত্তম কুমারের মতো দেখতে', ডিজি-র মধ্যে মহানায়ককে খুঁজে পেলেন মুখ্যমন্ত্রী

দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকে এ দিন হালকা মেজাজেও দেখা যায় মুখ্যমন্ত্রীকে। সেখানে রাজ্যের কিছু বলার আছে কিনা, ডিজি-র মনোজ মালব্যর কাছে জানতে চান তিনি। সেই মতো উঠে দাঁড়ান ডিজি। কিন্তু কথা শুরু করতেই তাঁকে মাঝপথে থামিয়ে দেন মমতা। বলেন, "আমাদের ডিজি খুব শান্তশিষ্ট। ডিজিকে দেখতে শুনতে...একেবারে উত্তম কুমারের মতো দেখতে দেখ!"

মমতার এই মন্তব্যে বৈঠকে উপস্থিত সকলেই হেসে ওঠেন। তাতে কার্যতই লজ্জায় পড়েন ডিজি মালব্য। তার মধ্যেই দুই এসপি ভাল কাজ করেছেন বলে জানান তিনি। তাতে সায় দেন মমতাও। 

পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে সতর্কবার্তা

সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে দলকে কাজে মনোসংযোগ করার বার্তাও দিতে দেখা যায় মমতাকে। তিনি বলেন, "গ্রামের রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। রাস্তা ভাল হলে খুশি হয়ে ভোট দেবেন মানুষ। নিজে দাঁড়িয়ে থেকে দরকার হলে মাথায় করে ইঁট বইবেন বলেও মন্তব্য করেন।"

১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রকে নিশানা করেন মমতা। কেন্দ্রীয় সরকার ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে, যাঁদের জব কার্ড রয়েছে, তাঁদের কাজের দায়িত্ব রাজ্যের দফতরগুলিকে নিতে নির্দেশ দেন।

সেরা শিরোনাম

Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Gulshan Colony: মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
মিনি ফিরোজ, গুলশন কলোনির ত্রাস ফের পুলিশের জালে, কোথা থেকে পাকড়াও? এবার কী অভিযোগ
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর

ভিডিও

Khardah News: এক গাড়িচালকের এক কোটি টাকা জেতা লটারি টিকিট আত্মসাৎ করার অভিযোগ
Debraj Chakraborty News | কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? | ABP ANANDA LIVE
TMC News |
Debraj Chakraborty News | দেবরাজ ঘনিষ্ঠ ৬ প্রাক্তন কাউন্সিলর ও এক ছায়াসঙ্গীকে নোটিস | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | ভোটের আগে কোথায় ছিল বিদ্রোহ? আক্রমণে মমতা | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Samson-Gambhir Chat: সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
সূর্যবংশীর অভিষেকের দিনে বাদ সঞ্জু, ম্য়াঞ্চেস্টারে স্যামসন-গম্ভীরের কথোপকথনের ভিডিও ভাইরাল
Weather Alert: কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
কলকাতায় প্রবল দুর্যোগের সতর্কতা, ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ? কী জানাল হাওয়া অফিস
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
সেবাশ্রয় নিয়ে ফের অভিষেকের বিরুদ্ধে FIR, এখানেও নাম জাহাঙ্গিরের, তালিকায় আর কে কে ?
TMC News: 'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
'স্কোয়ার ফুট- এ পয়সা নাও, চোর মোনালিসা বিদায় নাও', প্রাক্তন TMC কাউন্সিলরের নামে পোস্টারে পোস্টারে ছয়লাপ
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Syama Prasad Mookerjee: জন্মবার্ষিকীর আগে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তির বেদিতে ভাঙচুর, অভিযোগের তীর তৃণমূলের দিকে
Abhishek Banerjee: গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
গাড়িতে বসে অভিষেক, বাইরে ফুটবোর্ডে ঝুলতে ঝুলতে যাচ্ছেন নিরাপত্তারক্ষীরা, ফের পুলিশি নোটিস TMC সাংসদকে
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Embed widget