এক্সপ্লোর

Medinipur : নির্দল হয়ে জয়ী, তৃণমূল বিধায়ক জুন মালিয়ার সঙ্গে এক মঞ্চে কাউন্সিলর ; রাজনৈতিক চাপানউতোর মেদিনীপুরে

Medinipur : গত ২০ মার্চ মেদিনীপুরের একটি হোটেলে বিধায়কের দেওয়া প্রীতিভোজ অনুষ্ঠানেও বিধায়কের একদম পাশেই দেখা গিয়েছিল এই কাউন্সিলরকে

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর : নির্দল হিসেবে দাঁড়িয়ে তৃণমূল প্রার্থীকে (TMC Candidate) হারিয়েছেন। জয়ের পর এবার তৃণমূল বিধায়ক জুন মালিয়ার (TMC MLA June Malia) সঙ্গে দেখা যাচ্ছে একের পর এক কর্মসূচিতে। নির্দল কাউন্সিলর অর্পিতা রায় নায়েককে বিধায়কের সঙ্গে মঞ্চ শেয়ার করতে দেখা যাচ্ছে। আর এনিয়েই এবার মেদিনীপুর শহরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ইস্যুতে শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। গেরুয়া শিবিরের বক্তব্য, এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। যদিও বিধায়ক জুন মালিয়ার দাবি, সরকারি কর্মসূচি ছিল। তাই ডাকা হয়েছিল।

পুরভোটে তৃণমূলের প্রার্থীতালিকা সামনে আসতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে দলের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়। অনেকেই প্রতিবাদে পথে নামেন। একইভাবে মেদিনীপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডে তৃণমূলের প্রথম পুর প্রার্থী তালিকায় নাম ছিল প্রাক্তন কাউন্সিলর বিশ্বেশ্বর নায়েকের স্ত্রী অর্পিতা রায় নায়েকের। কিন্তু, দ্বিতীয় তালিকায় তাঁর বদলে তৃণমূলের তরফে প্রার্থী করা হয় সংঘমিত্রা পালকে। এর পরেই নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেন অর্পিতা। নির্দল হিসাবে এই ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থীকে হারিয়ে জয়ীও হন তিনি। 

এদিকে অর্পিতা নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় প্রার্থীর স্বামী বিশ্বেশ্বর নায়েককে তৃণমূলের তরফে বহিষ্কার করার কথা ঘোষণা করা হয়। জয়ী হওয়ার পর অবশ্য বর্তমানে একাধিক কর্মসূচিতে বিধায়কের সাথেই দেখা যাচ্ছে এই নির্দল কাউন্সিলারকে।

আরও পড়ুন ; বিরোধ ভুলে হাসিমুখে পাশাপাশি জুন-দিলীপ, 'মন বড় করুন', বার্তা বিজেপি সাংসদের

গত ২০ মার্চ মেদিনীপুরের একটি হোটেলে বিধায়কের দেওয়া প্রীতিভোজ অনুষ্ঠানেও বিধায়কের একদম পাশেই দেখা গিয়েছিল এই কাউন্সিলরকে। গত ২৭ তারিখে মেদিনীপুর শহরের ২০ নম্বর ওয়ার্ডের একটি অনুষ্ঠানে বিধায়কের সাথেই মঞ্চে দেখা যায় কাউন্সিলরকে। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। 

উল্লেখ্য, যাঁরা নির্দল হিসেবে দলীয় প্রার্থীকে হারিয়েছেন, তাঁদের বিরুদ্ধে তৃণমূল কড়া অবস্থান নেওয়ার কথা ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে অর্পিতা এবং বিধায়ক জুন মালিয়া দুজনেরই বক্তব্য, সরকারি প্রোগ্রাম ছিল। তাই ডাক পেয়ে উপস্থিত হওয়া।

এই ইস্যুতে বিজেপির খোঁচা, এটা তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফসল। এক গোষ্ঠী তৃণমূল প্রার্থীকে সমর্থন করেছিল, আরেক গোষ্ঠী নির্দল প্রার্থীকে সমর্থন করে জিতিয়ে এনেছে। এখন মানুষকে বোকা বানাচ্ছে।

এই ঘটনা নিয়ে অস্বস্তিতে রাজ্যের শাসকদল। জেলা তৃণমূল সভাপতির বক্তব্য, তাঁর (অর্পিতা রায় নায়েক) স্বামী এখনও সাসপেন্ড রয়েছেন। এই কাউন্সিলর কেন ঘুরছেন কার সাথে ঘুরছেন জানি না। যার সাথে ঘুরছেন, তিনিই বলতে পারবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
তৃণমূল আমলে দেওয়া জাতি শংসাপত্র যাচাইয়ে স্থগিতাদেশ, কলকাতা হাইকোর্ট বলল…
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
Election Commission: পুরভোটের জন্য হাতে নেই পর্যাপ্ত EVM, হাইকোর্টের দ্বারস্ত রাজ্য নির্বাচন কমিশন
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
'দিমাগি নকশাল পার্টি' নিয়ে তুঙ্গে চর্চা, এই সোশ্যাল হ্যান্ডেলের নেপথ্যে কে? আসছে রাজনৈতিক দলও?
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget