এক্সপ্লোর

Medinipur Municipality : মেদিনীপুরে ২৬ নভেম্বর থেকে দুয়ারে পুরসভা, "মানুষকে বোকা বানানোর কর্মসূচি"; কটাক্ষ বিরোধীদের

Medinipur Municipality : দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাফল্যের দাবি করেছে রাজ্য সরকার। সামনেই পুরভোট। তার আগে সেই মডেলকে কাজে লাগিয়ে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর (পশ্চিম মেদিনীপুর) : দুয়ারে সরকারের ধাঁচে ২৬ নভেম্বর থেকে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে। মাসে একদিন করে বিভিন্ন ওয়ার্ডে যাবেন পুর আধিকারিকরা। শুনবেন সমস্যার কথা। ভোট না করিয়ে মানুষকে বোকা বানাতে কর্মসূচি, কটাক্ষ করেছে বিরোধীরা। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও।

দুয়ারে সরকার প্রকল্পে ব্যাপক সাফল্যের দাবি করেছে রাজ্য সরকার। সামনেই পুরভোট। তার আগে সেই মডেলকে কাজে লাগিয়ে দুয়ারে পুরসভা চালু হচ্ছে মেদিনীপুরে।

মেদিনীপুর পুরসভা সূত্রে খবর, চলতি মাসের ২৬ তারিখ থেকে দুয়ারে পুরসভা কর্মসূচি শুরু হবে। মাসে একদিন প্রতিটি ওয়ার্ডে পৌঁছে যাবেন পুর প্রতিনিধিরা। ওয়ার্ডের বাসিন্দাদের সমস্যার কথা শুনে, সেখানেই তা সমাধানের চেষ্টা করা হবে।

মেদিনীপুরের পুর প্রশাসক ও তৃণমূল নেতা সৌমেন খান বলেন, প্রতিটি ওয়ার্ডে একদিন করে পুরসভার এক প্রতিনিধিদল হাজির হবে। যেই প্রতিনিধিদলে থাকবেন পুরসভার আধিকারিকরা। এই প্রতিনিধিদল প্রতিটি ওয়ার্ডে যাবে, সেই ওয়ার্ডের সমস্যাগুলি শুনবেন এবং সেগুলোর সমাধান করার চেষ্টা করবেন।

মেদিনীপুর পুরসভার এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বিরোধীরা। মেদিনীপুরে বিজেপির সভাপতি সোমেন তিওয়ারি বলেন, এগুলো লোক দেখানো। ভোট না করে নাটক।

পশ্চিম মেদিনীপুর কংগ্রেসের সভাপতি সমীর রায় বলেন, সময়ে পুরভোট না করে মানুষকে বোকা বানাতে এই ধরনের কাজ করছে তৃণমূল।

পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সব মিলিয়ে পুরভোটের আগে মেদিনীপুর পুরসভার নতুন কর্মসূচি ঘিরে তুঙ্গে তরজা। 

চলতি মাসের শুরুতেই রাজ্যে ফের দুয়ারে সরকার প্রকল্প চালুর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মাস ছয়েক আগেই 'দুয়ারে সরকার' (Duare Sarkar) নামক কর্মসূচি ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ১৬ অগাস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে দুয়ারে সরকার শিবিরও করা হয়। পুজোর আগে বন্ধ হয়ে যায় এই প্রকল্পটি। যদিও এবার ফের রাজ্যে এই দুয়ারে সরকার চালু হতে চলেছে। প্রসঙ্গত, কালীপুজোর উদ্বোধনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, "১৬ নভেম্বর থেকে আবার শুরু হবে দুয়ারে সরকার"। এর আগে ২৫ অক্টোবর মুখ্যমন্ত্রীকে প্রশাসনিক বৈঠকে বলতে শোনা যায় যে, "উপনির্বাচনের জেরে দুটি এলাকায় দুয়ারে সরকার পুরো করতে পারিনি। কালীপুজোর পর ফের শুরু হবে।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Tulu Mondal : DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
DCR নকল করে কীভাবে চলত টুলু মণ্ডলের চক্র ? রুটম্যাপ কী ? অবাক হবেন আপনিও
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget