এক্সপ্লোর

Sandeshkhali Incident: মীনাক্ষীর নেতৃত্বে বসিরহাটে SP অফিস অভিযান ঘিরে ধুন্ধুমার, অবরুদ্ধ বসিরহাট-তেঁতুলিয়া রোড

Left Student Youth Organization Rally: বসিরহাটে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে DYFI, SFI এবং মহিলা সংগঠনের এই মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়ায়

বসিরহাট : সন্দেশখালি ইস্যুতে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে বসিরহাটে এসপি অফিস অভিযানে বাম ছাত্র-যুবরা। অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিত তৈরি হয়। মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বাম ছাত্র-যুব সংগঠনের কর্মীরা।

বসিরহাটে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে DYFI, SFI এবং মহিলা সংগঠনের এই মিছিল ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। আজ বিভিন্ন রোড ধরে ইছামতী সেতু পেরিয়ে সংগ্রামপুরে পুলিশ সুপারের দফতরের কাছে যখন তাঁরা এসে পৌঁছন, তখন পুলিশের তরফে ব়্যাফ মোতায়েন করা হয়। ব্যারিকেড করে আটকানোর চেষ্টা করা হয় তাঁদের। প্রথমে, বেশ কিছু বাম যুবকর্মী ব্যারিকেড টপকে ভেতরে ঢুকে যান। সেই সময় ব়্যাফ ধাওয়া করে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ব়্যাফের কর্মীরা লাঠিচার্জ করেন।

এরপরে এগিয়ে আসেন মীনাক্ষী। তিনি পুলিশের সঙ্গে কথা বলেন। কিন্তু, তাঁকেও ঢুকতে বাধা দেওয়া হয়। প্রতিবাদে রাস্তায় বসে পড়েন মীনাক্ষীরা। এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে বসিরহাট-তেঁতুলিয়া রোড। মীনাক্ষীরা দাবি জানান, এর আগের দিন তাঁরা ফিরে গিয়েছিলেন। আজ যতক্ষণ না পুলিশ তাঁদের কথা শুনছে তাঁদের বিক্ষোভ অবস্থান চলবে। পুলিশ সুপারের দফতরে তাঁদের ঢুকতে দিতে হবে, এই দাবিতে তাঁরা রাস্তায় বসে পড়েন। পুলিশের সঙ্গে যুব নেতা-কর্মীদের দফায় দফায় কথা কাটাকাটি হয়। মাইকে করে পথসভা শুরু হয়ে যায়।

মীনাক্ষী বলেন, "শাহজাহানদের শান্ত্বনা দেওয়ার জন্য গোটা সন্দেশখালিতে নিষ্ক্রিয় পুলিশ। আর পুলিশ সক্রিয় প্রতিবাদীদের মারধর করার জন্য। সেই পুলিশকে জবাবদিহি করতে হবে। তার জন্য ডেপুটেশন। এরাজ্যে পুলিশ প্রতিবাদী এবং গণতান্ত্রিক লোকজনদের সঙ্গে কো-অপারেশন করা ভুলে গেছে। ওরা শাহজাহানদরে সঙ্গে এক টেবিলে বসতে অভ্যস্ত হয়ে গেছে।" 

দিনকয়েক আগেই সন্দেশখালি পৌঁছে যান মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee Reaches Sandeshkhali  ) । একাধিক জায়গায় ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও, পুলিশের চোখ এড়িয়ে ঘুরপথে সন্দেশখালি ঢুকে যান DYFI-এর রাজ্য সম্পাদক। মীনাক্ষি নিজের মুখ ওড়না দিয়ে ঢাকা দিয়ে সন্দেশখালি প্রবেশ করেন। এই পরিকল্পনার কথা জানতেন মাত্র কয়েকজনই। কারণ পাছে লোক জানাজানি হয়ে সব পরিকল্পনা জলে যায় ! তাই এই গোপনীয়তা। একটা সাদা ওড়নায় মুখ ঢেকে সবার আড়াল দিয়েই সন্দেশখালিতে ঢুকে পড়েন মীনাক্ষী। গ্রামবাসীর একাংশের দাবি করেন, বহু বছর পর মীনাকীষি পা রাখাতে সন্দেশখালির মাটিতে ফের ওড়ে লাল নিশান।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget