এক্সপ্লোর

Mejia Thermal Power Station: মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনায় মৃত্যু, শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন

Bankura News: ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া: ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে (Mejia Thermal Power Station) দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে জড়িয়ে মৃত্যু হল ঠিকা শ্রমিকের। এক মাসের মধ্যে দ্বিতীয়বার দুর্ঘটনার জেরে শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন।

শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন: ফের মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা। কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। সম্প্রতি একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকায় স্বাভাবিক ভাবেই মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সপ্তাহ খানেক আগে বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে মিনটেনেন্সের কাজ করার সময় সুইচ গিয়ার থেকে আগুন ছিটকে এসে ঝলসে যান এক ইঞ্জিনিয়ার সহ বেশ কয়েকজন শ্রমিক। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার কনভেয়ার বেল্টে শরীর জড়িয়ে মৃত্যু হল এক শ্রমিকের।

জানা গেছে ওই শ্রমিক গতকাল সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫ ও ৬ নম্বর ইউনিটের টিপি ১১ ট্রান্সফার পয়েন্টে কাজ করছিলেন। আচমকাই পার্শ্ববর্তী কনভেয়ার বেল্টে তাঁর শরীর জড়িয়ে যায়। কেউ কিছু বুঝে ওঠার আগেই কনভেয়ার বেল্টের চাপে ওই শ্রমিকের শরীর দুমড়ে মুচড়ে যায়। পরে ওই স্থান থেকেই তাঁর দুমড়ে মুচড়ে যাওয়া তাঁর ক্ষত বিক্ষত দেহ উদ্ধার করেন অন্যান্য শ্রমিকরা। মৃত শ্রমিক তাপ বিদ্যুৎকেন্দ্রে ঠিজা শ্রমিক হিসাবে কর্মরত ছিলেন। অবিলম্বে মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন অন্যান্য শ্রমিকরা। এই বিষয় নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কোনও উত্তর দেননি। 

গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর জখম ৯ বছরের বালকের মৃত্যু ঘিরে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড ঘটে। চিকিৎসকের দেরিতে আসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর চালান মৃতের আত্মীয়রা। স্থানীয় সূত্রে খবর, পতিরামের শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছিল পুণ্যার্থীদের দল। সেই দলে ছিল বালুরঘাটের বড় রঘুনাথপুরের বাসিন্দা ৯ বছরের শিবম শর্মা। অভিযোগ, বেপরোয়া টোটো পথচলতি পুণ্যার্থীদের ওপরে উল্টে পড়ায় গুরুতর জখম হয় ওই বালক। বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ২ ঘণ্টা দেরিতে আসেন বলে অভিযোগ। ততক্ষণে মৃত্যু হয়েছে বালকের। এরপরই হাসপাতালে তাণ্ডব চালায় মৃতের পরিবার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: R G Kar Protest: ভাঙা হচ্ছে RG করের 'সেমিনার হল', প্রমাণ লোপাটের অভিযোগ তুলে বিক্ষোভে SFI, DYFI

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
পালাবদলের পর রাজ্যে পঞ্চম এনকাউন্টার, আজ ময়নাতদন্ত রতন শেখের, এলাকায় দুষ্কৃতী দাপট, শঙ্কায় স্থানীয়রা
Cyclone Alert: বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের চোখরাঙানি! শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ের আশঙ্কা, বাংলায় ভারী বৃষ্টির সতর্কতা
Shantanu Thakur : দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
দলেই বিভেদ ! প্রশাসন সম্পূর্ণভাবে দায়ী, প্রশাসন দেখেও দেখছে না , চাঞ্চল্যকর মন্তব্য শান্তনু ঠাকুরের
NCPI: 'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের
'কেন সাংসদ পদ খারিজ নয়?' NCPI-কে জবাব দিতে শেষ সুযোগ অধ্যক্ষের

ভিডিও

Shantanu Thakur :
Sachin Tendulkar : সচিনের মুম্বইয়ের বাড়িতে ব্রিটিশ রাজদম্পতি, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটনের সঙ্গে ক্রিকেট খেললেন লিটল মাস্টার
Mala Roy News:
Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget