এক্সপ্লোর

Mid Day Meal: চালের প্যাকেটে ঝুল, উলের গ্লাভস পরে চলছে মিড ডে মিলের রান্না! 'বিরক্ত' কেন্দ্রীয় প্রতিনিধি দল

Mid Day Meal Central Team: মিড ডে মিলের মান খতিয়ে দেখতে, জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর তাতেই রাতারাতি বহু জায়গায় মিড ডে মিল রান্না কিংবা খাবার পরিবেশনের ভোলই বদলে গেছে।

সমীরণ পাল, ঝিলম করঞ্জাই এবং প্রবীর চক্রবর্তী, কলকাতা:  কেউ পরে রয়েছেন নতুন অ্যাপ্রন। কারও হাতে আবার উলের গ্লাভল দেখে খুলে ফেলতে বললেন, কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য। আজ, কেন্দ্রীয় প্রতিনিধি দলের স্কুলে নজরদারির সময় এরকমই নানা ছবি উঠে এল।


মিড ডে মিলের মান খতিয়ে দেখতে, জেলায় জেলায় ঘুরছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। আর তাতেই রাতারাতি বহু জায়গায় মিড ডে মিল রান্না কিংবা খাবার পরিবেশনের ভোলই বদলে গেছে। কোথাও, নতুন অ্যাপ্রন পরে রয়েছেন মিড ডে মিলের কর্মী। কোথাও আবার দেখা গেল, হাতে উলের গ্লাভস পড়ে মিড ডে মিলের কাজ করছেন কর্মীরা। আর, তা দেখেই, গ্লাভস খুলে ফেলতে বললেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য।

আর, এখানেই প্রশ্ন উঠছে। সারা বছরই কি আদৌ মিড ডে মিলের ক্ষেত্রে এরকম পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়? না কি কেন্দ্রীয় প্রতিনিধিরা আসবেন বলে ভোলবদল? দক্ষিণ ২৪ পরগনার, রাজবল্লভপুর রঙ্গিলাবাঁধ রামলার মেমোরিয়াল হাইস্কুলে দেখা গেল এই ছবি। হাতে উলের গ্লাভস পড়ে কাজ করছেন মিড ডে মিলের কর্মীরা। এটা দেখেই, গ্লাভস খুলতে বলেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।

আরও পড়ুন, চাকুরিজীবীদের স্বস্তি দিয়ে বাড়ানো হবে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা? চড়ছে বাজেট প্রত্যাশার পারদ

এই স্কুলে যেখানে মিড ডে মিলের চাল রাখা হয়, সেখানে গিয়ে দেখা গেল ঝুল রয়েছে। সেটাও দেখেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। এর আগে, উস্তির শেরপুর রামচন্ত্রপুর হাইসকুলে যান কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এখানেও, হাতে উলের গ্লাভস পরে, রান্না করতে দেখা যায় মিড ডে মিলের কর্মীদের। যদিও তাঁদের বক্তব্য, তাঁরা সারা বছর একরম ভাবেই কাজ করে। এই গ্লাভসই দেওয়া হয় তাঁদের। মিড ডে মিলের নোডাল টিচারের কথায়, ব্লক থেকে আমাদের এগুলোই দেওয়া হয়েছে, তাই আমরা এগুলোই দিই।                               

অন্যদিকে, দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জ প্রাণকৃষ্ণ হাইস্কুলে আবার ধরা পড়েছে বেনিয়মের ছবি। এখানে, ৭ জন মিড ডে মিলের কর্মীকে ভাগ করে দেওয়া হচ্ছে ৫ জনের বেতন। এই বিষয়ে, স্কুলের প্রধান শিক্ষিক বলেন, পড়ুয়ার সংখ্যার নিরিখে  মিড ডে মিলের কর্মী সংখ্যা ঠিক করা হয় এবং দায়িত্ব দেওয়া হয় স্বনির্ভরগোষ্ঠীকে। কাজ তাড়াতাড়ি করার জন্য, এরপর তারাই ঠিক করে, ৫ জনের জায়গায় ৭ জনকে দিয়ে কাজ করাবে কি না।

বুধবার, মালদায় যেতে পারেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Fake Certificate : বঙ্গে 'বাংলাদেশি কলোনি'! TMC'র আমলে কে, কীভাবে সুবিধা পেয়েছে ? কোথা থেকে পেতেন জাল নথি ?
Blood Bank Scam: কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য
কোটি টাকার রক্ত বিক্রি! এই ব্লাড ব্যাঙ্ক থেকে কীভাবে চলত পাচার চক্র ? কারা জড়িত জানেন ? তদন্তে চাঞ্চল্যকর তথ্য

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget