এক্সপ্লোর

Chairman Controversy: ফের চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে অভিষেককে চিঠি, শিরোনামে এবার মেদিনীপুর

Midnapore Chairman Controversy: খড়গপুরের পর এবার মেদিনীপুর, এবার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন মেদিনীপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর।

সৌমেন চক্রবর্তী, মেদিনীপুর :  খড়গপুরের পর এবার মেদিনীপুর (Midnapore) ।  এবার চেয়ারম্যান সৌমেন খানের বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের   (Abhishek Banerjee) কাছে লিখিতভাবে অভিযোগ জানালেন মেদিনীপুর পৌরসভার ১১ জন কাউন্সিলর। এমনই জানালেন ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি বলেন, 'কাউন্সিলরদের সঙ্গে বৈসম্যমূলক আচরণ হচ্ছিল। জেলা নেতৃত্বকে জানিয়েও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ।'

অভিযোগকারীদের তালিকায় শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবও আছে বলে জানান তিনি। যদিও এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি তিনি। অন্যদিকে চেয়ারম্যান সৌমেন খানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন,' যা বলার দল কে জানিয়েছি। মিডিয়ায় কিছু বলব না।' প্রসঙ্গত, 'সমাজবিরোধীদের দিয়ে হুমকি দিচ্ছেন, ঘেরাও করার চেষ্টা করছেন !' এবার চেয়ারম্যান প্রদীপ সরকারের (Pradip Sarkar) বিরুদ্ধে থানায় অভিযোগ খড়গপুর পৌরসভার (Kharagpur Municipality) তৃণমূল কাউন্সিলরদের একাংশের। 'কিছু মহিলা ও সমাজবিরোধীদের দিয়ে হুমকি দিচ্ছেন, আমাদের বাড়ি ঘেরাও করার চেষ্টা হচ্ছে গত দু'তিন দিন ধরে। ইতিমধ্যে, (বুধবার) সকালে ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর পি. প্রভাবতীর বাড়ি ২-৩ ঘন্টা ঘেরাও করে রাখা হয়েছিল। আমরা প্রাণহানির আশঙ্কায় ভুগছি! এই সবকিছুর জন্য দায়ী পৌরপিতা প্রদীপ সরকার।' বুধবার সন্ধ্যায় খড়গপুর টাউন থানায় এমনই অভিযোগ জমা পড়ল খড়্গপুর পৌরসভার চেয়ারম্যান প্রদীপ সরকারের বিরুদ্ধে। আর, অভিযোগ করলেন তাঁর দলের (তৃণমূলেরই) ১৫ জন কাউন্সিলর।

দলের ২৫ জন কাউন্সিলরের মধ্যে ১৮ জন কাউন্সিলর চেয়ারম্যান প্রদীপ সরকারের কাজকর্ম ও ব্যাবহারে বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত জানিয়েছিলেন।নিজেদের মধ্যে একের পর এক বৈঠক সেরেছেন। এমনকি, বুধবার দুপুরে নিজেদের সিদ্ধান্ত বা অভিযোগ জানাতে ১৮ জন কাউন্সিলর-ই সশরীরে পৌঁছে গিয়েছিলেন মেদিনীপুরে জেলা সভাপতি সুজয় হাজরা 'র অফিসে। আর, এরপরই, বুধবার সন্ধ্যায় প্রদীপের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা পড়ল খড়্গপুর টাউন থানায়। প্রসঙ্গত, পৌর প্রধানের উপর ক্ষুব্ধ খড়গপুর পৌরসভার একুশ জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর। খড়গপুর পৌরসভায়২৫ জন তৃণমূল কাউন্সিলরের (TMC Councilor) মধ্যে ২১ জন কাউন্সিলর পৌর প্রধান প্রদীপ সরকারের উপর ক্ষুব্ধ। তারা পৌর প্রধানকে সরানোর আর্জি নিয়ে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কাছে চিঠি পাঠিয়েছেন বলে জানিয়েছেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পৌরসভার ট্রেড লাইসেন্সের সিআইসি সি.এইচ বিষ্ণু প্রসাদ।

তিনি পৌর প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন,  'তৃণমূল কংগ্রেসের ২১ জন কাউন্সিলর একসাথে মিলে বলছে চেয়ারম্যান রেজিগনেশন দিয়ে ওই জায়গায় নতুন কেউ চেয়ারম্যান হলে ভাল হয়। চেয়ারম্যান আমাদের সঙ্গে কোঅপারেশন করছে না, তাহলে কাজ কী করে হবে ? আমাদের একটা সমস্যার জন্য দশ বার বলতে হয় ওনাকে। উনি বলেন হবে। ওয়ার্ডে কোন কাজ না হওয়ার জন্য। আমরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানিয়েছি চেয়ারম্যানের বিরুদ্ধে। অন্য কেউ চেয়ারম্যান হলে ভাল হয়। এই চেয়ারম্যান আমাদের চাই না।' খোঁচা দিতে ছাড়েনি বিজেপি।

আরও পড়ুন, ফের তালাবন্ধ জিতেন্দ্র-র বাড়ি, জিজ্ঞাসাবাদ না করেই ফিরতে হল পুলিশকে

জেলা তৃণমূল কংগ্রেসের ক-অর্ডিনেটর অজিত মাইতি বলেন, 'দলের লোকেরা দলের সর্বোচ্চ নেতৃত্বের কাছে হয়তো জানিয়ে থাকতে পারেন। সর্বোচ্চ নেতৃত্ব এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমি খড়গপুর গিয়ে সব কাউন্সিলরদের একসাথে নিয়ে বসবো। দলীয় কর্মসূচি একসাথেই করা হবে। এটা নিয়ে বিভেদ খুব একটা থাকবে বলে আমার মনে হয় না। আমাদের সর্বভারতীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যেভাবে নির্দেশ দেবেন সেভাবেই কাজ হবে। এই ব্যাপারে কে কোথায় দরখাস্ত করেছে আমি জানি না। আর কেউ যদি দরখাস্ত করেই থাকেন, সেই নিয়ে দল খুব একটা বিভ্রাট হয়ে যাবে সে কোনও ব্যাপার নয়। আমাদের মূল লক্ষ্য সবাইকে একসঙ্গে নিয়ে, কাজ করা। মোহনপুর বেলদা, কেশিয়াড়ি সবাইকে নিয়ে যেমন একজোট করে কাজে নামতে চাইছি ঠিক সেভাবেই খড়গপুরকে নিয়ে একজোট করে, আমাদের গ্রামের কাজগুলোতে পাঠিয়ে দেব। দলের মধ্যে সবার স্বাধীনতা আছে। তবে দল এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেবেন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on 21 July: '২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
'২১ জুলাইয়ে নিহতদের পরিবারকে এবার টাকা দেবে রাজ্য সরকার',কত টাকা দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর?
West Bengal News Live: কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
কী হয়েছিল ১৯৯৩-র ২১ জুলাই? প্রকাশ্যে এল রিপোর্ট
CM Suvendu Adhikari : কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
কেন মমতা এতদিন সামনে আনেননি ? ২১ জুলাইয়ের রিপোর্ট প্রকাশ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, “বুদ্ধবাবুকে যখন..”
Madan Mitra : ২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”
২১ জুলাইয়ের রিপোর্ট নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা মদনের, বললেন, “আপনি একটা কবরস্ত ডেডবডি-কে, মাটির তলা থেকে খুঁড়ে নিয়ে এসে..”

ভিডিও

Suvendu Adhikari | অ্যাপ ক্যাব পরিষেবা আরও বাড়াতে পদক্ষেপ রাজ্যের 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী' | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda LIVE
Canning News | যুবককে কি হত্যা করে বাজারের মধ্যে ফেলে যাওয়া হয়েছে? তদন্তে ক্যানিং থানা
Suvendu Adhikari | 'সরকারি কাজকর্মে বাংলা ভাষার প্রয়োগকে অগ্রাধিকার দিতে চিঠি', জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Firhad Hakim | ফিরহাদের মুখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget