এক্সপ্লোর

Midnapore: খেলার মাঠে রেফারিকে লাথি, গ্রেফতার মেদিনীপুরের তৃণমূল নেতা

Midnapore News: প্রত্যেক বছরই মেদিনীপুরের চার্চের মাঠে দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট হয়। গতকালও তেমনই ম্য়াচ হচ্ছিল। মেদিনীপুর পুরসভার চেয়ারম্য়ান সৌমেন খাঁ-র ভাইপো রাজা খাঁ-র দল ম্য়াচে খেলছিল

মেদিনীপুর: খেলার মাঠে রেফারিকে লাথি মারার অভিযোগে গ্রেফতার করা হল এক তৃণমূল নেতাকে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরে। সেই ভাইরাল ভিডিও ঘিরেই চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যানের ভাইপোর বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এই ভিডিও ক্লিপ নিজের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, ''খেলার মাঠে রেফারিকে লাথি, এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে হৃষ্টপুষ্ট বলিষ্ঠ তৃণমূলী সমাজবিরোধী গুণ্ডাদের কীর্তি দেখুন। রেফারিকে সর্বসমক্ষে লাথি মারছে চেয়ারম্যান সৌমেন খানের ভাইপো রাজা খান।'' 

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, ''ভোটের ময়দানে নির্বাচন কমিশনকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার রেফারিকে আক্রমণ, এটাই তৃণমূলের সংস্কৃতি। তফশিলিদের উপর অত্যাচারের ধারায় মামলা করে ব্যবস্থা নিতে হবে। না হলে সুবিচারের জন্য পাশে থাকবে বিজেপি।''

প্রত্যেক বছরই মেদিনীপুরের চার্চের মাঠে দিবারাত্র ফুটবল টুর্নামেন্ট হয়। গতকালও তেমনই ম্য়াচ হচ্ছিল। মেদিনীপুর পুরসভার চেয়ারম্য়ান সৌমেন খাঁ-র ভাইপো রাজা খাঁ-র দল ম্য়াচে খেলছিল। সেই সময় রেফারি রাজা খাঁ-র দলের বিপক্ষে একটি সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তৃণমূল নেতা। এরপর রেফারিকে সজোরে লাথি মারা হয়। এরপরই রাজা খাঁ-কে এদিন গ্রেফতার করা হয়। আদালতে নিয়ে যাওয়ার সময় তৃণমূল নেতা স্বীকার করে নেন যে তাঁর ভুল হয়ে গিয়েছে।

হুগলির কোন্নগরে শাসক নেতা খুনে গ্রেফতার হয়েছিলেন আরও ১

কোন্নগরে শাসক নেতার খুনে গ্রেফতার করা হয়েছিল আরও ১ জনকে। গ্রেফতার হুগলির কুখ্যাত গ্যাংস্টার ভোলানাথ দাস ওরফে বাঘা। এই ঘটনায় আগেই পাকড়াও হয়েছিল বিশ্বনাথ দাস ওরফে বিশাল। এই বিশা এবং বাঘা দু'জনই খুনের ঘটনার মাস্টার মাইন্ড, খবর পুলিশ সূত্রে। পিন্টু চক্রবর্তীকে খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হয়েছে ৪। ধৃত বিশ্বনাথ দাস ওরফে বিশার সঙ্গে জমি সংক্রান্ত বিবাদ ছিল নিহতের, খবর পুলিশ সূত্রে। গত ৩০ জুলাই, হুগলির কোন্নগরের তৃণমূল নেতা পিন্টু চক্রবর্তীকে কুপিয়ে খুন করা হয়। নিজের গ্যাসের অফিসের সামনেই আক্রান্ত হন তৃণমূল নেতা। কুপিয়ে খুন করা হয় কোন্নগর কানাইপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে

হুগলির কুখ্যাত গ্যাংস্টার গ্রেফতার হওয়া ভোলানাথ দাস ওরফে বাঘা। অপরাধের ভুরিভুরি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, আগে পাকড়াও হওয়া বিশ্বনাথ দাস ওরফে বিশা হচ্ছে এই ভোলানাথ দাস ওরফে বাঘার ভাই। দুই ভাই মিলেই পিন্টু চক্রবর্তীকে খুনের পরিকল্পনা করেছিল বলে খবর পুলিশ সূত্রে।

সেরা শিরোনাম

Jadavpur University : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এমব্লেমে লাথি ! ভেঙে বেরিয়ে গেল নন্দলাল বসুর আঁকা প্রতীক
West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget