এক্সপ্লোর

Hacking: মোবাইলে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ মেসেজ আসছে? এবার ছকভাঙা প্রথায় হ্যাকিং শুরু প্রতারকদের

Mobile Hacking: ঘন ঘন রূপ বদলে ত্রাস তৈরি করেছে করোনা ভাইরাস। সাইবার জালিয়াতরাও যেন সেই ধুরন্ধর ভাইরাসেরই পন্থা অবলম্বন করছে।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: মন দিয়ে কোনও কাজ করছেন আপনি। আর তখনই মোবাইলে ঢুকতে শুরু করল একের পর এক মেসেজ! একসঙ্গে অনেকগুলো মেসেজ! কৌতূহলের বশে তার কোনও একটাতে ক্লিক করে বসলেন। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সামান্য ভুলে ঘটতে পারে বড় বিপদ।

ঘন ঘন রূপ বদলে ত্রাস তৈরি করেছে করোনা ভাইরাস। সাইবার জালিয়াতরাও যেন সেই ধুরন্ধর ভাইরাসেরই পন্থা অবলম্বন করছে। সাধারণ মানুষের টাকা হাতিয়ে নিতে প্রায়ই সামনে আসছে তাদের নিত্যনতুন ফন্দি। 

যার একটি হল ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’। শুধুমাত্র পোশাক বদলে অপরাধের নয়া পন্থা হাজির। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এই পদ্ধতিতে কম করে ১০ থেকে ১৫টি টেক্সট মেসেজ প্রতারকরা পরপর মোবাইলে পাঠাতে থাকে। কখনও কখনও আবার একসঙ্গে ১০০টা মেসেজও পাঠানো হয়। এক যোগে এত মেসেজ পাঠানো হয় বলে সাইবার বিশেষজ্ঞরা একে বলছেন ‘টেক্সট মেসেজ ব্লাস্ট’ বা মেসেজ বিস্ফোরণ।                                

কীভাবে হয় এই ‘মেসেজ বিস্ফোরণ’?

সাইবার বিশেষজ্ঞদের মতে, গুগল সার্চ ইঞ্জিনে এধরনের মেসেজ ব্লাস্টের অ্যাপলিকেশন বা অ্যাপ পাওয়া যায়। সেই অ্যাপ ডাউনলোড করে, নিজের মতো করে কনটেন্ট লিখে একসঙ্গে অনেক ব্যক্তিকে পাঠানো যায়। তবে এই অ্যাপগুলি প্লে-স্টোরে পাওয়া যায় না। 

‘টেক্সট মেসেজ ব্লাস্ট’ পদ্ধতির মাধ্যমে কীভাবে প্রতারণার জাল বিছোয় জালিয়াতরা?

কখনও আইটি রিটার্নের নামে, কখনও ওয়েস্ট বেঙ্গল ট্রাফিকের নামে, কখনও আবার অ্যাপ নির্ভর অনলাইন বিপণনী সংস্থার নামে একসঙ্গে পরপর SMS পাঠিয়ে, সাধারণ মানুষকে ধন্দে ফেলে দেয় প্রতারকরা। কোনও কোনও মেসেজে আকর্ষণীয় অফারের কথা জানিয়ে নীচে লিঙ্ক দেওয়া হয়। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, লিঙ্কে ক্লিক করলেই মোবাইল অন্যের নিয়ন্ত্রণে চলে যাবে।                   

সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত জানিয়েছেন, "ট্রাফিকের ফরম্যাটে, ইনকাম ট্যাক্সের ফরম্যাটে আসছে। এসব আসতেই থাকলে ইন্টারনেট ডেটা অফ করে দিন। ফোন সুইচড অফ করবেন না। কোনও গিফট মেসেজের ফাঁদে পা দেবেন না। হাইপার টেক্সট লিঙ্কে ক্লিক করবেন না।" তাই মোবাইলে একসঙ্গে গুচ্ছ গুচ্ছ মেসেজ ঢুকলেই সাবধান হোন।

সেরা শিরোনাম

Bus Accident: গনেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
গনেশ পুজোর দিনে মর্মান্তিক দুর্ঘটনা বাঁকুড়ায়, রাজ্য সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস..
BJP News: পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
পুজোর আগে বা পরই ১৭ জন NCPI সাংসদ যাচ্ছেন বিজেপিতে, দাবি সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার
West Bengal News Live : ''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে'', দাবি NCPI সাংসদের
''৩ জন সংখ্যালঘু সাংসদকে বাদ দিয়েই NCPI-এর বাকি ১৭ জন সাংসদ যাচ্ছেন বিজেপিতে'', দাবি NCPI সাংসদের
By Election 2026: ২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...
২ কেন্দ্রে প্রার্থী-ঘোষণা নিয়ে সিদ্ধান্তের কথা জানাল ঋতব্রত তৃণমূল, একান্ত সাক্ষাৎকারে যা জানালেন আখরুজ্জামান...

ভিডিও

Dengue Vaccine News: তৃতীয় দফার ট্রায়ালের রিপোর্ট দেখেই দেওয়া হবে সবুজ সঙ্কেত, ইঙ্গিত ICMR-র
Malda News: মালদার তৃণমূল নেতা খুনের দ্রুত বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চান দুলাল সরকারের স্ত্রী
Sumit Roy: সুমিত-সুজয় হাজরা জুটির কীর্তি CID-র চার্জশিটে
West Medinipur: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণায় পুলিশি হেফাজতে অস্বাভাবিক মৃত্যু
Jagadish Basunia: কোচবিহারের তৃণমূলত্যাগী NCPI সাংসদ সিতাইয়ের বাড়ি ফিরতেই ফের বিক্ষোভ, পার্টি অফিসে আগুন! Coochbehar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget