এক্সপ্লোর

Mocha Update : মোকার গতিতে পশ্চিমবঙ্গে কি ফিরবে ফণী , আম্ফানের স্মৃতি ?

Cyclone Mocha Update : আবহবিদরা বলছেন,  অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। অনুমান ঠিকঠাক হলে ...

কলকাতা :  অতি গভীর নিম্নচাপ গতকাল সকালেই পরিণত হয়েছে ঘূর্ণিঝড় মোকা-য়। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর থেকে তা এগোচ্ছে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে। এই ঝড় কি ফের ফের তছনছ করবে বঙ্গের উপকূল ? 

আবহবিদরা বলছেন,  অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে মোকা। অনুমান ঠিকঠাক হলে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হতে পারে। এরপর ১৪  মে  দুপুরের দিকে সিটওয়ে (মিয়ানমার) এর কাছাকাছি কক্সবাজার (বাংলাদেশ) এবং কিউকপিউ (মায়ানমার) এর মধ্যে দক্ষিণ-পূর্ব বাংলাদেশ এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে । এটি একটি অত্যন্ত তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সর্বাধিক১৫০ -১৬০ কিমি প্রতি ঘণ্টা গতিতে আছড়ে পড়বে। গতি বাড়তে পারে ১৭৫ কিমি প্রতি ঘণ্টা অবধি। 


Mocha Update : মোকার গতিতে পশ্চিমবঙ্গে কি ফিরবে ফণী , আম্ফানের স্মৃতি ?

আবহবিদদের ধারণা, পশ্চিমবঙ্গের উপকূলে তেমন কোনও প্রভাব পড়ার কথা নয়। এখনও পর্যন্ত ঘূর্ণঝড়ের গতিবিধি বলছে ফণী বা আম্ফানের মতো প্রভাব মোটেও পড়বে না বঙ্গে। বড়জোর বৃষ্টি হতে পারে।            

তবে ঘূর্ণিঝড়ের সতর্কতায় দক্ষিণ ২৪ পরগনার এসে পৌঁছেছে NDRF-এর ২৫ জনের একটি দল। জলোচ্ছ্বাসে, কোথাও নদী বাঁধ ভেঙে গেলে, গ্রামে জল ঢুকতে শুরু করলে, সঙ্গে সঙ্গে পরিস্থিতি সামাল দিতে তৈরি থাকবে এই টিম। পাশাপাশি, দুর্যোগ মোকাবিলায় সমস্ত রকম ভাবে তৈরি স্থানীয় প্রশাসন, জানিয়েছেন গোসাবার বিডিও।                  

আগামী ২৪ ঘন্টায় তাপপ্রবাহ পশ্চিমের জেলাগুলিতে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া বীরভূম বাঁকুড়া ঝাড়গ্রাম জেলায়। আগামী ২৪ ঘন্টায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ ও বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলি নদীয়া উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলাতে। সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব মেদিনীপুর নদীয়া এবং মুর্শিদাবাদ জেলায়।                            

এই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে 'মোকা'। কেন এমন নাম রাখা হল, তা নিয়ে বিশদ তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে, 'মোকা' শব্দটি এসেছে ইয়েমেনে ব্যবহৃত শব্দ Mokka থেকে। লোহিত সাগরের তীরে অবস্থিত ইয়েমেনে 'মোকা' নামের একটি সমুদ্রবন্দর রয়েছে। সেই অনুসারেই নাম রাখা হয়েছে। এই 'মোকা' সমুদ্রবন্দর থেকেই মোকা কফির নামকরণ হয়েছে। কারণ এ বারে ঘূর্ণিঝড়ের নামকরণের দায়িত্বে ছিল ইয়েমন। 

 

 

 

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি আসছে সিপিএম ও মমতা বন্দ্যোপাধ্যায়
News Live Updates: হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
হিন্দুস্তান ক্লাবের পুজো এ বছর ৬৪ বছরে, আগে আসতেন মমতা, এবছর চন্দ্রিমার পুজো উদ্বোধন করবেন শুভেন্দু
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget